আমল শিষ্টাচার ব্যক্তিত্ব

কোনো কাজ না করার কসম করার পর ভুলে তা করে ফেললে কি কসম ভেঙ্গে যাবে?

প্রশ্ন (১৩৮৯৩) : একবার আমি আল্লাহ তাআলার নামে কসম করে বলি যে, আমি এ কাজটি কখনো করব না। কিন্তু পরে বেখেয়ালে উক্ত কাজটি করে ফেলি। আমি জানতে চাচ্ছি যে, উক্ত কাজটি ভুলে করার দ্বারাও কি আমার কসম ভঙ্গ হয়ে গেছে? দয়া করে জানাবেন।

মসজিদে দান করার মান্নত করার যাবে কি?

প্রশ্ন (১৩৮৮৭) : কোনো বস্তু অর্জনের উদ্দেশ্যে কি মান্নত করা জায়েয আছে? কেউ যদি চাকরি পাওয়ার আশায় মান্নত করে বলে যে, আমি পঞ্চাশ হাজার টাকা মসজিদে দান করব তাহলে তার এই কথা কি শরীয়তসম্মত হবে?

মসাফাহা-মুআনাকা করা কি বিদআত?

প্রশ্ন (১৩৮৭৭) : মাঝেমধ্যে মসজিদে কোনো মুসল্লিকে দেখা যায়, নামায শেষে পাশের জনের সাথে মুসাফাহা করছে। আবার অনেকে ঈদের নামাযের পর মুসাফাহা-মুআনাকা করেন। শুনেছি, এগুলো নাকি বিদআত। এ বিষয়ে শরীয়তের বিধান কী? জানালে উপকৃত হব।

মান্নতের খাবার কি নিজের সন্তানকে খাওয়ানো যাবে?

প্রশ্ন (১৩৮৩৪) : আমার এক দরিদ্র প্রতিবেশী তার ছেলে অসুস্থ হলে মান্নত করে যে, ছেলে সুস্থ হলে গরিব-মিসকিনদেরকে খাবার খাওয়াবে। কিছুদিন আগে তার ছেলে সুস্থ হয়েছে। জানার বিষয় হল, তার জন্য কতজন গরিব-মিসকিনকে খাবার খাওয়াতে হবে? আর ঐ খাবার কি তার ছেলেকে খাওয়াতে পারবে?

কুরআন খতম করার মান্নত করলে কি তা করা আবশ্যক হয়ে যা্য়?

প্রশ্ন (১৩৮২৪) : আমি খুব জটিল রোগে আক্রান্ত হয়েছি। তাই আমি মান্নত করি যে, আমি সুস্থ হলে এক খতম কুরআন পড়ব। হুজুরের কাছে জানতে চাই এমতাবস্থায় কি এক খতম কুরআন শরীফ পড়া আমার উপর ওয়াজিব?

হিন্দুদের সাথে মুসাফাহা করা যাবে কি?

প্রশ্ন (১৩৮১১) : আমার একজন হিন্দু ক্লাসমেট আছে। তার সাথে দেখা হলে সে মুসাফাহা করার জন্য হাত বাড়িয়ে দেয়। আমি কখনো তার সাথে মুসাফাহা করি আবার কখনো করি না। জানার বিষয় হল, অমুসলিমদের সাথে মুসাফাহা করা বৈধ কি?

ছাগল দান করার মান্নত করলে কি ছাগলই দান করতে হবে নাকি টাকা দান করলেও মান্নত আদায় হয়ে যাবে?

প্রশ্ন (১৩৭৮৪) : আমি অসুস্থতার কারণে একটি ছাগল দান করার মান্নত করেছিলাম। এখন আলহামদুল্লিাহ আমি সুস্থ হয়ে গেছি। আমার জানার বিষয় হলো, এখন কি আমার জন্য ছাগল দান করাই জরুরি নাকি ছাগলের পরিবর্ত টাকা দান করলে মান্নত আদায় হবে?

কসম সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৭৭৬) : আমি কুরআনের কসম করে বলি যে, আমি এই কাজ করব। কিন্তু পরে আমি আর ঐ কাজটা করতে পারিনি। এখন জানার বিষয় হলো, আমার ঐ কথার কারণে কি কসম হয়েছিল? এখন আমার করণীয় কি?

সুনির্দিষ্টভাবে কাউকে কিছু দেওয়ার মান্নত করলে কি তাকে দেওয়া আবশ্যক হয়ে যায়?

