যাকাত

নাবালেগের সম্পদের উপর কি যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১৩২৮৩) : কিছুদিন আগে আব্বা মারা যান। তিনি প্রতি বছর যাকাত আদায় করতেন। মারা যাওয়ার সময় তার যাকাতবর্ষ পূর্ণ হতে ২ মাস বাকি ছিল। আমার ছোট ভাইয়ের বয়স ৮ বছর। আর ছোট বোনের বয়স ৬ বছর। বাবার সম্পদ থেকে তাদের প্রত্যেকের প্রাপ্ত অংশ নেছাব পরিমানের চেয়ে বেশি হয়। তাদের অর্থ এখন আমার দায়িত্বে আছে। জানতে চাই, দুই মাস পর যাকাতবর্ষ পূর্ণ হলে তাদের অংশের যাকাত আদায় করতে হবে কি?

সমিতির টাকার উপর কি যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১৩২৭১) : আমাদের ২০ সদস্য বিশিষ্ট একটি সমিতি আছে। বর্তমানে আমাদের সমিতিতে ১ লক্ষ টাকা জমা হয়েছে। তাই আমরা এ বছর ঐ টাকা দিয়ে ব্যবসা করতে চাচ্ছি। এবং এজন্য একটি মুদীর দোকান চালু করেছি। জানতে চাচ্ছি, যেহেতু সকলের টাকায় ব্যবসা করা হচ্ছে এবং ব্যবসার মালামাল যাকাতের নেসাবের চেয়ে বেশি তাই আমাদেরকে উক্ত মালামালের যাকাত আদায় করতে হবে কি না? হলে কীভাবে তা আদায় করতে হবে?

যাকাত আদায়ের সময় কি পাওনা টাকারও যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১৩২৪৭) : কয়েকজনর কাছে আমার বেশকিছু টাকা পাই। এর মধ্যে কিছু টাকা ফেরৎ পাওয়া নিশ্চিত। আর কিছু টাকা ফেরৎ পাওয়া না পাওয়া উভয় সম্ভবনা আছে। কিছু টাকা ফেরৎ না পাওয়ার সম্ভাবনাই বেশি। এখন আমি জানতে চাচ্ছি, যাকাত আদায়ের সময় কিভাবে হিসাব করব?

হজ্বের জন্য টাকা জমা করলে কি উক্ত টাকার যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১৩২১৯) : আমি হজ্বে যাওয়ার জন্য ব্যাংকে ৩ লক্ষ টাকা জমা করেছি। আমার ভিসার কাগজপত্রে সমস্যার কারণে এ বছর হজ্বে যাওয়া হয়নি। আগামী বছর যাওয়ার নিয়ত করেছি। আমার জানার বিষয় হল, বছর অতিবাহিত হলে হজ্বে যাওয়ার জন্য ব্যাংকে জমাকৃত টাকার যাকাত আদায় করতে হবে কি?

ডায়মন্ডের অলংকারের যাকাতের বিধান কী?

প্রশ্ন (১৩২০০) : আমার কাছে ডায়মন্ডের কিছু অলংকার আছে। যেগুলো বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যবহার করি। সাধারণত আলমারিতেই পড়ে থাকে। এ অলংকারগুলোর যাকাত দিতে হবে কি? যদি এগুলোর যাকাত দিতে হয় তাহলে কোন মূল্য হিসেবে যাকাত দিব? ক্রয়মূল্য, না বিক্রয়মূল্য?

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩১৯৯) : আমি একটি ব্যবসা প্রতিষ্ঠানের একাউন্ট বিভাগে কর্মরত। এ বছর সকল কর্মকর্তার জুন মাসের সেলারি রমযানের পূর্বেই (মে মাসের শেষে) একসাথে ব্যাংক থেকে উঠিয়ে আমার কাছে রাখা হয়। এর মধ্যে আমার সেলারিও ছিল। এমডি স্যারের নির্দেশ ছিল, নির্ধারিত সময়ে (জুনের ২০ তারিখে) সকল কর্মকর্তার সেলারি পরিশোধ করা হবে। এর পূর্বে কারো সেলারি দেওয়া যাবে না। সে হিসেবে ২০ তারিখেই সকলের সেলারি দেয়া হয়। আমার সেলারিও ২০ তারিখেই নিয়েছি। আমি যাকাতের হিসাব করি রমযানের ১ তারিখে। রমযানের ১ তারিখে (২৮শে মে) জুন মাসের সেলারি আমার কাছেই ছিল। এখন আমার প্রশ্ন হল, গত বছরের যাকাতের হিসাবে জুন মাসের সেলারি হিসাব হবে কি?

