নামাজ সংক্রান্ত অন্যান্য

মুক্তাদির ভুলের কারণে কি তার উপর সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৭২৯) : ইমামের পিছনে নামায পড়া অবস্থায় প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর মুক্তাদি যদি ভুলে দরূদ শরীফ পড়ে ফেলে তাহলে উপর কি সাহু সিজদা ওয়াজিব হবে?

নামাযে মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে রাখা যাবে কি?

প্রশ্ন (১৩৭১৮) : নামাযের সময় চোখ খোলা রাখলে আমার দৃষ্টি এদিক-ওদিক চলে যায়। যেখানে দৃষ্টি থাকা দরকার সেখানে থাকে না। এজন্য অনেক সময় চোখ বন্ধ করে রাখি। এতে করে আমি নামাযে মনোযোগ ধরে রাখতে পারি। এ অবস্থায় কি আমি চোখ বন্ধ রেখে নামায পড়তে পারবে নাকি চোখ খোলাই রাখতে হবে?

দুজন জামাত করার ক্ষেত্রে সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৭১৪) : মাঝে মাঝে আমার মসজিদে যেতে দেরি হয়ে গেলে দুজন মিলে জামাত করি। আমার জানামতে দুজন মিলে জামাত করার নিয়ম হলো, মুক্তাদি ইমামের ডান পাশে একটু পিছনে সরে দাঁড়াবে। কয়েকদিন আগে এক হুজুরের সাথে নামায পড়ছিলাম। আমি তার থেকে একটু পিছনে সরে দাঁড়ালে তিনি আমাকে তার বরাবরে দাঁড় করালেন এবং বললেন যে, এটাই নাকি নিয়ম। তার এ কথা কি সঠিক? দয়া করে জানাবেন।

মুসল্লি ফজরের সুন্নত পড়া অবস্থায় ইমাম সাহেবের সিজদার আয়াতের তিলাওয়াত শুনলে কি তার উপর তিলাওয়াতে সিজ…

প্রশ্ন (১৩৭১৩) : ফজেরের সময় আমি মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব ফজরের নামায শুরু করে দিয়েছেন। তাই আমি বারান্দায় সুন্নত পড়া আরম্ভ করি। একপর্যায়ে ইমাম সাহেব সিজদার আয়াত পাঠ করেন এবং সিজদা দিয়ে দেন। এরপর আমি ইমাম সাহেবের সাথে প্রথম রাকাতের রুকুতে শরিক হই। আমার প্রশ্ন হল, আমি তো সিজদার আয়াত শুনেছি। কিন্তু ইমাম সাহেবের সাথে সিজদায় শরিক হতে পারিনি। এখন আমার করণীয় কী? আমার উপর কি আলাদাভাবে ঐ সিজদা আদায় করা ওয়াজিব?

প্রাণীর ছবিযু্ক্ত জামা গায়ে দিয়ে নামায পড়লে তা সহিহ হবে কি?

প্রশ্ন (১৩৭১১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , হুজুরের কাছে আমি জানতে চাচ্ছি, প্রাণীর ছবিযুক্ত গেঞ্জি গায়ে দিয়ে নামায পড়লে কি ‍উক্ত নামায সহিহ হবে?

কাযা নামায জামাতের সাথে আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩৭০১) : আমি একটি মেসে ভাড়া থাকি। সেখানে আমার সাথে আরও চারজন থাকে। একদিন আমাদের ঘুম থেকে উঠতে বিলম্ব হয়। ফলে সকলেরই ফজরের নামায কাযা হয়ে যায়। তখন আমরা ঐ নামায জামাতের সাথে আদায় করি। এখন জানার বিষয় হল, কাযা নামায জামাতের সাথে পড়া কি আমাদের জন্য ঠিক হয়েছে? এবং এক্ষেত্রে কিরাত জোরে পড়তে হবে কি?

নামাযের শেষ বৈঠকে মুসল্লি দুআ-দরূদ শেষ করার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললে করণীয় কী?

প্রশ্ন (১৩৬৮৬) : শেষ বৈঠকে মুকতাদীর দরূদ শরীফ বা দুআ মাসূর শেষ হওয়ার আগেই যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে তাহলে মুকতাদীর করণীয় কী? দুআ-দরূদ শেষ করে সালাম ফিরাবে নাকি শেষ করার পূর্বেই ইমামের সাথে সালাম ফিরাবে?

ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার পর তাকবীর বলে সরাসরি রুকুতে চলে গেলে কি তাকবীরে তাহরীমা আদায় হবে?

প্রশ্ন (১৩৬৮১) : আমি আসরের নামাযের সময় মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। তাই আমি তাড়াতাড়ি করে তাকবীর বলে রুকুতে চলে যাই। রুকুর জন্য ভিন্ন তাকবীর বলিনি। আমি জানতে চাচ্ছি, আমার তাকবীরে তাহরীমা কি আদায় হয়েছে? নাকি ঐ নামায পুণরায় পড়তে হবে?

নামাযের মাঝখানে ইমামের সাথে শরিক হলে কি মুকতাদি সানা পড়বে?

প্রশ্ন (১৩৬৭৮) : যদি কেউ এমন অবস্থায় নামাযের জামাতে শরিক হয় যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন অথবা রুকুতে চলে গেছেন, তখন তার জন্য সানা পড়ার বিধান কী? সে কি পড়বে নাকি ছেড়ে দিবে?

দুই রাকাতা বিশিষ্ট ফরয নামাযে ভুলবশত বৈঠক না করলে করণীয় কী?

প্রশ্ন (১৩৬৭৫) : দুই রাকাত বিশিষ্ট ফরয নামাযে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে তখন কী করণীয়? মনে পড়লে বসে পড়বে কি? অনুগ্রহ করে জানিয়ে বাধিত করবেন।

চার রাকাত বিশিষ্ট ফরয নামাযের প্রথম বৈঠকে ইমামের সাথে শরিক হওয়ার পর ইমাম দাঁড়িয়ে গেলে কি মুসল্লি তা…

প্রশ্ন (১৩৬৬৬) : আমি যোহরের নামাযে প্রথম বৈঠকে ইমামের সাথে শরিক হই। শরিক হয়ে তাশাহহুদ পড়া শুরু করি। তখনই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। এখন জানার বিষয় হল, এ অবস্থায় আমি কি তাশাহহুদ পূর্ণ করে দাঁড়াব, না ইমামের সাথে দাঁড়িয়ে যাব?

নামাযরত ব্যক্তির সামনে থেকে কি উঠে আসা যাবে?

প্রশ্ন (১৩৬৪৯) : আমি মসজিদে নামায পড়া অবস্থায় এক ব্যক্তি আমার পেছনে এসে নামাযে দাঁড়িয়ে যায়। আমি নামায শেষ করে তার সামনে থেকে উঠে চলে আসি। তখন পাশে বসা এক ব্যক্তি আমাকে বললেন, আপনি নামাযির সামনে দিয়ে অতিক্রম করে গুনাহ করেছেন। কেননা মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা নিষিদ্ধ। তাই আমি জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির সামনে থেকে উঠে আসার কারণে কি আমার গুনাহ হয়েছে? দয়া করে সঠিক মাসআলাটি জানাবেন।

তারাবীহর নামাযে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা না করলে কি নামায আদায় হবে?

প্রশ্ন (১৩৬৪৪) : এই রযমানে একদিন তারাবীহর নামাযের পূর্বে সিজদার আয়াতের কথা বলতে ভুলে যাই। সিজদার আয়াত তিলাওয়াত করা সত্ত্বেও বিশৃঙ্খলার ভয়ে আর সিজদা করিনি। এখন জানতে চাই, আমাদের উক্ত নামায কি আদায় হয়েছে? যদি আদায় না হয়ে থাকে তবে এখন কী করণীয়?

নামাযের প্রথম রাকাতে ভুলে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বে?

প্রশ্ন (১৩৬৪০) : আমি মাঝে মাঝে ভুলে নামাযের প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলি। পরে দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ব তা নিয়ে দ্বিধায় পড়ে যাই। এখন জানতে চাচ্ছি, প্রথম রাকাত ভুলে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ব? আর এ কারণে আমার নামায কি নষ্ট হয়ে যাবে?

কোনো ওয়াক্তের কাযা নামায স্মরণ থাকা সত্ত্বেও পরের ওয়াক্ত পড়লে কি উক্ত নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৬২৮) : আমি গতকাল গাড়িতে থাকায় আসরের নামায যথাসময়ে আদায় করতে পারি নি। পরে মাগরিবের সময় গাড়ি থেকে নেমে এক মসজিদে জামাতের সাথে মাগরিবের নামায পড়ি। তখন আমার আসরের নামাযের কথা স্মরণ ছিল। কিন্তু মাগরিবের জামাত দাঁড়িয়ে যাওয়ায় আসরের কথা স্মরণ থাকা সত্ত্বেও মাগরিবের জামাতে শরিক হয়ে যাই। আর আমার পূর্বের কোনো নামায কাযা নেই। এখন আমার করণীয় কী? আমি কি আসরের কাযা আদায় করে নিব? বিস্তারিত জানতে চাই।

এশার ফরয না পড়ে তারাবী পড়লে কি উক্ত তারাবী আদায় হবে?

প্রশ্ন (১৩৬২০) : আমি রমযান মাসে তারাবীর নামাযে সম্পূর্ণ খতম শোনার চেষ্টা করি। তো এবার রমযানে একদিন মসজিদে গিয়ে দেখি, ইমাম সাহেব এশার নামায শেষ করে তারাবী শুরু করে দিয়েছেন। তখন খতম পূর্ণ হবে না- এ চিন্তা করে আমি এশার ফরয না পড়েই তারাবীতে শরিক হয়ে যাই। পরে তারাবী শেষে এশার নামায পড়ে বিতির পড়ি। এখন জানতে চাচ্ছি, আমার উক্ত তারাবীর নামায আদায় হয়েছে কি? যদি না হয়ে থাকে তাহলে এখন আমার করণীয় কী?

জুমার খুতবার পূর্বের বাংলা বয়ান শোনা কি আবশ্যক?

প্রশ্ন (১৩৬১২) : জুমার দিন খুতবার পূর্বে বাংলায় বয়ান চলাকালে যিকির-আযকার বা কথাবার্তা বলা যাবে কি? নাকি খুতবার ন্যায় তাও চুপ করে শোনা ওয়াজিব?

ইমামের পিছনে মুকতাদি কোনো ভুল করলে কি তার উপর সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৫৯৭) : ইমামের পিছনে নামায আদায় করার ক্ষেত্রে প্রথম বৈঠকে আমি মাঝেমধ্যে তাশাহহুদের পর দরূদ শরীফ ও দুআয়ে মাসূরাও পড়ে ফেলি। জানার বিষয় হল, ইমামের পেছনে থেকে আমার উক্ত ভুলের কারণে কি সাহু সিজদা ওয়াজিব হবে?

সিজদার সময় দুই পা উঠে গেলে কি নামায নষ্ট হয়ে যাবে?

প্রশ্ন (১৩৫৯৪) : সিজদার সময় আমার দুই পা মাঝে মাঝে উঠে যায়। একবার একজন আলেম পেছন থেকে এটা দেখে আমাকে বললেন, সিজদা গিয়ে পা উঠালে নামায নষ্ট হয়ে যায়। এখন আমি জানতে চাই, সিজদার সময় যদি আমার দুই পা উঠে যায়, তাহলে কি নামায নষ্ট হয়ে যাবে?