বৃদ্ধা মহিলার জন্য পর্দার বিধানের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে?

প্রশ্ন (১২৮২০) : এক আলেম সেদিন পর্দার আলোচনা করতে গিয়ে বললেন, কোনো মহিলার যখন ৬৫ বছর বয়স পূর্ণ হয়ে যায় তখন আর তার সাথে পর্দার বিধান থাকে না। তাই তার সাথে দেখা-সাক্ষাৎ করা জায়েয। আমি জানতে চাচ্ছি, উক্ত আলেমের কথা কি সঠিক? দয়া করে জানাবেন।

মহিলারা ঋতুশ্রাবকালে তেত্রিশ আয়াতের মানযিল পাঠ করতে পারবে কি?

প্রশ্ন (১২৭৬৬) : এক মহিলা জ্বিনের আছর ও যাদু-টোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বদা তেত্রিশ আয়াতের আমল করে থাকে। এখন জানার বিষয় হল, তার জন্য ঋতুশ্রাবকালে এই তেত্রিশ আয়াতের মানযিল পাঠ করার বিধান কী?

ঋতুস্রাব চলাকালীন মহিলারা শিখানোর উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত করতে পারবে কি?

প্রশ্ন (১২৭৪৭) : ঋতুস্রাব চলাকালীন মহিলারা শেখানোর উদ্দেশ্যে কুরআন শরীফের এক আয়াত পরিমাণ তিলাওয়াত করতে পারবে কি? আমি একজন থেকে শুনেছি, শেখানোর উদ্দেশ্যে এক আয়াত এক আয়াত করে তিলাওয়াত করা জায়েয হবে। কিন্তু একজন আলেম বললেন, শেখানোর উদ্দেশ্যেও এক আয়াত পরিমাণ তিলাওয়াত করা জায়েয হবে না। হযরতের কাছে জানতে চাচ্ছি, উক্ত আলেমের কথা কি ঠিক আছে? দলীলসহ বিস্তারিত জানালে উপকৃত হব।

নামাযে নারীদের চুল বের হয়ে গেলে কি নামাযে ভেঙে যাবে?

প্রশ্ন (১২৭৪৩) : আমার বোন যোহরের নামায পড়ার সময় কয়েকটি চুল ওড়নার পাশ দিয়ে বের হয়ে ছিল। আমার আম্মু দেখে বোনকে বললেন, তোমার নামায হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আমার আম্মুর কথা কি ঠিক? বোনের নামায কি হয়নি?

মহিলারা কি নামাযে কব্জিসহ পুরো হাত ঢেকে রাখবে?

প্রশ্ন (১২৭২৭) : যেহেতু নামাযে মহিলাদের হাতের তালু ও পিঠ কোনোটিই সতরের অন্তর্ভুক্ত নয় তাই অনেক সময় উভয় হাত কব্জি পর্যন্ত অনাবৃত রেখেই নামায পড়ি। কিন্তু কিছুদিন পূর্বে আমাদের গ্রামের এক মহিলা বলল যে, নামাযে নাকি কব্জিসহ পুরো হাতই ঢেকে রাখতে হবে, নতুবা নামায হবে না। তার কথা কি ঠিক? এব্যাপারে সঠিক মাসআলা জানিয়ে বাধিত করবেন।

মহিলার জন্য তার স্বামীর পক্ষের গাইরে মাহরাম পুরুষের সাথে কথা বলা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭০৯) : কোনো মহিলার জন্য তার দেবর বা ভাসুর কিংবা তার স্বামীর ভগ্নিপতি এবং অন্যান্য গাইরে মাহরাম আত্মীয়স্বজন যেমন স্বামীর মামা, খালু, ফুফা ইত্যাদি এদের সাথে পর্দার অন্তরালে থেকে বা ফোনের মাধ্যমে কথাবার্তা বলা কিংবা খোঁজখবর নেওয়া জায়েয হবে কি? বা ঐ সকল লোকেরা ঐ মহিলার সাথে কথাবার্তা বলতে গেলে জায়েয হবে কি না? এমনিভাবে স্বামীর জন্য তার স্ত্রীর ঐ সকল আত্মীয়স্বজন যাদের সাথে পর্দা করা ফরয তাদের সাথে পর্দা করে বা ফোনের মাধ্যমে কথাবার্তা বলা বা খোঁজ-খবর নেওয়া জায়েয হবে কি? বা ঐ সকল মহিলারা ঐ পুরুষের সাথে কথা বলতে চাইলে তা জায়েয হবে কি?

