পশুর রূহ বের হওয়ার পূর্বে তার চামড়া ছেলা যাবে কি
প্রশ্ন (২৩৬২) : অনেক সময় কসাইরা দ্রুত কাজ সম্পাদনের জন্য পশুর রূহ বের হয়ে যাওয়ার পূর্বেই চামড়া ছেলা শুরু করে। এটি কি বৈধ?
প্রশ্ন (২৩৬২) : অনেক সময় কসাইরা দ্রুত কাজ সম্পাদনের জন্য পশুর রূহ বের হয়ে যাওয়ার পূর্বেই চামড়া ছেলা শুরু করে। এটি কি বৈধ?
প্রশ্ন (২৩৫৯) : অনেক সময় দেখা যায়, যারা গরু জবাই করে তাদের ছুরিতে তেমন ধার থাকে না। ফলে পশু অনেক কষ্ট পায়। এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?
প্রশ্ন (২৩৫৫) : আমাদের দেশে প্রচলিত রয়েছে যে, কুরবানির পশু হুজুরদেরকে দিয়ে জবাই করা হয়। কিন্তু আমি এক আলেমের কাছে শুনেছি যে, কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম। কথাটি কি ঠিক?
প্রশ্ন (২৩৪৬) : ছাগলের কত বছর বয়স হলে তা দ্বারা কুরবানি করা যাবে?
প্রশ্ন (২৩৪৫) : আমার একটি গরু আছে। তার বয়স এক বছর হয়েছে। আমি জানতে চাচ্ছি, এই গরুটি দ্বারা কুরবানি করা যাবে কি?
প্রশ্ন (২৩৪৪) : এক পশুর সামনে অন্য পশুকে জবাই করলে কোন সমস্যা হবে কি? আমাদের দেশে তো প্রায়ই এমন করা হয়। আমার কাছে মনে হয়েছে, এতে অন্য পশু কষ্ট পায়। তাই জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়ত কী বলে?
প্রশ্ন (২২৭৭) : আমরা সব সময় আমাদের বাড়ির পাশের মাদ্রাসার হুজুরকে দিয়ে কুরবানির গরু জবাই করি। হুজুর আমাদের কুরবানির পশু জবাই করার পর অন্য আরেকজনের আরেকটি গরু জবাই করেন। তিনি বলেছেন, এটি তিনি মালিকের পক্ষ থেকেই জবাই করেছেন। কিন্তু তখন মালিক উপস্থিত ছিল না। জানতে চাই, তাদের কুরবানি কি সহিহ হয়েছে?।
প্রশ্ন (২২৬৩) : এক লোক তিন চারটা ছাগল একসাথে কুরবানি দিয়ে থাকে। সবগুলো ছাগল ধারাবাহিকভাবে জবাই করা হয়। জানতে চাচ্ছে, প্রথম ছাগল জবাই করার সময় বিসমিল্লাহ পড়লে কি যথেষ্ট হবে? নাকি প্রত্যেকটা জবাই করার সময় পৃথক পৃথকভাবে বিসমিল্লাহ পড়তে হবে?
প্রশ্ন (২২৪২) : আমি নাবালেগ বাচ্চাকে দিয়ে কুরবানির পশু জবাই করিয়েছি। জানতে চাচ্ছি, আমার কুরবানি কি সহিহ হয়েছে?
প্রশ্ন (২২২৭) : আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে। আমরা মাদ্রাসার নাবালেগ ছাত্রদেরকে দিয়ে গরু জবাই করেছি। জানতে চাই, নাবালেগ বাচ্চাদেরকে দিয়ে গরু জবাই করা কি জায়েয হয়েছে?
প্রশ্ন (২১৮৫) : আমি একবার কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম। তখন আমি মান্নত করেছিলাম, যদি আল্লাহ তাআলা আমাকে এই রোগ থেকে সুস্থতা দান করেন তাহলে আমাদের মসজিদে একটি আই.পি.এস. দান করবো। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। কিন্তু এখন আমাদের মসজিদে আই.পি.এসের দরকার নেই। তাই আমি কি সেটা আমাদের পাশের মসজিদে দিতে পারব?
