মুসলিম নারী সংক্রান্ত ফিকহ

গাইরে মাহরামদের সাথে কথা বললে ইদ্দতে সমস্যা হবে কি

প্রশ্ন (৯৯৫০) : আমার পরিবারের খরচ নির্বাহের কোনো পথ খোলা নেই। তাই আমাকেই চাকরি করতে হয়। চাকরির সুবাধে গাইরে মাহরাম পুরুষদের সাথে কথা বলতে হয়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি ইদ্দতে সমস্যা হবে?

একান্ত বাধ্য হলে চেহারা খোলা যাবে কি

প্রশ্ন (৯৯৪৮) : আমি একজন মেয়ে। অনেক সময় এমন হয় বাসে কোথায় যাওয়ার সময় গরমে বমির ভাব হয়। মাথা ঘুরায়। সেক্ষেত্রে চেহারার নেকাব খুলে অল্প সময়ের জন্য চেহারায় দেওয়া যাবে কি?

ইদ্দতের মাঝে সহবাস করলে কি তা বাতিল হয়ে যায়

প্রশ্ন (৯৯৪৭) : আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছে। ইদ্দত চলা অবস্থায় সে আমার সাথে সহবাস করেছে। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার ইদ্দত বাতিল হয়ে গিয়েছে? নতুন করে আবার পালন করতে হবে?

অনিয়মিত মাসিকের ক্ষেত্রে এক মাস বাদ গেলে কি ইদ্দত বাতিল হয়ে যাবে

প্রশ্ন (৯৯৪৬) : কোনো নারীর মাসিক যদি অনিয়মিত হয় এবং এক মাস মাসিক হওয়ার পর পরের মাস বাদ যায় তাহলে কি তার ইদ্দত বাতিল হয়ে যাবে? নতুন করে কি আবার ইদ্দত গণনা করতে হবে?

হজ্বের সফরে স্বামী মারা গেলে ইদ্দত কখন থেকে শুরু হবে

প্রশ্ন (৯৭৩৭) : হজ্বের সফরে যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীর ইদ্দত শুরু হবে কখন থেকে? দেশে আসার পর থেকে নাকি স্বামী মারা যাওয়ার সাথে সাথেই?

কোন বাড়িতে ইদ্দত পালন করবে

প্রশ্ন (৯৭৩৪) : কোনো ব্যক্তির যদি একাধিক বাড়ি থাকে তাহলে উক্ত ব্যক্তি মারা গেলে তার স্ত্রী কোন বাড়িতে ইদ্দত পালন করবে?

এয়ারপোর্টে স্বামী মারা গেলে স্ত্রী হজ্বে যেতে পারবে কি

প্রশ্ন (৯৬৩৫) : স্বামী স্ত্রী হজ্বে যাওয়ার সময় দেশের এয়ারপোর্টে স্বামীর ইন্তেকাল হয়ে গেলে স্ত্রী হজ্বে যাবে নাকি দেশে ইদ্দত পালন করবে?