ধনী ব্যক্তির সন্তানকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩১৬৯) : আমার বন্ধুর বাবা একজন ধনাঢ্য ব্যক্তি। আমার বন্ধু মাদরাসায় পড়াশুনা করে এবং সে বালেগ। কিন্তু সে তার বাবার অমতে সম্পূর্ণ নিজের ইচ্ছায় মাদরাসায় পড়াশুনা করার কারণে তিনি তার পড়াশুনার খরচ বহন করেন না। আর এ ব্যাপারে তিনি খুবই কঠোর। এহেন পরিস্থিতিতে আমি কি তার পড়াশুনার খরচের জন্য তাকে যাকাত দিতে পারব?

অগ্রীম যাকাত আদায় করলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩১৬৫) : ২০২২ সালে আমার বিয়ে হয়েছে। তখন আমি মহর সূত্রে আট ভরি স্বর্ণের মালিক হয়েছি। আমরা জানি, সাড়ে সাত ভড়ি স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়। আমার কাছে সব সময় নগদ টাকা থাকে না। এ বছর আমার কাছে নগদ কিছু টাকা এসেছে। আমি চাচ্ছি, একসাথে কয়েক বছরের যাকাত অগ্রিম আদায় করে দিব। এভাবে কয়েক বছরের যাকাত একসাথে দিলে যাকাত আদায় হবে কি? বিষয়টির সঠিক সমাধান জানিয়ে উপকৃত করবেন।

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩১৪৮) : গত রমযানে আমি আমার বাবার বাড়ির এলাকায় এক দরিদ্র মহিলাকে যাকাতের কাপড় দেই। তার স্বামী পক্ষাঘাতগ্রস্ত ও শয্যাশায়ী। খুবই অভাব অনটনে তাদের সংসার চলে। কিন্তু পরে তার সাথে কথা প্রসঙ্গে জানতে পারি, কিছুদিন আগে তার স্বামী পঞ্চাশ হাজার টাকার সরকারী অনুদান পেয়েছে, যার পুরোটাই সে সন্তানদের ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রেখেছে। আমার প্রশ্ন, এ অবস্থায় কি আমার যাকাত আদায় হয়েছে? না হয়ে থাকলে এখন আমার কী করণীয়?

সৎ মাকে যাকাত দেওয়ার বিধান।

প্রশ্ন (১৩১৩৯) : নিজের সৎ মাকে কি যাকাত দেওয়া যাবে? আমার পিতা ও চাচারা তাদের সৎ ভাই-বোন ও সৎ মাকে যাকাত দেন। ভাই-বোনকে যাকাত দেওয়া যায়, এটা আমরা জানি। কিন্তু সৎ মাকে যাকাত দেওয়া ঠিক হচ্ছে কি না- এ বিষয়ে সন্দেহে আছি। দয়া করে জানাবেন।

সিকিউরিটি এ্যাডভান্সের টাকার যাকাতা আদায় করার দায়িত্ব কার উপর?

প্রশ্ন (১৩১৩৩) : আমি গত বছরের শেষদিকে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি। সিকিউরিটি এ্যাডভান্স হিসেবে দশ লক্ষ টাকা দিতে হয়েছে। এ দশ লক্ষ টাকা থেকে প্রতি মাসে নির্ধারিত হারে কিছু কিছু করে ভাড়া হিসেবে কাটা হবে। এখন আমি জানতে চাচ্ছি, সিকিউরিটি এ্যাডভান্স হিসেবে যে দশ লক্ষ টাকা আমি দিয়েছি, তার যাকাত আমাকে দিতে হবে কি?

পণ্যের দ্বারা যাকাত আদায় করলে কি কোনো সমস্যা আছে?

প্রশ্ন (১৩১৩০) : আমার এক বন্ধুর বড় ব্যবসা আছে। সে প্রায় প্রতি বছর তার গ্রামের বাড়ীতে শীতের আগে গরীব লোকদের মাঝে বস্ত্র বিভিন্ন সময়ে চাল, ডাল, তেল, মসলা ইত্যাদির প্যাকেট তৈরি করে তা তাদের মাঝে বিতরণ করে। এবং সে তা যাকাতের টাকা থেকে করে থাকে। তো এভাবে টাকা না দিয়ে বস্ত্র বা খাবার কিনে দিলে কি এর দ্বারা যাকাত আদায় হবে? জানিয়ে উপকৃত করবেন।

গ্রামের গরীবদেরকে যাকাতের টাকা দিয়ে ইফতারি করালে উক্ত যাকাত আদায় হবে কি?

