যাকাত ও সাদাকাহ সংক্রান্ত অন্যান্য

যাকাতের টাকা ঋণ হিসেবে দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৫১) : আমি এক ব্যক্তিকে আমার যাকাতের টাকা গরিবদের মাঝে বণ্টনের জন্য প্রদান করি। কিন্তু সে তাৎক্ষণিক তা গরিবদের মাঝে দান না করে তার এক ভাইকে ঋণ হিসেবে দেয়। জানতে চাচ্ছি, তার এ কাজটি কি বৈধ হয়েছে?

যাকাতের টাকা দিয়ে ফরম ফিলাপ করা যাবে কি

প্রশ্ন (৩৪৪৯) : আমি একটি প্রাইভেট ভার্সিটিতে পড়া লেখা করি। আমার বাবা ছোটখাটো একটি ব্যবসা করেন। ব্যবসা থেকে যা আয় হয় তা আমাদের পরিবার চালাতে ব্যয় হয়ে যায়। বর্তমানে আমার ভার্সিটিতে পরীক্ষার জন্য ফরম ফিলাপ করার জন্য দশ হাজার টাকা লাগবে। আমার বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। এলাকার এক ব্যক্তি আমাকে তার যাকাতের টাকা দিতে চাচ্ছেন। প্রশ্ন হল, আমি সেই টাকা গ্রহণ করে ফরম ফিলাপ করতে পারব কি?

জামানত স্বরূপ নেওয়া টাকার যাকাত কে দিবে

প্রশ্ন (৩৩৬৮) : আমি একটি বাসা ভাড়া নিয়েছি। মালিক আমার কাছ থেকে জামানত স্বরূপ অগ্রিম ১ লক্ষ টাকা নিয়েছেন। বাসা ছেড়ে দিলে তিনি সে টাকা আবার আমাকে দিয়ে দিবেন। প্রশ্ন হল, সে টাকার যাকাত কে দিবে?

মনে না থাকা সময়ের যাকাত আদায় করবেন কীভাবে

প্রশ্ন (৩০৪৯) : আমি প্রায় পনের ষোল বছর যাবত যাকাত দিচ্ছি। কিন্তু সেই পনের ষোল বছর আগেও আমার কাছে পাঁচ লক্ষ টাকার মত ছিল। সে সময় যাকাত দেওয়া হয়নি। পিছনের কত বছর বাকি ছিল তা আমার মনে নেই। সেক্ষেত্রে আমি পিছনের বছরগুলোর যাকাত কিভাবে দিব?

রাষ্ট্র কর্তৃক যাকাত উশুল করলে কোন সমস্যা আছে কি

প্রশ্ন (২৯৫৩) : বর্তমানে রাষ্ট্র কর্তৃক যাকাত উশুল করার একটি বিষয় আলোচিত হচ্ছে। আমার মনে হয়, রাষ্ট্র কর্তৃক যাকাত বা সদকাতুল ফিতর গ্রহণ করা হলে মানুষের জন্য অনেক উপকার হত। কিন্তু আমাদের দেশের সরকারের প্রতি মানুষের একটি অনাস্থা থেকেই যায়। সে ব্যাপারে আপনাদের মতামত কী?

বিভিন্ন একাউন্টের যাকাত আদায় করবেন কীভাবে

প্রশ্ন (২৯৪৬) : আমার সেভিংস অ্যাকাউন্টে চুরাশি হাজার টাকা আছে। এর উপর এক বছর অতিবাহিত হয়েছে। পাঁচ বছর মেয়াদি একটি অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে বত্রিশটি কিস্তি দিয়েছি। আরেকটি বীমায় পনের হাজার টাকা করে ছয় মাস পর পর চারটি কিস্তি দিয়েছি। আমার যাকাত কিভাবে আদায় করতে হবে?

যাকাত কি গরিবদের প্রতি করুণা

প্রশ্ন (২৮৯৪) : অনেক মানুষ যাকাত দিয়ে মনে করে, গরিবদের অনেক উপকার করেছে। তাদের উপর অনুগ্রহ করেছে। আমার প্রশ্ন হল, যাকাত কি আসলেই কোন অনুগ্রহ বা করুণা?

ত্রুটিযুক্ত বস্তু যাকাত স্বরূপ দেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৬১) : আমার ইসলামপুরে কাপড়ের ব্যবসা রয়েছে। আমার দোকানের কিছু কাপড় ত্রুটিযুক্ত হওয়ার কারণে বিক্রি হয়নি। আমি চাচ্ছি, এ বছর এই কাপড়গুলো দ্বারা যাকাত আদায় করব। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?

যাকাতের নিয়তে মোবাইলে রিচার্জ করে দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (২৬৫৯) : আমি চাচ্ছি, যাকাতের নিয়তে যাকাত গ্রহণের উপযুক্ত আমার এক আত্মীয়ের মোবাইলে পাঁচশত টাকা রিচার্জ করে দিব। আমি জানতে চাচ্ছি, এভাবে আমার যাকাত আদায় হবে কি?

যাকাতের বছর পূর্ণ হওয়ার পর কিছু টাকা যুক্ত হলে তার কি যাকাত আদায় করতে হবে

প্রশ্ন (২৪৯৫) : গত মাসে আমার উপর যাকাত ফরজ হয়েছে। আমি তখন যাকাত আদায় করিনি। এ মাসে আমার কাছে আরও কিছু টাকা এসেছে। এখন যদি আমি যাকাত আদায় করতে যাই তাহলে কি আমার সবগুলো টাকার যাকাত আদায় করতে হবে?

ঋণ দেওয়া টাকারও কি যাকাত আদায় করতে হবে

প্রশ্ন (২২৩০) : আমার বাবা তার এক বন্ধুকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। বর্তমানে আমার বাবা যাকাত আদায় করবেন। তিনি জানতে চাচ্ছেন, ঋণ দেয়া ঐ দুই লাখ টাকারও কি যাকাত দিতে হবে?

চাল, খাবার ইত্যাদি দিয়ে যাকাত আদায় করা যাবে কি

প্রশ্ন (২১২৮) : আমার নিকট ফকিররা এসে চাল বা খাবার চাইলে কখনো চাল দিই, কখনো খাবার দিই, কখনো টাকা দিই। তদ্রূপ কখনো কখনো মসজিদ থেকে দান-সদকার জন্য লোক এলে টাকা, চাল, নারিকেল, সুপারি ইত্যাদি দিই। দেওয়ার সময় নারিকেল, সুপারি ইত্যাদির আনুমানিক মূল্য ধরি এবং সেই মূল্য এবং দান করা টাকা যাকাত হিসেবে আদায়ের নিয়ত করি। জানতে চাই, এভাবে কি আমার যাকাত আদায় হয়?

পিছনের যাকাত কীভাবে আদায় করবে

প্রশ্ন (১৯৯৬) : আমি গত ছয় বছর ধরে যাকাত দেইনি। কোন বছর কত টাকা ছিল তাও পুরোপুরি মনে নেই। এখন এই টাকাগুলোর যাকাত কীভাবে আদায় করব?

কয়েক বছর যাকাত আদায় না করলে করণীয় কী

প্রশ্ন (১৯৯৩) : আগে আমার দ্বীনের বুঝ ছিল না। এখন আলহামদুলিল্লাহ দ্বীনের কিছুটা বুঝ এসেছে। আমি নিয়মিত আপনাদের সাইটটি থেকে উপকৃত হই। আমি একটি বিষয় জানতে চাচ্ছি। সেটি হল আমি অনেক বছর ধরে যাকাত আদায় করিনি। এখন আমার করণীয় কী?