হায়েযগ্রস্ত মহিলা কুরআন তিলাওয়াত শুনলে কি তার উপর সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১২৬৫৮) : আমার ছেলে হিফয বিভাগে পড়ে। বাড়িতে আসলে সে অনেক সময় কুরআন তিলাওয়াত করে। তখন তার পাশে বসে আমি তার তিলাওয়াত শুনি। একদিন সে তিলাওয়াত করছিল। আর আমি পাশে বসে শুনছিলাম। তিলাওয়াতের মাঝে সে একবার বলে উঠল, আম্মু! সিজদার আয়াত পড়েছি। আপনাকেও সিজদা করতে হবে। হুজুরের কাছে আমার জানার বিষয় হল, আমি ঐ সময় হায়েয অবস্থায় ছিলাম। এ অবস্থায় সিজদার আয়াত শোনার কারণে কি আমার উপর সিজদা ওয়াজিব হয়েছে? পবিত্র হওয়ার পর তা আদায় করতে হবে? এ ব্যাপারে শরীয়তের বিধান কী? জানিয়ে বাধিত করবেন।

মহিলাদেরকে দাফনের সময় কি পর্দা দিয়ে আবৃত করা জরুরী?

প্রশ্ন (১২৬৫০) : আমাদের এলাকায় মহিলা মারা গেলে সাধারণত দাফনের সময় কবর পর্দা দিয়ে ঘেরাও হয় না। ইদানীং এক ভাইয়ের কাছে শুনলাম, মায়্যেত মহিলা হলে দাফনের সময় কবর পর্দা দিয়ে ঘিরে রাখতে হয়। কথাটি কতটুকু যথার্থ? দলীলসহ জানালে কৃতজ্ঞ হব।

নারীরা মাহরাম ছাড়া হজ্বে যেতে পারবে কি?

প্রশ্ন (১২৫০০) : আমি শুনেছি যে, মহিলারা মাহরাম ব্যতিরেকে আটচল্লিশ মাইল বা এর চেয়ে বেশি দূরত্বের সফর একাকী করতে পারে না। যে পরিমাণ অর্থ থাকলে হজ্ব ফরয হয় তা আমার আছে। কিন্তু মাহরামকে সঙ্গে নেয়ার মতো পথ খরচ ও অন্যান্য ব্যয় নির্বাহের মতো সামর্থ্য আমার নেই। এদিকে আমার পড়শী এক দম্পতি এ বছরই হজ্বে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই প্রতিবেশী মহিলার সাথে আমি কি হজ্বের সফরে যেতে পারি? কারণ আমার না হলেও তার তো মাহরাম আছে এবং এতে করে মাহরামের যে প্রয়োজনীয়তা, তথা নিরাপত্তার দিকটি নিশ্চিত হওয়া- তা তো হয়েই যাচ্ছে। আর যদি এভাবেও আমার যাওয়ার অনুমতি না থাকে শরীয়তে তাহলে ফরয হজ্ব আদায়ে আমার করণীয় কী?

ছোট বাচ্চা বা পরিবারের নারী সদস্যদের নিয়ে জামাতে নামায আদায় করার ক্ষেত্রে দাঁড়ানোর পদ্ধতি কী হবে?

প্রশ্ন (১২৪২৭) : বাসায় জামাত করে নামায আদায়ের সময় অনেক ক্ষেত্রে আমার সঙ্গে শুধু আমার ভাই ও আমার বোন থাকে। অনেক সময় কেবল আমার স্ত্রী ও আমার ছোট বাচ্চা। তো এধরনের ক্ষেত্রে জামাতে নামায আদায়ের জন্য দাঁড়ানোর পদ্ধতি কী হবে? জানালে উপকৃত হব।

নামাযে মহিলাদের চুল খোলা থাকলে কি নামায ভেঙে যাবে?

প্রশ্ন (১২৪০০) : নামাযের মধ্যে মহিলাদের চুল ঢেকে রাখার বিষয়ে বিভিন্ন রকম কথা শুনেছি। হযরতের কাছে জানতে চাচ্ছি যে, চুল বা মাথার কতটুকু অংশ খোলা থাকলে নামায ভাঙবে নাকি ভাঙবে না?

