সালাত বা নামাজ

এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে নামায আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩৭৩০) : রমযানে আমরা তিনজন মিলে তারাবীর নামায পড়েছি। আমরা প্রতিদিন তারাবীর নামাযে পাঁচ-ছয় পারা তিলাওয়াত করেছি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কষ্টকর বিধায় কিছুক্ষণ এক পায়ে আবার কিছুক্ষণ অন্য পায়ে ভর দিয়ে দাঁড়াতাম। জানার বিষয় হল, এভাবে দাঁড়ানোর কারণে কি নামাযের কোনো ক্ষতি হয়েছে?

মুক্তাদির ভুলের কারণে কি তার উপর সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৭২৯) : ইমামের পিছনে নামায পড়া অবস্থায় প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর মুক্তাদি যদি ভুলে দরূদ শরীফ পড়ে ফেলে তাহলে উপর কি সাহু সিজদা ওয়াজিব হবে?

নামাযের বৈঠকে ভুলে সূরা ফাতিহা পড়লে করণীয় কী?

প্রশ্ন (১৩৭২২) : একদিন আমি আসরের নামায পড়ার সময় নামাযের প্রথম বৈঠকে তাশাহ্হুদের পরিবর্তে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলি। এরপর তাশাহ্হুদের কথা স্মরণ হলে তাশাহ্হুদ পড়ি এবং নামায শেষে সাহু সিজদা করি। এখন প্রশ্ন হল, আমার ঐ ভুলের কারণে সাহু সিজদা দেওয়া ঠিক হয়েছে কি?

নামাযে মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে রাখা যাবে কি?

প্রশ্ন (১৩৭১৮) : নামাযের সময় চোখ খোলা রাখলে আমার দৃষ্টি এদিক-ওদিক চলে যায়। যেখানে দৃষ্টি থাকা দরকার সেখানে থাকে না। এজন্য অনেক সময় চোখ বন্ধ করে রাখি। এতে করে আমি নামাযে মনোযোগ ধরে রাখতে পারি। এ অবস্থায় কি আমি চোখ বন্ধ রেখে নামায পড়তে পারবে নাকি চোখ খোলাই রাখতে হবে?

কসর সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৭১৫) : আমি বরিশাল যাওয়ার উদ্দেশ্যে ফার্মগেট থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাই। আমার জানার বিষয় হলো, সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার আগে কি আমি নামায কসর করতে পারব?

দুজন জামাত করার ক্ষেত্রে সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৭১৪) : মাঝে মাঝে আমার মসজিদে যেতে দেরি হয়ে গেলে দুজন মিলে জামাত করি। আমার জানামতে দুজন মিলে জামাত করার নিয়ম হলো, মুক্তাদি ইমামের ডান পাশে একটু পিছনে সরে দাঁড়াবে। কয়েকদিন আগে এক হুজুরের সাথে নামায পড়ছিলাম। আমি তার থেকে একটু পিছনে সরে দাঁড়ালে তিনি আমাকে তার বরাবরে দাঁড় করালেন এবং বললেন যে, এটাই নাকি নিয়ম। তার এ কথা কি সঠিক? দয়া করে জানাবেন।

মুসল্লি ফজরের সুন্নত পড়া অবস্থায় ইমাম সাহেবের সিজদার আয়াতের তিলাওয়াত শুনলে কি তার উপর তিলাওয়াতে সিজ…

প্রশ্ন (১৩৭১৩) : ফজেরের সময় আমি মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব ফজরের নামায শুরু করে দিয়েছেন। তাই আমি বারান্দায় সুন্নত পড়া আরম্ভ করি। একপর্যায়ে ইমাম সাহেব সিজদার আয়াত পাঠ করেন এবং সিজদা দিয়ে দেন। এরপর আমি ইমাম সাহেবের সাথে প্রথম রাকাতের রুকুতে শরিক হই। আমার প্রশ্ন হল, আমি তো সিজদার আয়াত শুনেছি। কিন্তু ইমাম সাহেবের সাথে সিজদায় শরিক হতে পারিনি। এখন আমার করণীয় কী? আমার উপর কি আলাদাভাবে ঐ সিজদা আদায় করা ওয়াজিব?

প্রাণীর ছবিযু্ক্ত জামা গায়ে দিয়ে নামায পড়লে তা সহিহ হবে কি?

প্রশ্ন (১৩৭১১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , হুজুরের কাছে আমি জানতে চাচ্ছি, প্রাণীর ছবিযুক্ত গেঞ্জি গায়ে দিয়ে নামায পড়লে কি ‍উক্ত নামায সহিহ হবে?

অন্ধ ব্যক্তিকে আযানের দায়িত্ব দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৭০৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত! আমি জানতে চাচ্ছি, অন্ধ ব্যক্তিকে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাযের আযানের দায়িত্ব দেওয়া যাবে কি?

মসজিদ একাধিক তলা বিশিষ্ট হলে কি প্রতি তলার মাঝে ফাঁকা রাখা জরুরি?

প্রশ্ন (১৩৭০৬) : বহুতল ভবনের নিচ তলায় ইমামের সাথে মুসল্লিরা দাঁড়ায়। এর বরাবর উপর তলায়ও মুসল্লিরা দাঁড়ায়। তবে উভয় তলার মাঝে ছাদে কোনো ফাঁকা নেই। শুধু মাইকে আওয়াজ শোনা যায়। প্রশ্ন হল, এক্ষেত্রে উপর তলার মুসল্লিদের নামায কি সহিহ হবে? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

ঢাকায় বসবাসকারী ব্যক্তি বিদেশে সফরে যাওয়ার সময় এয়ারপোর্টে কি নামায কসর করবে নাকি পূর্ন নামায পড়বে?

