আল্লাহর রাস্তায় দান

নফল হজ্ব করা বেশি উত্তম নামি দান-সদকা?

প্রশ্ন (১২৫১৮) : আল্লাহর অশেষ দয়ায় আমি একাধিকবার বাইতুল্লাহর হজ্ব করতে পেরেছি এবং সবসময় চেষ্টা করি, প্রতি বছর না হলেও অন্তত তিন বছরে যেন একবার যাওয়া হয়। সে হিসাবে আমি আগামী বছরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু দেশের কিছু অঞ্চলে বন্যা হওয়ায় শত শত পরিবার বিপদের সম্মুখীন হয়। সেখানে আমার কিছু আত্মীয়-স্বজনও আছে। এ অবস্থায় আমাদের ইমাম সাহেব আমাকে পরামর্শ দেন এবারের হজ্বের জন্য জমা করা অর্থগুলো মানবতার সেবায় দান করে দিতে। তিনি বলেন, নফল হজ্বের চেয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই বেশি ফযীলতের। তার কথামতো সে অর্থ আমি ঐ খাতে দান করে দেই। এখন চিন্তা হচ্ছে, আসলে কোনটা উত্তম ছিল, দান করে দেয়া, নাকি হজ্বে যাওয়া। এ প্রশ্নের সঠিক উত্তর জানিয়ে আমাকে আশ্বস্ত করবেন।

দানের টাকা থেকে খরচ করা যাবে কি

প্রশ্ন (১১৯৫১) : আমি একবার ১০ হাজার টাকা মাদরাসায় দান করার নিয়তে আলাদ করে রাখি। পরবর্তীতে বিশেষ এক প্রয়োজনে সেখান থেকে ৫ হাজার টাকা নেই। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি নাজায়েয হয়েছে?

টাকা আলাদা করে রাখলে কি দান করা আবশ্যক হয়ে যায়

প্রশ্ন (১১৯৪৯) : কিছুদিন আগে এক গরিব ব্যক্তিকে দান করার জন্য কিছু টাকা আলাদা করে রাখি। জানতে চাচ্ছি, টাকা আলাদা করে রাখলেই কি দান করা আবশ্যক হয়ে যায়?

বেতনের অর্ধেক টাকা দান করার নিয়ত পালন না করলে কি গুনাহ হবে

প্রশ্ন (১০৬০৩) : আমি নতুন চাকরি পাওয়ার পর নিয়ত করেছিলাম যে, প্রথম বেতনে যে টাকা পাব তার অর্ধেক মসজিদে দান করব। কিন্তু বিভিন্ন কারণে আর দান করা হয়নি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার কোনো গুনাহ হবে?

পর্দা রক্ষার খাতিরে পুরুষ ভিক্ষুকদের ফেরত দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৫৩৩) : অনেক সময় বাসায় পুরুষ ভিক্ষুক আসে। তখন বাসায় কোনো পুরুষ থাকে না। জানতে চাচ্ছি, পর্দা রক্ষার খাতিরে তাদেরকে সুন্দরভাবে বিদায় দেওয়া যাবে কি?

মনে সদকার নিয়ত থাকলে হবে কি

প্রশ্ন (১০৩৫০) : আমি যদি কোনো রিকসাওয়ালাকে তার ন্যায্য ভাড়া দেওয়ার পর সদকার নিয়তে কিছু টাকা দেই আর মুখে বলি, আমি আপনাকে হাদিয়া দিচ্ছি। তাহলে সদকা আদায় হবে কি?

স্ত্রী হাত খরচ থেকে জমিয়ে দান করতে পারবে কি

প্রশ্ন (১০১৭৯) : জনৈক নারীর স্বামীর ইনকাম হারাম। উক্ত নারীর স্বামীকে অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সেই নারীর নিজের কোনো ইনকাম সোর্স নেই। প্রশ্ন হল, সে কি তার স্বামীর কাছ থেকে প্রয়োজনী খরচ নিতে পারবে? নিতে পারলে সেই টাকা থেকে কিছু জমিয়ে দান সদকা করা যাবে কি?

পাগলা মসজিদে দান করা যাবে কি

প্রশ্ন (১০১৭৭) : কিশোরগঞ্জের পাগলা মসজিদে অনেক মানুষ দান খয়রাত করে। জানতে চাচ্ছি, উক্ত মসজিদে দান করতে কোনো সমস্যা আছে কি?

আল্লাহর রাস্তায় এক টাকা খরচে কি সাতশগুণ সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৬২৫৯) : একটি বইয়ে পেলাম, আল্লাহর রাস্তায় কেউ এক টাকা খরচ করলে সাতশগুণ বেশি সওয়াব পাবে। জানতে চাচ্ছি, এ কথার কোনো রেফারেন্স আছে কি?

দান করতে স্বামীর অনুমতি লাগবে কি

প্রশ্ন (৪৮১০) : আমি নিজ সম্পদ থেকে স্বামীর অনুমতি ছাড়াই আমার ভাই বোনদেরকে দান করে থাকি। জানতে চাচ্ছি, নিজ সম্পদ থেকে দান করতে স্বামীর অনুমতি লাগবে কি? অনুমতি ছাড়া দান করলে গুনাহ হবে কি?

রাসূলের দান কি শুধু মুসলমানরা পেত

প্রশ্ন (২৯১৫) : রমজান আসলেই রাসূল (সা.) অগণিত দান সদকা করতেন। হাদিস শরিফে এসেছে, فَلَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَجْوَدُ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ ‘নিশ্চয়ই আল্লাহর রাসূল (সা.) রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৬] এই দান কি শুধু মুসলমানদের জন্যই ছিল, নাকি মুসলিম-অমুসলিম সকলের জন্যই ছিল?

সন্তান মসজিদে দান করলে পিতা সওয়াব পাবে কি

প্রশ্ন (২৬৪২) : আমি মাদরাসায় পড়ি। আমার পিতা আমার সব খরচ বহন করেন। আমি আমার খরচের টাকা থেকে কিছু বাঁচিয়ে মসজিদ নির্মাণে দান করেছি। আমি জানতে চাচ্ছি, এই দানের সওয়াব আমি পাব, নাকি আমার পিতা পাবেন?