প্রশ্ন (১৩১২৯) : আমরা পাঁচজন বন্ধু মিলে উদ্যোগ নিয়েছি যে, এ বছর রমযানে চাঁদা উঠিয়ে এলাকার গরীব লোকদের ইফতারির ব্যবস্থা করব। জানার বিষয় হল, আমরা কি এ আয়োজনের ব্যয় নির্বাহের জন্য যাকাতের টাকা গ্রহণ করতে পারব? কেউ এ আয়োজনে যাকাতের টাকা দিলে তার যাকাত আদায় হবে কি?

ব্যবহার করার নিয়তে গাড়ি ক্রয় করলে কি সেই গাড়ির যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১৩১১৬) : আমি নিজ প্রয়োজনে ব্যবহারের জন্য একটি পুরাতন গাড়ি কিনেছি। আবার মনে মনে এই নিয়তও আছে যে, ভালো দাম পেলে গাড়িটা বিক্রি করে দিব। ইতিমধ্যে এক বছর অতিবাহিত হয়ে গেছে। এখন আমার অন্যান্য সম্পদের সাথে ঐ গাড়িরও কি যাকাত আদায় করতে হবে?

যাকাতের টাকা দিয়ে কারো ঋণ পরিশোধ করলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩১০৮) : আব্দুল করিম ভাই আমাদের গ্রামের একজন পরিচিত মানুষ। সবাই তাকে খুব ভালো মানুষ হিসেবে জানে এবং খুব সম্মান করে। তিনি একটি বিপদে পড়ে তার জমি বন্ধক রেখে ঋণ নেয়। পরবর্তীতে তিনি ঐ ঋণ পরিশোধ করতে পারছিলেন না। এদিকে তার সংসারের খরচের জন্য জমিরও প্রয়োজন। কিন্তু বিষয়টি লজ্জায় তিনি কারো কাছে প্রকাশ করেননি। আমি বিষয়টি জানতে পেরে আমার কয়েকজন বন্ধুকে নিয়ে তার অগোচরে ঋণ পরিশোধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি যদি আমার যাকাতের অর্থ দিয়ে তার অগোচরে ঋণ পরিশোধ করে দেই তাহলে আমার যাকাত আদায় হবে কি?

যাকাত আদায়ের নিয়তে ঔষুধ কিনে দিলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩০৮৪) : আমার একজন দরিদ্র প্রতিবেশী হাসপাতালে ভর্তি ছিল। আমি তাকে হাসপাতালে দেখতে যাই। তার নিকট টাকা না থাকায় সে ঔষধ কিনতে পারছিল না। তখন আমি যাকাত আদায়ের নিয়তে তাকে ঔষধ ও ফল কিনে দেই। জানার বিষয় হল, আমি তাকে যে ঔষধ ও ফল কিনে দিয়েছি তা যাকাত হিসাবে আদায় হয়েছে কি?

দান করার নিয়তে কারো কাছে টাকা দেওয়ার পর যাকাতের নিয়ত করলে কি উক্ত যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩০৮৩) : কিছুদিন আগে আমাদের এলাকার একটি সংগঠন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য একটি কাফেলা নিয়ে ফেণীর উদ্দেশে যাত্রা করেন। সেখানে আমি ত্রাণ হিসেবে তিন লাখ টাকা দিয়েছি। পরবর্তীতে ত্রাণ বিতরণের পূর্বেই সেই টাকাগুলো আমি যাকাত বাবদ আদায়ের নিয়ত করি। জানতে চাই, এভাবে নিয়ত করার দ্বারা কি আমার যাকাত আদায় হয়েছে?

কাপড় দিয়ে যাকাত আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩০৭১) : আমার অনেকগুলো টাকার উপর এ বছর যাকাত ওয়াজিব হয়েছে। ব্যবসার সম্পদও আছে প্রায় ৬ লাখ টাকার। তাই চিন্তা করেছি এলাকার প্রচলিত নিয়ম অনুযায়ী কাপড়ের মাধ্যমে আদায় করব।জানতে চাচ্ছি, কাপড়ের মাধ্যমে যাকাত আদায় করা যাবে কি?

যাকাতের টাকা দিয়ে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করলে যাকাত আদায় হবে কি?

প্রশ্ন (১৩০৬২) : কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। চিকিৎসা করাতে গিয়ে তিনি অনেক টাকা ঋণী হয়ে যান। এলাকার এক লন্ডনপ্রবাসী চাচ্ছেন, নিজের যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দিতে। জানার বিষয় হল, যাকাতের টাকা দিয়ে মরহুম ইমাম সাহেবের ঋণ পরিশোধ করে দিলে ঐ ব্যক্তির যাকাত আদায় হবে কি?