গুনাহ

কুরবানি না করে আকীকা দিলে গুনাহ হবে কি

প্রশ্ন (৫৮৮৮) : আমার উপর কুরবানি আবশ্যক। আবার আমার সন্তানের আকীকাও দেওয়া হয়নি। কুরবানি অথবা আকীকা, দু’টির যে কোনো একটি দেওয়ার সামর্থ্য আমার আছে। দু’টি এক সাথে দেওয়ার সামর্থ্য নেই। জানতে চাচ্ছি, আমি কি কুরবানি না করে আকীকা করব?

ওযরবশত মসজিদে মোবাইল চার্জ দিলে গুনাহ হবে কি

প্রশ্ন (৫৮০১) : আমি একবার দুর্গম এলাকায় ভ্রমনে যাই। সেখানে হঠাৎ মোবাইলে চার্জ শেষ হয়ে যায়। আশে পাশে কোথাও চার্জ দেওয়ার ব্যবস্থা না থাকায় সেখানের এক মসজিদে বাধ্য হয়ে মোবাইল চার্জ দেই। জানতে চাচ্ছি, বাধ্য হয়ে মসজিদে মোবাইল চার্জ দিলে গুনাহ হবে কি?

রজব মাসের রোজা ও বিশেষ নামাজের দ্বারা কি সকল গুনাহ মাফ করে দেওয়া হয়

প্রশ্ন (৫৬৯১) : আমি ইহইয়াউ উলুমিদ্দিন বইয়ে পেলাম, রজব মাসের রোজা ও বিশেষ এক ধরনের নামাজ আছে। এই রোজা ও বিশেষ নামাজের দ্বারা বান্দার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু সঠিক?

নামাজের পর সম্মিলিত দোয়া না করলে কি গুনাহ হবে

প্রশ্ন (৫৬৫৭) : আমাদের এলাকায় জনৈক ব্যক্তির আগমন ঘটেছে। সে মানুষের কাছে বলে বেড়ায়, নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া না করলে নামাজে ত্রুটি হয় এবং গুনাহ হয়। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির বক্তব্য কি সঠিক? উল্লেখ্য, তিনি আবু দাউদ শরিফের ১২৯৬ নং হাদিস দ্বারা দলিল পেশ করেন।

ফেরেশতারা কি গুনাহ মাথায় নিয়ে মসজিদের বাহিরে দাঁড়িয়ে থাকে

প্রশ্ন (৫৫৩৩) : কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, নামাজী ব্যক্তি মসজিদে প্রবেশের সময় তার গুনাহগুলো ফেরেশতারা মাথায় নিয়ে মসজিদের বাহিরে দাঁড়িয়ে থাকে। ফলে উক্ত ব্যক্তি গুনাহমুক্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে। ব্যক্তি বেশি সময় মসজিদে অবস্থান করলে ফেরেশতাদের জন্য সেই গুনাহ বহন করা কষ্ট হয়ে যায়। ফলে তারা তা সমুদ্রে ফেলে দেয়। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু সঠিক?

খাটিয়ার চারপাশ বহন করলে ৪০টি কবীরা গুনাহ মাফ হয়

প্রশ্ন (৫২৬৬) : কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, খাটিয়ার চারপাশ বহন করলে চল্লিশটি কবীরা গুনাহ মাফ হয়। জানতে চাচ্ছি, উক্ত বক্তব্য কি সঠিক?

কুরবানীদাতা প্রথম দশকে নখ ইত্যাদি কাটলে গুনাহ হবে কি

প্রশ্ন (৫২০২) : গত সপ্তাহে আমাদের মসজিদের খতিব সাহেব যারা কুরবানী করবে তাদেরকে জিলহজ্ব মাসের প্রথম দশকে নখ, চুল ইত্যাদি কাটতে নিষেধ করে দিয়েছেন। জানতে চাচ্ছি, কেউ যদি কাটে তাহলে কি তার গুনাহ হবে?

না জেনে কসরের পরিবর্তে পূর্ণ নামাজ পড়লে কি গুনাহ হবে

প্রশ্ন (৫১০৫) : বিয়ের পর নারীদের নিজ বাবার বাড়িতে গেলে কসর পড়তে হয়। এই মাসআলাটি আমার জানা ছিল না। তাই এতদিন আমি বাবার বাড়িতে গেলে পূর্ণ নামাজই পড়তাম। কিছুদিন আগে জানতে পারি যে, আমার উক্ত কাজটি ভুল ছিল। জানতে চাচ্ছি, না জেনে পূর্ণ নামাজ পড়ার কারণে কি আমার গুনাহ হয়েছে?

দাড়ি কাটলে কি গুনাহ হবে

প্রশ্ন (৫০৫৭) : আমার এক বন্ধু বলল, দাড়ি রাখা সুন্নত। কাজেই দাড়ি না রাখলেও কোনো সমস্যা নেই। কোনো গুনাহ হবে না। প্রশ্ন হল, তার বক্তব্য কতটুকু সঠিক?

হায়েজ অবস্থায় জোরপূর্বক সহবাস করলে স্ত্রীর গুনাহ হবে কি

প্রশ্ন (৫০২৩) : আমার হায়েজ অবস্থায় জোরপূর্বক আমার সাথে সহবাস করেন। আমি নিষেধ করা সত্ত্বেও তিনি আমাকে বাধ্য করেন। জানতে চাচ্ছি, উক্ত কারণে আমার গুনাহ হবে কি?

সম্পত্তি থেকে বঞ্চিত করার কারণে কি পিতা গুনাহগার হবে

প্রশ্ন (৫০১৬) : কোনো পিতা তার নির্দিষ্ট সন্তানকে বঞ্চিত করার জন্য তার সমুদয় সম্পত্তি যদি অপর সন্তানকে সুস্থাবস্থায় লিখে দেয় তাহলে সেই পিতা গুনাহগার হবে কি?