সালাত বা নামাজ

দুই সেজদার মাঝে দোয়া পড়া কি আবশ্যক

প্রশ্ন (৩৪৮৩) : একটি বইয়ে পেলাম, ইমাম আহমদ (রহ.) নাকি বলেছেন যে, দুই সেজদার মাঝে দোয়া পড়া আবশ্যক। দোয়া না পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। প্রশ্ন হল, তার থেকে এমন কোনো বক্তব্য কি প্রমাণিত?

যোহরের ফরজের আগে সুন্নত কয় রাকাত

প্রশ্ন (৩৪৮২) : ছোট থেকে দেখে আসছি, যোহরের ফরজের আগে চার রাকাত সুন্নত পড়তে হয়। গত কিছুদিন আগে আমাদের এলাকার এক ব্যক্তিকে দেখলাম, দুই রাকাত পড়তে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যোহরের ফরজের আগে দুই রাকাতই পড়ার নিয়ম। প্রশ্ন হল, তাহলে কি জানাটা ভুল ছিল?

চেষ্টা করার পর প্রথম কাতারে নামাজ না পেলে সওয়াব পাবে কি

প্রশ্ন (৩৪৮০) : আমি শুনেছি, প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত অনেক। আমি সর্বদা চেষ্টা করি মসজিদে আগে যেতে, যেন প্রথম কাতারে নামাজ পড়তে পারি। কিন্তু মাঝে মাঝে এমন হয় যে, চেষ্টা করার পরও প্রথম কাতারে জায়গা পাই না। প্রশ্ন হল, এমতাবস্থায় প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব লাভ হবে কি?

ওয়াক্তের আগে নামাজ পড়লে হবে কি

প্রশ্ন (৩৪৫০) : আমি একটি প্রাইভেট কোম্পানীতে চাকরি করি। আমাদের অফিস ছুটি হয় বিকাল ৪ টায়। আসরের ওয়াক্ত হয় ৪.৩০ টায়। আমার কিছু কলিগ অফিস ছুটি হওয়ার সাথে সাথে ৪ টায় আসরের নামাজ পড়ে ফেলে। তাদেরকে এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলে, বাসায় গিয়ে আসরের ওয়াক্ত পাওয়া যায় না। এ কারণে অফিস থেকে আসর পড়ে বের হয়। প্রশ্ন হল, ওয়াক্ত হওয়ার আগে আসর পড়া যাবে কি?

সাহু সেজদা করতে ভুলে গেলে নামাজ হবে কি

প্রশ্ন (৩৪৪৩) : কিছুদিন আগে আমি আসরের নামাজ পড়ছিলাম। আমার উপর সাহু সেজদা আবশ্যক ছিল। কিন্তু সাহু সেজদা না করেই নামাজ শেষ করি। একদিন পর বিষয়টি মনে পরে। প্রশ্ন হল, আমার কি ঐ দিনের আসরের নামাজ আবার পড়তে হবে, নাকি নামাজ হয়ে যাবে?

মেরাজের রাতে কি পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল

প্রশ্ন (৩৪৩৪) : একজন বক্তার মুখে শুনেছি, মেরাজের রাতে নামাজ নাকি পঞ্চাশ ওয়াক্ত ফরজ করা হয়েছিল। পরে রাসূল (সা.)-এর আবেদনের প্রেক্ষিতে পর্যায়ক্রমে পাঁচ ওয়াক্ত করা হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত তথ্য কি সঠিক?

পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি পঞ্চাশ ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে

প্রশ্ন (৩৪৩২) : আমি মেরাজ সম্পর্কিত একটি বইয়ে পড়লাম, প্রথমে নাকি পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। পরবর্তীতে পর্যায়ক্রমে পাঁচ ওয়াক্তে এসে ঠেকে। এখন কেউ যদি পাঁচ ওয়াক্ নামাজ পড়ে তাহলে তাকে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। প্রশ্ন হল, আসলেই কি পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে?

নারীরা কিভাবে রুকু করবে

প্রশ্ন (৩৪২৯) : আমি আগে নামাজ পড়তাম না। কিছুদিন আগে থেকে নিয়মিত নামাজ পড়া শুরু করেছি। আমি জানতে চাচ্ছি, নারীদের রুকু করার পদ্ধতি কী হবে?