বিবিধ

অমুসলিমকে ঘর ভাড়া দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৬৩৩) : আমার দুতলা একটি বাড়ি আছে। দ্বিতীয় তলায় আমি থাকি। আর নিচ তলায ২টি ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকি। কয়েকমাস থেকে তা খালি পড়ে আছে। গত সপ্তাহে এক হিন্দু। ভাড়াটিয়ার সাথে কথা হয়েছে যে, সে একটি ফ্ল্যাট ভাড়া নিবে। আমার জানার বিষয় হল, হিন্দুকে ঘর ভাড়া দেওয়া কি জায়েয আছে?

মৃত ব্যক্তির নখ, চুল ইত্যাদি কাটা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৬০৫) : আমাদের চাচা মারা মারা যাওয়ার পর তার ছেলে তার নখ কেটে দেয়। জানার বিষয় হলো, মৃতব্যক্তির নখ কাটা জায়েয হয়েছে কি? এমনিভাবে মৃতব্যক্তির গোঁফ চুল ইত্যাদি কাটা জায়েয আছে কি?

ঋতুমতী মহিলা কুরআন পড়াবে কিভাবে?

প্রশ্ন (১৩৬০১) : আমার প্রতিবেশী এক বোন আর্থিক সংকটের কারণে বিভিন্ন বাসায় গিয়ে কুরআন মাজীদ পড়ান। সপ্তাহের ছয়দিনই পড়াতে হয়। তথা পুরো মাস তার এটাই কাজ। প্রশ্ন হল, এভাবে অসহায় মহিলার জন্য পর্দার সাথে বাইরে গিয়ে পড়ানো ঠিক কি? আর ঋতুর হালতেও কুরআনের সবক শোনা ও দেওয়ার জায়েয কোনো সুরত আছে কি?

স্বামী কি তার মৃত স্ত্রীর চেহারা দেখতে পারবে?

প্রশ্ন (১৩৫৯০) : আমার মহল্লার এক মহিলার ইন্তেকালের পর স্বামী তাকে দেখতে আসলে লোকজন তাকে দেখতে দেয়নি এবং তারা বলে, স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েয নেই। জানতে চাই, স্ত্রীর ইন্তেকালের পর স্বামী কি তার স্ত্রীর চেহারা দেখতে পারবে? তেমনিভাবে স্বামীর ইন্তেকালের পর স্ত্রী কি তার চেহারা দেখতে পারবে?

বিদআতকারীর কোনো আমল কি কবুল হবে না?

প্রশ্ন (১৩৫৭৮) : একবার এক মাহফিলে একজন আলেমের কাছে শুনেছি, যে ব্যক্তি একটি বিদআত করবে তার কোনো আমল কবুল হবে না। তার নামায, রোযা, সদকা কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। তিনি বলেছেন, এ কথা নাকি হাদিসে আছে। বাস্তবে কি এ কথা হাদিসে আছে? দয়া করে জানাবেন।

বুক ও পিঠের পশম উঠানো জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৫৭৬) : আমার বুকে ও পিঠে অনেক পশম। বর্তমানে পুরুষদের জন্য পার্লার আছে। যেখানে গিয়ে বুক-পিঠের পশম উঠানো যায়। জানার বিষয় হল, আমার জন্য ঐ পশমগুলো উঠানো জায়েয হবে কি?

পারিবারিক কবরস্থানের উপর মসজিদের অযুখানা নির্মাণ করা যাবে কি?

প্রশ্ন (১৩৫৬৪) : আমাদের মহল্লার মসজিদের অযুখানাটি ছোট হওয়ায় নামাযের সময় খুব ভীড় হয়। আমাদের মসজিদ সংলগ্ন একটি পারিবারিক কবরস্থান আছে। মসজিদ কমিটি চাচ্ছে কবরস্থানের উপর ছাদ দিয়ে অযুখানা নির্মাণ করতে। জানার বিষয় হলো, পারিবারিক কবরস্থানের উপর মসজিদের অযুখানা নির্মাণ করা যাবে কি?

মসজিদের নিচ তলাকে মার্কেট বানানো যাবে কি?

প্রশ্ন (১৩৫৫১) : আমাদের এলাকায় আনুমাণিক ৫০ বছরের পুরাতন একটি টিনশেড মসজিদ ছিল। বর্তমানে আমাদের এলাকায় মুসল্লি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই টিনশেড মসজিদটি ভেঙ্গে তিন তলা বিশিষ্ট মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন কমিটির কেউ কেউ চাচ্ছে নিচ তলা মার্কেটের জন্য রেখে দোতলা থেকে মসজিদ শুরু করতে। যেন নিচ তলার আয় দিয়ে মসজিদের যাবতীয় প্রয়োজন পূরণ করা যায়। এখন হযরতের নিকট জানতে চাই, নিচ তলাকে কি মসজিদের উন্নয়নের স্বার্থে মার্কেট বানানো যাবে? দয়া করে জানালে উপকৃত হব।

এক মসজিদের জন্য কালেকশন করা টাকা অন্য মসজিদের উন্নয়নের জন্য ব্যয় করা যাবে কি?