প্রশ্ন (২১৭৬) : আমাদের পাশের বাসায় এক হিন্দু পরিবার থাকে। মাঝে মাঝে আমরা তাদের বাসায় খাবার পাঠাই। তারাও আমাদের বাসায় খাবার পাঠায়। জানতে চাই, তাদের হাতে রান্না করা খাবার খাওয়া জায়েজ আছে?
প্রশ্ন (১৯৭৯) : মুরগির দোকানে শরিয়তসম্মতভাবে জবাই করার পর ড্রেসিং করলে সেই মুরগি খাওয়া যাবে কি?
প্রশ্ন (১৮৯০) : আমি আমেরিকায় থাকি। সেখানের রেস্টুরেন্টগুলোতে প্রাণির যে গোশত পরিবেশন করা হয়, সাধারণত সেগুলো জবাইয়ের সময় বিসমিল্লাহ পড়া হয় না। একব্যক্তি বলল, এগুলো খাওয়ার সময় শুধু বিসমিল্লাহ বললেই তা হালাল হয়ে যাবে। আমি জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির কথা কি সঠিক?
প্রশ্ন (১৮২৮) : এ বছর আমার ছোট ভাই আমাদের গরু কুরবানি করে। সে এখনো বালেগ হয়নি তবে ভালোভাবে জবাই করতে সক্ষম। কিন্তু এলাকার কয়েকজন লোক বলল, কুরবানি করার জন্য বালেগ হওয়া শর্ত। নাবালেগ কুরবানি করলে তা শুদ্ধ হয় না। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তিদের কথা কি সঠিক?
প্রশ্ন (১৮১০) : আমাদের এলাকায় একটি নিয়ম রয়েছে। সেটি হল মাঝে মাঝে সেখানে গরু জবাই হয়। যেদিন জবাই হবে তার দুই একদিন আগে জবাইদাতা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন লোকদের থেকে গোশত কেনার লিস্ট নিয়ে আসে। সে সময় তিনি সকলের কাছ থেকে কেজি প্রতি অগ্রিম ১৫০ টাকা করে রেখে দেন। বাকি টাকা পরবর্তীতে গোশত দেওয়ার সময় গ্রহণ করেন। এভাবে লেনদেন করা কি জায়েয আছে?
প্রশ্ন (১৭৬০) : আমার কিছু গরু আছে। একটি গরুর বয়স দুই বছরের কাছাকাছি। কিন্তু মোটাতাজা হওয়ার কারণে একে দুই বছরের গরুর মত মনে হয়। তাই একজন বলল, এই গরু দিয়েও কুরবানি করা সহিহ হবে। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?
প্রশ্ন (১৫৯৩) : আমি পাখি শিকার করি। সবসময় কাছে ছুরি রাখা সম্ভব হয় না। তাই মাঝে মাঝে বাঁশের ধারালো কঞ্চি দিয়ে পাখিগুলো জবাই করি। প্রশ্ন হলো, এভাবে বাঁশের কঞ্চি দিয়ে জবাই করলে কি জবাই হবে?
প্রশ্ন (১৫৮৩) : আমি একটি বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই। তাই জানের পরিবর্তে একটি জান সদকা করার মান্নত করেছি। জানার বিষয় হলো, এই মান্নত কি বৈধ হয়েছে? বৈধ হলে আমার করণীয় কী?
প্রশ্ন (১৪৮৬) : এই কুরবানির ঈদে আমাদের গরু কুরবানির জন্য শোয়ানোর সময় ধস্তাধস্তির এক পর্যায়ে পা ভেঙ্গে যায়। তখন একজন বলল, এই গরু দ্বারা আর কুরবানি করা যাবে না। কিন্তু তারপরও আমার পিতা সেই গরু কুরবানি দেন। এখন আমার প্রশ্ন হলো, ঐ গরু দ্বারা কুরবানি দেওয়া কি বৈধ হয়েছে?