যাকাত সংক্রান্ত বিধি-বিধানসমূহ

গরিব মনে করে যাকাত দিলে পূর্বের যাকাত আদায় হবে কি

প্রশ্ন (১১২৬৬) : এলাকার এক রিক্সা চালককে গরিব মনে করে বেশ কয়েক বছর যাকাত দিয়েছি। বাহ্যিক বেশভূষা ও চালচলনে তাকে গরিবই মনে হত। কিছুদিন আগে জানতে চাচ্ছি পারি, তার ব্যাংকে নেসাব পরিমাণ টাকা জমানো আছে। জানতে চাচ্ছি, আমার বিগত বছরের যাকাতগুলো আদায় হয়েছে কি?

রোযার আগে যুক্ত হওয়া মোহরের টাকার যাকাত দিতে হবে কি

প্রশ্ন (১১২৩২) : আমি প্রতি বছর রমযানে যাকাত দিয়ে থাকি। এই বছর রমযানের আগে আমার স্বামী আমার মোহরের ১ লক্ষ টাকা প্রদান করেছেন। জানতে চাচ্ছি, এই টাকাও কি যাকাতের হিসেবে যুক্ত হবে?

প্রভিডেন্ট ফান্ডের টাকা রেখে দিলে যাকাত আসবে কি

প্রশ্ন (১১২৩১) : আমার চাকরি শেষ হবে আগামী মাসে। প্রভিডেন্ট ফান্ডের যে টাকা পাব তা দিয়ে এক বছর পর ফ্ল্যাট কিনব। জানতে চাচ্ছি, বছরান্তে উক্ত টাকা যাকাত দিতে হবে কি?

হালাল মাল কম হলে যাকাত আসবে কি

প্রশ্ন (১১২০০) : জনৈক ব্যক্তির হালাল মাল নেসাব পরিমাণ নেই। তবে তার কিছু হারাম মাল আছে। যেগুলো সহ তার নেসাব পরিমাণ হয়ে যায়। জানতে চাচ্ছি, তার উপর যাকাত আসবে কি?

মান্নতের টাকা যাকাতের হিসাব থেকে বাদ দেওয়া যাবে কি

প্রশ্ন (১১১৯৬) : কিছুদিন আগে আমি মান্নত করেছিলাম আমার অমুক কাজটি হলে আমি মাদরাসায় এক লক্ষ টাকা দিব। আমার কাজটি সম্পন্ন হয়েছে। এখনো আমি এক লক্ষ টাকা প্রদান করিনি। যাকাতবর্ষ পূর্ণ হয়েছে। জানতে চাচ্ছি, যাকাত হিসাবের সময় এই এক লক্ষ টাকা বাদ দিয়ে যাকাত হিসাব করবে কি?

ভুলে বেশি দিলে অগ্রীম বছরের হিসাব করা যাবে কি

প্রশ্ন (১১১৯৩) : আমার কাছে ৭ ভরি স্বর্ণ ও ২ লক্ষ টাকা ছিল। প্রতি বছর ৭ ভরি স্বর্ণ ও ২ লক্ষ টাকার যাকাত হিসাব করে আদায় করে থাকি। কিন্তু কিছুদিন আগে প্রয়োজন হওয়ায় তিন ভরি স্বর্ণ বিক্রি করে দেই এবং বিক্রির টাকা অন্যত্র খরচ করে ফেলি। এ কিছুদিন পরই যাকাত বর্ষ পূর্ণ হয়। কিন্তু আমি স্বর্ণ বিক্রির কথা ভুলে ৭ ভরি হিসাব করে যাকাত আদায় করে ফেলি। জানতে চাচ্ছি, অতিরিক্ত যা দিয়েছি তা কি অগ্রীম যাকাত হিসেবে গণ্য করতে পারব?

ফ্ল্যাট বিক্রয়ের টাকার গত হওয়া বছরের যাকাত দিতে হবে কি

প্রশ্ন (১১১৯২) : আমি ব্যবসার উদ্দেশ্যে একটি ফ্ল্যাট ক্রয় করি। এর কিছুদিন পর এক ব্যক্তি উক্ত ফ্ল্যাট ৫০ লক্ষ টাকার বিনিময়ে বাকি মূল্যে ক্রয় করে। কিন্তু সে উক্ত টাকা ৩ বছর পর পরিশোধ করে। জানতে চাচ্ছি, উক্ত টাকার বিগত ৩ বছরের যাকাত আদায় করতে হবে কি?

দায়িত্বশীল তার স্ত্রীকে যাকাতের টাকা দিতে পারবে কি

প্রশ্ন (১১১৮৯) : আমি আমার এক বন্ধুকে যাকাতের টাকা দেই গরিবদেরকে দেওয়ার জন্য। সে সেখান থেকে কিছু টাকা তার স্ত্রীকে দেয় আর বাকি টাকা অন্যান্য গরিব লোকদেরকে দেয়। তার স্ত্রীও যাকাত গ্রহণের উপযুক্ত। জানতে চাচ্ছি, আমার যাকাত কি আদায় হয়েছে?

তিনমাস পর যুক্ত হওয়া টাকার যাকাত দিতে হবে কি

প্রশ্ন (১১১৮৮) : আমার ব্যবসায়িক পণ্যের যাকাত বর্ষ শুরু হয় রজব মাসে। রজব মাসের তিনমাস পর আমার হাতে দুই লক্ষ টাকা আসে যা আমার প্রয়োজন অতিরিক্ত। জানতে চাচ্ছি, যাকাত বর্ষ পূর্ণ হলে সব টাকার যাকাত হিসাব করতে হবে নাকি সেই দুই লক্ষ টাকার যাকাত বর্ষ আলাদা হবে?

ঋণগ্রহীতা যাকাত দিলে আদায় হবে কি

প্রশ্ন (১১১৮৬) : জনৈক ব্যক্তি আমার বাবার কাছ থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়েছে। তিন বছর পর সে উক্ত টাকা ফেরত দেয়। এই তিন বছরের যাকাত সেই আদায় করেছে। জানতে চাচ্ছি, উক্ত টাকার এই তিন বছরের যাকাত কি আমার বাবার পক্ষ থেকে আদায় হয়েছে?

বিক্রিত ঋণ দেওয়া পণ্যের মূল্যের যাকাত আসবে কি

প্রশ্ন (১১০৫৮) : আমি কাঠের ব্যবসা করি। বছর শেষে আমার কাছে কাঠ বিক্রির দুই লক্ষ আছে। তবে উক্ত মানুষ আমার কাছ থেকে ঋণ নিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত টাকা যাকাত দিতে হবে কি?