প্রশ্ন (১৩৫৪৩) : আমাদের গ্রামের মসজিদে অযুখানা বানানোর জন্য আমি আমার কয়েকজন পরিচিত ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা কালেকশন করি। মসজিদের অযুখানার কাজ শেষ হওয়ার পর আমার কাছে অতিরিক্ত ৫ হাজার টাকা রয়ে গেছে। এখন জানতে চাচ্ছি, ঐ তিন হাজার টাকা আমি আমাদের গ্রামেরই অন্য মসজিদের উন্নয়নের জন্য ব্যয় করতে পারব কি?

কুড়িয়ে পাওয়া সম্পদ নিজ গরিব সন্তানকে দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৫৪১) : আমি একজন বাসচালক। আমি গাজীপুর টু ঢাকা লোকাল বাস চালাই। একদিন আমি আমার গাড়িতে প্রায় ১০/১২ কেজি পরিমাণ গোশত পাই। সাথে সাথে আমি বাসস্ট্যান্ডে ঘোষণা করে দিয়েছি। কিন্তু একদিন এক রাত পার হওয়ার পরও মালিকের কোনো খোঁজ পাইনি। পরে আমার এক গরিব ছেলে যার সংসার ভিন্ন তাকে সেই গোশত দিয়ে দিয়েছি। জানার বিষয় হল, নিজ সন্তানকে কুড়িয়ে পাওয়া সম্পদ দেওয়া কি ঠিক হয়েছে? এটা কি জায়েয হয়েছে?

দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে হিন্দু ব্যক্তিকে মসজিদে নিয়ে আসা যাবে কি?

প্রশ্ন (১৩৫২৪) : আমাদের মসজিদে একবার তিন দিনের জন্য একটি তাবলীগ জামাত আসে। তাবলীগের আমীর সাহেব গাশ্ত করার সময় এক হিন্দু ব্যক্তিকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসেন। আমীর সাহেব জানতেন না যে, ঐ লোক হিন্দু। আবার ঐ লোকও বলেনি। পরে এলাকার লোকজন ঐ হিন্দু ব্যক্তিকে মসজিদে দেখে তাদেরকে অনেক বকাবকি করে। জানার বিষয় হল, হিন্দুরা মসজিদে প্রবেশ করা কি নাজায়েয?

কখন তায়াম্মুম করে নামায আদায় করা যাবে?

প্রশ্ন (১৩৫১৮) : আমি একজন সেনা কর্মকর্তা। প্রায় সময়ই আমাদেরকে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ট্রান্সফার করা হয়। সেখানে দুই সপ্তাহ পরপর আমাদের জন্য খাদ্য ও পানীয় সরবরাহ করা হয়। দেখা যায়, ১০-১২ দিন যেতেই খাওয়ার পানি ছাড়া আমাদের আর কোনো পানি অবশিষ্ট থাকে না। আশেপাশে কোনো বাড়িও থাকে না। চতুর্দিকে মাইল দুয়েক খুঁজেও পানির সন্ধান পাই না। এ অবস্থায় আমরা কি তায়াম্মুম করে নামায পড়তে পারব?

টাখনুর নিচে জুব্বা পরিধান করলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১৩৫০৭) : আমি নামায শিক্ষার একটি বইয়ের মধ্যে নিম্নোক্ত হাদিসটি পেয়েছি- ما أسفل من الكعبين من الإزار في النار . সেখানে অর্থ লেখা হয়েছে, টাখনুর নিচের যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তা জাহান্নামে যাবে? জানার বিষয় হল, হাদিসটিতে কি শুধু পায়জামা ও লুঙ্গি উদ্দেশ্য? কেউ যদি এমন লম্বা জুব্বা পরিধান করে যা টাখনুর নিচে গিয়ে পড়ে। তাহলে কি এ হাদিসের অন্তর্ভুক্ত হবে? হাদিসটির ব্যাখ্যা বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

তরকারি গন্ধ হয়ে গেলে কি নাপাক হয়ে যায়?

প্রশ্ন (১৩৪৯৭) : অনেকেই বলে যে, গোশত, তরকারি গন্ধ হয়ে গেলে নাপাক হয়ে যায়। এ কথা কি ঠিক? আমরা তো মহিলাদের দেখেছি, তরকারি গন্ধ হয়ে গেলে খাওয়ার সোডা মিশিয়ে দিয়ে তা খেয়ে ফেলে। কারণ সোডা দিলে গন্ধটা অনুভব হয় না। দয়া করে এ ব্যাপারে সঠিক মাসআলা জানিয়ে উপকৃত করবেন।

মাদরাসায় ছাত্ররা তাদের জিনিসপত্র ফেলে রেখে চলে গেলে সেগুলো কী করবে?