বিধবা মহিলা কি ইদ্দত চলাকলীন স্বামীর গৃহের বাইরে রাত্রী যাপন করতে পারবে?

প্রশ্ন (১২৩৪০) : আড়াই মাস আগে আমার স্বামী রোড এক্সিডেন্টে মারা যান। বর্তমানে আমি স্বামীর বাড়িতে ইদ্দত পালন করছি। দু’সপ্তাহ পর আমার ছোট বোন ও তার স্বামী হজ্বে যাবেন। তাদের বাসা আমাদের গ্রামেই, খুব নিকটে। হজ্বে যাওয়া উপলক্ষে তারা সকল নিকট আত্মীয়কে দাওয়াত করেছেন। যাদের মাঝে আমিও আছি। আমি কি এ দাওয়াতে যেতে পারব?

নারী-পুরুষ একসাথে নামায পড়লে দাঁড়ানোর পদ্ধতি কী হবে?

প্রশ্ন (১২২৯৭) : আমার দুলাভাই বাসায় আসলে মাঝেমধ্যে আমার বোনকে নিয়ে একসাথে জামাতে নামায পড়েন। দুলাভাই কিছুটা সামনে দাঁড়ান আর বোন এক পাশে একটু পেছনে দাঁড়ায় এবং তাদের দু’জনের মাঝে একটা চেয়ারও থাকে। আম্মু বলছেন, স্বামী-স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নামায পড়লে স্বামীর নামায হয় না। এখন জানার বিষয় হল, উল্লেখিত সুরতে কি আসলেই তাদের নামায হয় না?

মহিলারা কি কবর যিয়ারত করতে যেতে পারবে?

প্রশ্ন (১২২২৫) : কিছুদিন আগে আমার চাচা ইন্তেকাল করেছেন। মাঝেমাঝেই আমরা তার কবর যিয়ারত করতে যাই। কয়েকদিন যাবৎ আমার চাচাতো বোন ও চাচার কয়েকজন পুত্রবধু চাচ্ছেন, তারাও চাচার কবর যিয়ারত করবেন। কিন্তু এলাকার কিছু লোকজন বলছেন যে, মহিলাদের জন্য নাকি কবর যিয়ারত করা ঠিক নয়। তাই এখন আমরা চাচ্ছি যে, উক্ত মহিলাদের জন্য কি চাচার কবর যিয়ারত করা জায়েয হবে?

মহিলা মানুষ মারা গেরে সবাই কি লাশ দেখতে পারবে?

প্রশ্ন (১২১৯৩) : বাড়ির মহিলা মানুষ মারা গেলে সবাই কি ঐ লাশকে দেখতে পারবে? আমাদের এলাকায় নারী-পুরুষ নির্বিশেষে সবাই উক্ত লাশ দেখে। মুফতী সাহেবের কাছে আবেদন হল, বিষয়টি বিস্তারিতভাবে দলীলসহকারে জানিয়ে বাধিত করবেন।

কোনো মহিলা কি ইমামতি করতে পারবে?

প্রশ্ন (১২১৪২) : আমার মেয়ে এ বছর হিফয শেষ করেছে। আমরা কয়েকজন মহিলা মিলে নিয়ত করেছি, আমার মেয়ের পেছনে খতম তারাবীহ পড়ব। যাতে ওর হিফ্জ মজবুত হয়ে যায় এবং আমাদেরও খতম হয়ে যায়। কিন্তু আমার এক ভাশুর বলেছেন, মহিলাদের পেছনে তারাবীহ পড়া যায় না। এ বিষয়ে সঠিক মাসআলাটি জানালে উপকৃত হতাম।

নারীদের জন্য মাহরাম ছাড়া সফরসম দূরত্বে গমন করার বিধান কী?

প্রশ্ন (১২০৮৪) : হুজুর, আমার স্বামী ইন্তেকাল করেছেন এক বছর আগে। আমি সিলেট থাকি। আমার বড় মেয়ে পরিবারসহ ঢাকায় থাকে। আমার একটি ছেলে আছে, যার বয়স সাত বছর। প্রশ্ন হল, আমি আমার ঐ ছেলের সাথে কি ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যেতে পারব?