নারীর পোশাক ও পর্দা

অনলাইন ক্লাসের অডিও ইউটিউবে আপলোড করা যাবে কি

প্রশ্ন (৭৯৫২) : বর্তমানে নারীরা অনলাইনের মাধ্যমে দ্বীন শিক্ষা লাভ করছেন। নারী শিক্ষিকার মাধ্যমে সেই দ্বীন শিক্ষা প্রদান করা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্লাসের অডিও ফাইলগুলো ইউটিউবে আপলোড করা হয়। জানতে চাচ্ছি, নারী শিক্ষিকাদের ক্লাসের অডিও ফাইলগুলো ইউটিউবে আপলোড করা যাবে কি?

কোনো নারীর জন্য কম্বাইন্ড কলেজে পড়াশোনা করা যাবে কি

প্রশ্ন (৬৩৯২) : আমার ফাতেমা। আমি ঢাকার এক ভালো এক কলেজে চান্স পেয়েছি। কিন্তু তাতে সহশিক্ষা চালু। জানতে চাচ্ছি, আমি কি পরিপূর্ণ পর্দা রক্ষা করে সে কলেজে পড়াশোনা করতে পারব?

কোনো নারী কম্বাইন্ড কলেজে চাকরি করতে পারবে কি

প্রশ্ন (৬২৭৯) : আমি পরিপূর্ণ দ্বীন মানার চেষ্টা করছি। সে হিসেবে পর্দা করে চলি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমার একটি কলেজে চাকরি হয়। সেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে। জানতে চাচ্ছি, পরিপূর্ণ পর্দা রক্ষা করে এমন স্কুলে চাকরি করা যাবে কি?

বিয়ের কথাবার্তা পাকাপাকি হওয়ার পর এক সাথে ঘুরা যাবে কি

প্রশ্ন (৫৮৩৯) : এক মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে। বিয়ের তারিখ একমাস পর। সেই মেয়ের সাথে ভালোভাবে পরিচিত হওয়ার জন্য তাকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া যাবে কি?

পরপুরুষদেরকে চুল দেখালে কি জাহান্নামে যেতে হবে

প্রশ্ন (৫৮২৯) : আমি আগে পর্দা করতাম না। বেপর্দা বাহিরে চলাফেরা করতাম। খোলা চুলে রাস্তায় চলতাম। বর্তমানে পর্দা কার চেষ্টা করছি। জানতে চাচ্ছি, আগে যে পরপুরুষদেরকে চুল দেখিয়ে বেড়াতাম এতে কি আমার গুনাহ হত? উল্লেখ্য, আমি পূর্বের কৃতকর্মের জন্য অনুতপ্ত।

মায়ের অন্য স্বামীর ঘরের ছেলের সাথে পর্দা করতে হবে কি

প্রশ্ন (৫৬৮১) : আমার নাম ফাতেমা। আমার আম্মার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল। সে ঘরে এক ছেলে আছে। পরবর্তীতে আমার আব্বার সাথে বিয়ে হয়। জানতে চাচ্ছি, আমার আম্মার সেই ছেলের সাথে আমার পর্দা করতে হবে কি?

নারীরা পুরুষ বক্তার চেহারার দিকে তাকাতে পারবে কি

প্রশ্ন (৫৪০৮) : আমাদের এলাকায় যখন ওয়াজের আয়োজন করা হয় তখন নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। নারীদের নির্ধারিত স্থানে প্রজেক্টর লাগানো হয়। সেখানে নারীরা বক্তাকে দেখতে পারে। জারতে চাচ্ছি, নারীরা বক্তার চেহারার দিকে তাকাতে পারবে কি?

ডাক্তারি পড়তে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে কি

প্রশ্ন (৫২১২) : আমি ডাক্তারি পড়ছি। পাশাপাশি পরিপূর্ণ পর্দার বিধান রক্ষা করার চেষ্টা করি। কিন্তু মেডিকেলের ভাইবা পরীক্ষার সময় কিছু কিছু শিক্ষক ভেরিফাই করার জন্য চেহারা খুলতে বলেন। কারণ অনেক সময় একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দেয়। জানতে চাচ্ছি, উক্ত কারণে চেহারা খোলা যাবে কি?

উকিল বাপের সাথে কি পর্দা করতে হয় না

প্রশ্ন (৫০৭৩) : আমার বিয়েতে আমাদের এলাকার এক বয়স্ক ব্যক্তি উকিল বাপ হয়। আমি তার সাথে পর্দা করতে চাইলে পরিবারের লোকেরা বলে উকিল বাপের সাথে পর্দা করতে হবে না। জানতে চাচ্ছি, উকিল বাপের সাথে কি পর্দা করতে হয় না?