প্রশ্ন (১৩৪৬৭) : আমাদের মাদরাসায় প্রতি বছরের শেষেই অনেক ছাত্র বিভিন্ন জিনিস রেখে চলে যায়। কিন্তু পরে আর নিতে আসেনা। যেমন, ট্রাংক, লেপ-তোষক, কিতাব ইত্যাদি। এগুলোর মধ্যে কোনোটার মালিক জানা আছে। আবার কোনোটার মালিক জানা নেই। যেগুলোর মালিক জানা আছে তাদের সাথে মাদরাসার পক্ষ থেকে তা নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করা হলেও তারা তা নিতে আসছে না। আমার জানার বিষয় হল, মাদরাসা কর্তৃপক্ষ এ জিনিসগুলো কী করবে? মালিক জানা থাকা না থাকার বিষয়ে কি কোনো পার্থক্য হবে? দলীলসহ জানালে উপকৃত হব।

দোকানে মোবাইল সার্ভিস করানোর জন্য দেওয়ার পর দোকানদার তা নষ্ট করে ফেললে কি তার থেকে জরিমানা আদায় করা…

প্রশ্ন (১৩৪৩৫) : আমি এক দোকানে আমার মোবাইলটি সার্ভিসের জন্য দেই। দোকানদার নিজেই মেরামত করে। সে মোবাইল খুলতে গিয়ে মোবাইলের একটি পার্ট নষ্ট করে ফেলে। যার মূল্য দেড় হাজার টাকা। আমি তার কাছে এর জরিমানা চাইলে সে বলল, আমি তো ইচ্ছা করে নষ্ট করিনি। হঠাৎ হয়ে গেছে। আমার প্রশ্ন হল, শরীয়তের দৃষ্টিতে এর ক্ষতিপূরণ নেওয়া আমার জন্য বৈধ হবে কি?

কোনো ব্যক্তির নামে মসজিদের নামকরণ করলে কোনো সমস্যা আছে কি?

প্রশ্ন (১৩৪২৭) : আব্দুল গনী সাহেব আমাদের এলাকার একজন ধনী মানুষ। তিনি একজন ধার্মিক ব্যক্তি। তিনি আমাদের এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছেন। মসজিদের নাম দিয়েছেন আব্দুল গনী জামে মসজিদ। এখন এলাকার কিছু মানুষ বলছে যে, মসজিদ আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর দুনিয়ার কোনো মানুষের নামে রাখা যাবে না। যদি রাখা হয় তাহলে ঐ মসজিদে নামায সহিহ হবে না। এ নিয়ে মসজিদে খুব বিতর্ক হচ্ছে। এখন প্রশ্ন হল, মানুষের নামে মসজিদের নামকরণ করা জায়েয আছে কি?

ডাকাতের হাতে নিহত ব্যক্তি কি শহীদ বলে গণ্য হবে?

প্রশ্ন (১৩৪১৪) : আমার বড় ভাই ভালো আলেম ও বুযুর্গ ছিলেন। তিনি মসজিদের খতীব ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন মাহফিলে বয়ান করতেন। যার ফলে তার কিছু শত্রুও গড়ে ওঠেছিল। একবার তিনি সীমান্ত গোয়াইঘাটে একটি দ্বীনী প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সফর করছিলেন। তখন এক জনমানবহীন সড়কে গাড়ি পৌঁছলে একদল দুর্বৃত্ত ভাইজানের ওপর সশস্ত্র হামলা করে বসে। তারা বুলেটের আঘাতে তার দেহ ঝাঁজরা করে দেয়। ভাইয়ের লাশ এলাকায় আনা হলে তাকে গোসল দেওয়া হবে কি না এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক মতানৈক্য দেখা দেয়। অবশেষে ইমাম সাহেবের ফয়সালাক্রমে গোসল করিয়ে আলাদা কাফন পরানো হয়। এরপর জানাযা শেষে তাকে দাফন করা হয়। কিন্তু তারপরও গোসলের বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে কানাঘুষা চলতে থাকে। এখন হযরতের কাছে বিষয়টির প্রকৃত সমাধান জানতে চাচ্ছি।

কুকুর-বিড়াল পালার বিধান কী?

প্রশ্ন (১৩৩৯৯) : বিড়াল পালা কি জায়েয? অনেকের ঘরেই দেখা যায় বিড়াল থাকে। কেউ তা ইচ্ছা করেই পালে। এটা কি বৈধ? আর কুকুর পালার কী হুকুম? কোনো প্রয়োজনে বা প্রয়োজন ছাড়া এমনিতেই কুকুর পালা কি জায়েয? বিস্তারিত জানতে চাই।

জায়গা ওয়াকফ করলে কি সাথে গাছও ওয়াকফ হয়ে যায়?

প্রশ্ন (১৩৩৯৮) : গ্রামে আমার একটি মাদরাসা আছে। গ্রামের এক মুরুব্বী মাদরাসার জন্য একটি জায়গা ওয়াকফ করেছিলেন। ঐ জায়গায় অনেকগুলো কাঠগাছ আছে। ওয়াকফের সময় ঐ গাছগুলো ওয়াকফ থেকে বাদ দেওয়ার কথা কিছু বলেনি। ঐ ব্যক্তির মৃত্যুর পর এখন তার ওয়ারিসরা ঐ জায়গা থেকে বিভিন্ন সময় গাছ কেটে নিয়ে যায়। আর বলে যে, গাছের মালিক আমরা। তাদের জন্য কি এটা জায়েয হচ্ছে?