সিজদা

ইশারায় সেজদাকারীর পিছনে সুস্থদের নামাজ হবে কি

প্রশ্ন (৮৪৪২) : আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেব অসুস্থ। তিনি সেজদা ইশারায় করেন। জানতে চাচ্ছি, তার পিছনে সুস্থ ব্যক্তিরা ইকতেদা করলে বৈধ হবে কি?

সেজদা আদায়ে বিলম্ব হলে কি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (৮৪১৭) : আমার একবার নামাজে রুকু থেকে দাঁড়ানোর পর বেখেয়ালে সেজদায় যেতে একটু বিলম্ব হয়ে গিয়েছে। আমি সেজদায়ে সাহু দিয়েছি। আমার উপর কি সাহু সেজদা আবশ্যক ছিল?

সিজদায় গিয়ে পরবর্তী রাকাতের কেরাত স্মরণ করা যাবে কি

প্রশ্ন (৮৪১৩) : আমি নামাজ পড়াই। এবং নামাজে ধারাবাহিকভাবে কুরআন খতমের চেষ্টা করি। পরবর্তী রাকাতের পৃষ্ঠা যেন মনে থাকে সেজন্য কি সেজদায় কিছু তেলাওয়াত করা যাবে?

নিম্নস্বরের নামাজে সূরা ফাতেহার প্রথম দুই আয়াত জোরে পড়লে কি সাহু সেজদা আবশ্যক হবে

প্রশ্ন (৮৩৪৯) : আমি এক মসজিদের ইমাম। গতকাল আসরের নামাজে আমি সূরা ফাতেহার প্রথম দুই আয়াত জোরে পড়ে ফেলি। সাহু সেজদাও দেইনি। আমার জানামতে এ ক্ষেত্রে সাহু সেজদা দেওয়া জরুরি নয়। তারপরও নিশ্চিত হওয়ার জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করছি।

আসরের নামাজে সূরা ফাতেহার প্রথম আয়াত জোরে পড়লে কি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (৮২৫৭) : আজ আসরের নামাজ পড়ার সময় আমি ভুলে সূরা ফাতেহার প্রথম আয়াত জোরে পড়ে ফেলি। অতঃপর স্মরণ হওয়ামাত্রই পরের আয়াতগুলো আস্তে পড়ি। নামাজ শেষে সাহু সেজদা দিতেও ভুলে গিয়েছি। এখন কি আমাকে আবার নামাজ পড়তে হবে?

ভুলবশত উভয় রাকাতে একই সূরা পড়লে সাহু সেজদা দিতে হবে কি

প্রশ্ন (৮২১১) : আমি একবার ভুলবশত ফজরের উভয় রাকাতে একই সূরা পড়ে ফেলি এবং সাহু সেজদা ছাড়াই নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার জন্য সাহু সেজদা কি আবশ্যক ছিল?

কুরআন খতম করে সেজদায়ে তেলাওয়াত দিতে হবে কি

প্রশ্ন (৮১৮৫) : আমি কুরআন খতম করা শুরু করেছি। এ পর্যন্ত ১১টি তেলাওয়াতের সেজদা পাঠ করেছি। কিন্তু এখনো সেজদা করা হয়নি। আমি জানতে চাচ্ছি, বাকিগুলো তেলাওয়াত করে কুরআন খতমের পর একসাথে ১৪টি সেজদা করব, নাকি কুরআন খতমের আগেও করা যাবে?

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي দোয়াটি কি ইমাম মুকতাদী উভয়ে …

প্রশ্ন (৮১২১) : দুই সেজদার মাঝখানে যে একটি দোয়া পড়া হয় اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي । এটি কি ইমাম মুকতাদী উভয়ে পড়বে?

ভুলে দুই বার রুকু দিলে কি নামাজ হবে

প্রশ্ন (৮০৬৩) : আমি আজকে বিতরের নামাজ পড়তে গিয়ে প্রথমে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে যাই। পরে স্মরণ হওয়া মাত্র দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়ে আবার রুকু করি। তবে নামাজ শেষে সাহু সেজদা করি। এতে কি আমার নামাজ হয়েছে?

প্রচণ্ড ঠাণ্ডার কারণে পাগড়ির প্যাচে সেজদা দেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭৯১৭) : আমাদের মসজিদের টাইলস প্রচণ্ড ঠাণ্ডা থাকে। সব কাতারে কার্পেটও লাগানো হয়নি। এমতাবস্থায় পাগড়ির প্যাচের উপরে সেজদা দেওয়া যাবে কি?

দুই সেজদার মাঝে মাথা পরিপূর্ণ না উঠালে কি নামাজ হবে

প্রশ্ন (৭৯০০) : জনৈক বৃদ্ধ নামাজ পড়ার সময় দুই সেজদার মাঝে আধা হাত পরিমাণ মাথা উঠিয়েই দ্বিতীয় সেজদায় চলে যায়। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, তিনি সারা জীবন এভাবেই করেছেন। এখন তার পিছনের নামাজগুলোর কী হবে?