যাকাত ও সাদাকাহ

যাকাতের টাকা দিয়ে ফরম ফিলাপ করা যাবে কি

প্রশ্ন (৩৪৪৯) : আমি একটি প্রাইভেট ভার্সিটিতে পড়া লেখা করি। আমার বাবা ছোটখাটো একটি ব্যবসা করেন। ব্যবসা থেকে যা আয় হয় তা আমাদের পরিবার চালাতে ব্যয় হয়ে যায়। বর্তমানে আমার ভার্সিটিতে পরীক্ষার জন্য ফরম ফিলাপ করার জন্য দশ হাজার টাকা লাগবে। আমার বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। এলাকার এক ব্যক্তি আমাকে তার যাকাতের টাকা দিতে চাচ্ছেন। প্রশ্ন হল, আমি সেই টাকা গ্রহণ করে ফরম ফিলাপ করতে পারব কি?

দামি গাড়ির উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৩৪২০) : আমার চাচার চার লক্ষ টাকা দামের একটি গাড়ি রয়েছে। বছরে এক থেকে দু’বার সেই গাড়ি ব্যবহার হয়। প্রশ্ন হল, উক্ত গাড়ি কি যাকাতযোগ্য সম্পদরূপে বিবেচ্য হবে?

ডিনারসেটের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৩৪১৯) : আমার ঘরে দামি দামি ডিনারসেট রয়েছে। এগুলো মূলত ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য। প্রশ্ন হল, এগুলো ‍কি যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে?

টাকার মাধ্যমে কবরস্থানের জমি বরাদ্দ দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৪১৮) : আমাদের এলাকায় ওয়াকফকৃত একটি কবরস্থান রয়েছে। সেখানে কবর দেওয়ার জন্য কবরের জায়গা কবরস্থান রক্ষণাবেক্ষণ কমিটির কাছ থেকে টাকার মাধ্যমে ক্রয় করতে হয়। উক্ত টাকা কমিটি কবরস্থানের রক্ষণাবেক্ষণে ব্যয় করে থাকে। প্রশ্ন হল, এভাবে ওয়াকফকৃত কবরস্থানে কবরের জায়গা টাকার মাধ্যমে বরাদ্দ দিয়ে রাখা যাবে কি?

জামানত স্বরূপ নেওয়া টাকার যাকাত কে দিবে

প্রশ্ন (৩৩৬৮) : আমি একটি বাসা ভাড়া নিয়েছি। মালিক আমার কাছ থেকে জামানত স্বরূপ অগ্রিম ১ লক্ষ টাকা নিয়েছেন। বাসা ছেড়ে দিলে তিনি সে টাকা আবার আমাকে দিয়ে দিবেন। প্রশ্ন হল, সে টাকার যাকাত কে দিবে?

গরিব ব্যক্তিকে পশু দান করলে তার কুরবানি হবে কি

প্রশ্ন (৩৩৬৫) : আমরা কয়েকজন যুবক এলাকার এক গরিব ব্যক্তিকে একটি দিয়েছি। এ বছর সে এই গরুটি দিয়ে কুরবানি করেছে। যদিও তার উপর কুরবানি ওয়াজিব ছিল না। প্রশ্ন হল, তার এই কুরবানিটি কি বৈধ হয়েছে? আমরা যে তাকে গরুটি দান করেছি, সে কারণে কি আমরা সওয়াব পাব?

মসজিদের জায়গায় গাড়ি পার্কিং করা যাবে কি

প্রশ্ন (৩১৬৪) : আমাদের মসজিদে মুসল্লীদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। নামাজে আগত মুসল্লীরা সেখানে তাদের গাড়ি পার্ক করে থাকে। প্রশ্ন হল, মুসল্লী নয় এমন ব্যক্তির কাছে সেই পার্কিংয়ের জায়গা ভাড়া দেওয়া যাবে কি?

মনে না থাকা সময়ের যাকাত আদায় করবেন কীভাবে

প্রশ্ন (৩০৪৯) : আমি প্রায় পনের ষোল বছর যাবত যাকাত দিচ্ছি। কিন্তু সেই পনের ষোল বছর আগেও আমার কাছে পাঁচ লক্ষ টাকার মত ছিল। সে সময় যাকাত দেওয়া হয়নি। পিছনের কত বছর বাকি ছিল তা আমার মনে নেই। সেক্ষেত্রে আমি পিছনের বছরগুলোর যাকাত কিভাবে দিব?

রাষ্ট্র কর্তৃক যাকাত উশুল করলে কোন সমস্যা আছে কি

প্রশ্ন (২৯৫৩) : বর্তমানে রাষ্ট্র কর্তৃক যাকাত উশুল করার একটি বিষয় আলোচিত হচ্ছে। আমার মনে হয়, রাষ্ট্র কর্তৃক যাকাত বা সদকাতুল ফিতর গ্রহণ করা হলে মানুষের জন্য অনেক উপকার হত। কিন্তু আমাদের দেশের সরকারের প্রতি মানুষের একটি অনাস্থা থেকেই যায়। সে ব্যাপারে আপনাদের মতামত কী?

কিভাবে যাকাত ও সদকাতুল ফিতর আদায় করলে দারিদ্র বিমোচন সম্ভব

প্রশ্ন (২৯৫২) : বর্তমানে করোনা পরিস্থিতির কারণে মহা দুর্ভিক্ষ আমাদের জন্য অপেক্ষা করছে। সেক্ষেত্রে কিভাবে যাকাত ও সদকাতুল ফিতর আদায় করলে দারিদ্র বিমোচন সম্ভব? যার ফলে যাকাত গ্রহীতা নিজেও পরবর্তীতে যাকাত দিতে পারে।

বিভিন্ন একাউন্টের যাকাত আদায় করবেন কীভাবে

প্রশ্ন (২৯৪৬) : আমার সেভিংস অ্যাকাউন্টে চুরাশি হাজার টাকা আছে। এর উপর এক বছর অতিবাহিত হয়েছে। পাঁচ বছর মেয়াদি একটি অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে বত্রিশটি কিস্তি দিয়েছি। আরেকটি বীমায় পনের হাজার টাকা করে ছয় মাস পর পর চারটি কিস্তি দিয়েছি। আমার যাকাত কিভাবে আদায় করতে হবে?