যাকাত প্রদানের খাতসমূহ

না পাওয়ার আশায় থাকা টাকার যাকাত আদায় করতে হবে কি

প্রশ্ন (৬৭৪৮) : আমি এক ব্যক্তিকে টাকা দিয়েছিলাম, আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করার জন্য। মোট তাকে চার লক্ষ টাকা দিয়েছিলাম সব খরচ মিলে। গত তিন বছর যাবত সে আমাকে ঘুরিয়ে এখন বলছে সে আমাকে নিতে পারবে না। তাই আমার টাকা আমাকে দিয়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন হল, আমার কি গত তিন বছরের যাকাত আদায় করতে হবে?

বর্তমানে অস্বচ্ছল আত্মীয়কে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৯৮) : আমার আত্মীয় স্বচ্ছল ছিলেন। কিন্তু কিছুদিন আগে তিনি এক অ্যাকসিডেন্টে পঙ্গু হয়ে যান। বর্তমানে তিনি আর্থিকভাবে অস্বচ্ছল। তার ঘরে ওয়াশিং মেশিন, সোফাসহ বিভিন্ন গৃহস্থালী আসবাবপত্র রয়েছে, যা তিনি স্বচ্ছল অবস্থায় ক্রয় করেছিলেন। জানতে চাচ্ছি, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে কি?

একজনকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত যাকাত দেওয়া যায়

প্রশ্ন (৪৪১৪) : আমাদের এলাকায় এক গরিব পরিবার রয়েছে। লোকটি তার মেয়েকে বিয়ে দিবে। বিয়েতে প্রায় দুই লক্ষ টাকার মত লাগবে। আমি চাচ্ছি, তাকে আমাদের যাকাতের সব টাকা দিয়ে দিতে। প্রশ্ন হল, একজনকে সর্বোচ্চ কত টাকা দেওয়া যাবে?

বস্তিবাসীদেরকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৯৮) : আমাদের বাসার পাশে একটি বড় বস্তি আছে। কেউ কেউ বলে, বস্তিবাসীদের অনেক টাকা পয়সা আছে। কাজেই তাদেরকে যাকাত দেওয়া যাবে না। প্রশ্ন হল, সেই বস্তিবাসীদেরকে যাকাত দেওয়া যাবে কি?

নিকট আত্মীয়দের যাকাত না দিলে কি গুনাহ হবে

প্রশ্ন (৪৩৯৭) : কিছুদিন আগে জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, যাকাত দিতে হয় নিকট আত্মীয়দেরকে। অন্যথায় যাকাতদাতার গুনাহ হবে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি কথা কি সঠিক?

অসুস্থ ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৯৫) : আমাদের এলাকায় এক ব্যক্তি খুব অসুস্থ। তিনি তার চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না। জানতে চাচ্ছি, তার চিকিৎসা ব্যয় বহনের জন্য যাকাত দেওয়া যাবে কি?

যাকাতের টাকা দিয়ে ঘর সংস্কার করা যাবে কি

প্রশ্ন (৪৩৭৬) : আমাদের এলাকার এক গরিব ব্যক্তি আছে। তার ঘরের জরাজীর্ণ অবস্থা। আমি চাচ্ছি, আমার যাকাতের টাকা দিয়ে তার ঘর সংস্কার করে দিতে। জানতে চাচ্ছি, এমনটি করা বৈধ হবে কি?

মসজিদের পানির পাম্প যাকাতের টাকায় নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৪৩৭৩) : আমাদের মসজিদে একটি পানির পাম্পের খুবই প্রয়োজন। কিন্তু এলাকার লোকেরা খুব গরিব হওয়ার কারণে পাম্প নির্মাণের টাকার ব্যবস্থা হচ্ছে না। প্রশ্ন হল, মসজিদের পানির পাম্প নির্মাণে যাকাতের টাকা নেওয়া যাবে কি?

গরিব নাবালেগ বাচ্চাকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৪১) : কিছুদিন আগে আমার এক আত্মীয় মারা যান। তার একটি নাবালেগ ছেলে আছে। আর্থিকভাবে পরিবারটি অস্বচ্ছল। জানতে চাচ্ছি, ঐ নাবালেগ বাচ্চাটিকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি?