মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া রাকাতের সংখ্যা ভুলে গেলে কী করবে?
প্রশ্ন (১৩৫৭৫) : গতকাল ইশার নামাযে আমি মাসবুক হই। কিন্তু ইমাম সাহেব সালাম ফেরানোর পর কত রাকাত ছুটেছে তা মনে আসছে তাই পাশের মুসল্লি যত রাকাত পড়েছে আমিও তত রাকাত পড়েছি। কেননা আমরা দুইজন একসাথেই নামাযে শরিক হয়েছি। এখন হযরতের কাছে জানার বিষয় হল, এভাবে নামায পড়ার কারণে নামাযের কোনো ক্ষতি হয়েছে কি?