প্রশ্ন (১৩৭০৫) : আমার বাসা মোহাম্মদপুর বসিলায়। প্রায় সময়ই আমি দেশের বাইরে সফরে যাই। আমি যখন বসিলা থেকে এয়ারপোর্ট যাব তখন এয়ারপোর্টে থাকাবস্থায় নামায কি কসর পড়ব না পূর্ণ নামায পড়ব?

নামাযের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখার বিধান কী?

প্রশ্ন (১৩৭০৪) : কিছুদিন আগে আমাদের এলাকায় একটি নতুন মসজিদ হয়েছে। মসজিদ কমিটি মুআজ্জিনকে নামাযের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখার নির্দেশ দেয়। তাই মুআজ্জিন সাহেব কমিটির নির্দেশ অনুযায়ী নামাযের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখেন। কিন্তু কিছু কিছু মুসল্লির দাবি হল, মসজিদ বন্ধ রাখা যাবে না। সব সময় মসজিদ খোলা রাখতে হবে। কারণ মসজিদ বন্ধ রাখার অর্থ হল, মানুষকে ইবাদত থেকে বাধা দেওয়া। জানার বিষয় হল, নামাযের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখা কি জায়েয?

কাযা নামায জামাতের সাথে আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩৭০১) : আমি একটি মেসে ভাড়া থাকি। সেখানে আমার সাথে আরও চারজন থাকে। একদিন আমাদের ঘুম থেকে উঠতে বিলম্ব হয়। ফলে সকলেরই ফজরের নামায কাযা হয়ে যায়। তখন আমরা ঐ নামায জামাতের সাথে আদায় করি। এখন জানার বিষয় হল, কাযা নামায জামাতের সাথে পড়া কি আমাদের জন্য ঠিক হয়েছে? এবং এক্ষেত্রে কিরাত জোরে পড়তে হবে কি?

দুই ব্যক্তি জামাতে নামায আদায় করা পদ্ধতি।

প্রশ্ন (১৩৬৯৬) : দুই ব্যক্তি জামাতে নামায আদায় করার ক্ষেত্রে শরীয়তের সঠিক বিধান হলো মুকতাদি ইমামের ডান পাশে দাঁড়াবে। হযরতের কাছে জানার বিষয় হলো, এক্ষেত্রে যদি মুকতাদি লম্বা হওয়ার কারণে মুক্তাদির সিজদা ইমামের আগে চলে যায় তাহলে কি মুকতাদির নামায ফাসেদ হয়ে যাবে?

নাবালেগ ছেলে তারাবীর নামাযের ইমামতি করতে পারবে কী?

প্রশ্ন (১৩৬৯২) : এই রমযানে আমাদের এলাকার মসজিদে একজন অপ্রাপ্ত বয়স্ক হাফেয তারাবীর নামায পড়িয়েছে। মসজিদের ইমাম সাহেব আমাদেরকে মাসআলা বলেছেন, নাবালেগের পিছনে তারাবীর নামায পড়া জায়েয আছে। জানার বিষয় হল, তার কথা কি সঠিক?

নামাযের শেষ বৈঠকে মুসল্লি দুআ-দরূদ শেষ করার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললে করণীয় কী?

প্রশ্ন (১৩৬৮৬) : শেষ বৈঠকে মুকতাদীর দরূদ শরীফ বা দুআ মাসূর শেষ হওয়ার আগেই যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে তাহলে মুকতাদীর করণীয় কী? দুআ-দরূদ শেষ করে সালাম ফিরাবে নাকি শেষ করার পূর্বেই ইমামের সাথে সালাম ফিরাবে?

অসুস্থ ব্যক্তি ইশারা করেও নামায আদায় করতে না পারলে তার নামাযের বিধান কী হবে?

প্রশ্ন (১৩৬৮৫) : আমার বাবা এক সপ্তাহ যাবৎ অসুস্থ ছিল। একেবারে মুমূর্ষু অবস্থায় ছিল। তার পক্ষে নামায আদায় করা সম্ভব ছিল না। এমনকি মাথার ইশারায়ও নামায পড়া সম্ভব ছিল না। তাই তিনি নামায পড়তে পারেননি। তবে পুরো সময় তার হুঁশ-জ্ঞান ছিল। আমার প্রশ্ন হল, অসুস্থ ব্যক্তির যদি হুঁশ-জ্ঞান বাকি থাকে কিন্তু মাথার ইশারায়ও নামায পড়তে না পারে তাহলে তার নামাযের হুকুম কী? বাবার কি বিগত দিনগুলোর নামায কাযা করতে হবে?

ঢাকায় বসবাসকারী ব্যক্তি বিদেশ সফরকালে এয়ারপোর্টে যাতায়াতের সময় কি মুকীম থাকবে নাকি মুসাফির?

প্রশ্ন (১৩৬৮২) : আমার বাসা ঢাকা বনানীতে। বিদেশ সফরকালিন বাসা থেকে এয়ারপোর্ট যাওয়া-আসার সময় আমি কি মুকীম হব, নাকি মুসাফির?