সিজদা

সেজদার আয়াতের পর ফাতিহা পড়লে করণীয় কী

প্রশ্ন (৯৭২৭) : আমি একবার তারাবীর নামাযে সেজদার আয়াত তেলাওয়াত করে সেজদা দেই। সেজদা থেকে উঠে মনের ভুলে আবার ফাতিহা পাঠ করা শুরু করি। তির চার আয়াত পাঠ করার পর মনে পড়লে আবার কেরাত পড়া শুরু করি। তবে নামায শেষে কোনো সাহু সেজদা করিনি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামায হয়েছিল কি?

তাকবীর না বললে কি নামায হবে

প্রশ্ন (৯৭১৪) : গত ঈদের নামাযে আমি ইদগাহে গিয়ে দেখি ইমাম সাহেব প্রথম রাকাতের কেরাত শেষ করে ফেলেছেন এবং রুকুতে গিয়েছেন। আমিও তার সাথে রুকুতে গিয়ে শরিক হই। বাকি নামায যথারীতি শেষ করি। কিন্তু প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীরগুলো আর আদায় করিনি। জানতে চাচ্ছি, আমার সেদিনের ঈদের নামায সহিহ হয়েছিল কি?

সিজদার আয়াত পাঠ করে নামায ছেড়ে দিলে সেজদা দিতে হবে কি

প্রশ্ন (৯৫৪৩) : একবার ইমাম সাহেব নামাযে সেজদার আয়াত তেলাওয়াত করেন। তেলাওয়াতে সেজদা না দিয়েই তিনি নামায ভেঙ্গে দিয়ে বলেন, একটি কারণে নামায নষ্ট হয়ে গিয়েছে। তাই পুনরায় সে নামাযটি পড়ান। জানতে চাচ্ছি, প্রথম নামাযে যে সেজদার আয়াতটি তেলাওয়াত করেছিলেন নামাযের বাহিরে তা আদায় করতে হবে কি?

সুন্নতে গাইরে মুয়াক্কাদার প্রথম বৈঠকে দরূদ পাঠ করা যাবে কি

প্রশ্ন (৯৩৭৭) : চার রাকাত বিশিষ্ট সুন্নতে গাইরে মুয়াক্কাদা নামাযের প্রথম বৈঠকে কেউ যদি তাশাহুদের পর দরূদ পাঠ করে ফেলে তাহলে সাহু সেজদা দিতে হবে কি?

নামাযের বাহিরের সেজদা নামাযে দিলে তা কি ভেঙ্গে যাবে

প্রশ্ন (৯৩৭২) : আমি নামাযরত অবস্থায় এক ব্যক্তির সেজদায়ে তেলাওয়াত শুনে ফেলি। তাই নামাযেই সেজদা দিয়ে ফেলি। পরবর্তীতে জানতে পারি, আমার উক্ত কাজটি ঠিক হয়নি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামায শুদ্ধ হয়েছিল কি?

নামাযের বাহিরের সেজদা নামাযে দিবে কি

প্রশ্ন (৯৩৭১) : আমি একদিন নামায পড়ছিলাম। আমার পাশেই এক ব্যক্তি অল্প আওয়াজে কুরআন তেলাওয়াত করছিলেন। তিনি আস্তে আস্তে সেজদার আয়াত তেলাওয়াত করলেন। তারপরও আমি তা শুনে ফেলি। তাই নামাযেই উক্ত সেজদা দিয়ে দেই। জানতে চাচ্ছি, আমার উক্ত সেজদা আদায় হয়েছিল কি?

চলন্ত বাসে সেজদার আয়াত একাধিকবার পাড়লে কয়টি সেজদা দিতে হবে

প্রশ্ন (৯৩৬৮) : আমি জানি যে, একটি সেজদার আয়াত একাধিক মজলিসে বারবার পাঠ করা হলে একাধিক সেজদা আবশ্যক হয়। আমার প্রশ্ন হল, চলন্ত বাসে থাকা অবস্থায় একটি সেজদার একাধিকবার পাঠ করলে কয়টি সেজদা আবশ্যক হবে?

একই মজলিসে সেজদার আয়াত পাঠ ও শ্রবণে কয়টি সেজদা আবশ্যক হবে

প্রশ্ন (৯৩৬৫) : একই মজলিসে একটি সেজদার আয়াত পাঠ করার পর পাঠক যদি উক্ত সেজদার আয়াতে ঐ মজলিসেই আরেকজন থেকে শ্রবণ করে তাহলে তার উপর কয়টি সেজদা আবশ্যক হবে?