প্রশ্ন (১৩৭৬৯) : কিছুদিন আগে আমি একটি জটিল রোগে আক্রান্ত হয়েছিলাম। তখন আমি মান্নত করেছিলাম, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে দেন তাহলে আমি আমাদের প্রতিবেশী আব্দুল্লাহকে একটি ছাগল দান করব। আলহামদু লিল্লাহ, আমি এখন সুস্থ হয়েছি। এদিকে আমার অন্য এক প্রতিবেশী রাসেল অত্যন্ত গরিব। সে বিপদে পড়ে আমার নিকট কিছু টাকা চাচ্ছে। হুযুরের নিকট জানতে চাই আমি কি আমার মান্নত আবদুল ওয়াহাবকে না দিয়ে শফিককে দিতে পারব?

নাবালেগ ছেলে কসম ভেঙ্গে ফেললে কি তার উপর কাফ্ফারা ওয়াজিব হবে?

প্রশ্ন (১৩৭৬৩) : আমার চাচাতো ভাইয়ের বয়স ১০ বছর। সে টেলিভিশন না দেখার কসম করেছিল। আবার কছুদিন পরেই টেলিভিশন দেখে ফেলে। এখন তার উপর কসমের কাফ্ফারা ওয়াজিব হবে কি? জানিয়ে বাধিত করবেন।

তাবলীগে যাওয়ার মান্নত করলে কি তা পূরণ করা আবশ্যক?

প্রশ্ন (১৩৭২০) : আমি কিছুদিন আগে কঠিন একটি বিপদে পড়েছিলাম। তখন বিপদ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে মান্নত করেছিলেন, যদি আল্লাহ আমার সমস্যা দূর করে দেন তাহলে আমি ৪০ দিনের জন্য তাবলীগে যাব। আল্লাহর রহমতে আমি উক্ত বিপদ থেকে ‍মুক্তি পেয়েছি। এখন জানতে চাচ্ছি, আমার জন্য কি চল্লিশ দিনের চিল্লায় বের হওয়া আবশ্যক? বের না হলে কি গুনাহ হবে?

কসমের কাফ্ফারা আদায় করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৭০৭) : আমি কিছুদিন আগে একটি বিষয়ে কসম করে পরে তা ভঙ্গ করে ফেলি। কিন্তু বর্তমানে টাকা দিয়ে বা খানা খাইয়ে কসমের কাফ্ফারা আদায় করার মত সামর্থ্য আমার নেই। এখন কি আমি রোযার মাধ্যমে উক্ত কসমের কাফ্ফারা দিতে পারব নাকি টাকা হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে?

মান্নত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৬৮৩) : আমি অনেকদিন যাবৎ চাকরির সন্ধান করেও কোথাও মনমত চাকরি খুঁজে পাচ্ছিলাম না। একবার একটা ভাল চাকরির সন্ধান পাই। আল্লাহর রহমতে উক্ত চাকরিতে ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হই। কিন্তু চাকুরী হবে কি না তা নিয়ে ভয়ে ছিলাম। তখন আমি এই বলে মান্নত করি যে, যদি আমার এই চাকুরিটা হয়ে যায় তাহলে আমি প্রতি জুমার দিন রোযা রাখবো। পরে আমার ঐ চাকুরিটা হয়ে যায়। তাই আমি প্রত্যেক জুমার দিন রোযা রেখে যাচ্ছি। কিন্তু বর্তমানে আমার সাংসারিক ঝামেলা অনেক বেড়ে গেছে। তাই মাঝেমধ্যে জুমআর দিনে রোযা রাখা আমার পক্ষে সম্ভব হয় না। হুযুরের নিকট আমার জানার বিষয় হলো, রোযা না রাখতে পারলে আমার করণীয় কী? যে দিনগুরোর রোযা ছুটেছে সেগুলোর জন্য কী করতে হবে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হবো।

মনে মনে মানত করলে কি তা আবশ্যক হয়?

প্রশ্ন (১৩৫৭৯) : অনেকদিন ধরে আমার মেয়ের বিয়ে আটকে ছিল। তাই আমি মনে মনে নিয়ত করি, যদি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা হয় তাহলে এক হাজার টাকা দান করব। আল্লাহর রহমতে আমার মেয়ের বিবাহ ঠিক হয়েছে এবং সম্পন্নও হয়েছে। পরে একজন আলেমকে এ বিষয়ে জানালে তিনি বলেন, আপনি যেহেতু মুখে কিছু উচ্চারণ করেননি। শুধু মনে মনে নিয়ত করেছেন তাই এটা মান্নত হয়নি এবং এক হাজার টাকা সদকা করা আপনার জন্য আবশ্যকও নয়। আমার জানার বিষয় হল, টাকা সদকা করা কি আসলেই আমার জন্য আবশ্যক নয়?

সালামের উত্তর দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩৫৭৭) : এমন অনেক মানুষ আছে যাদেরকে সালাম দিলে উত্তরই দেয় না। আবার অনেকে আওয়াজ ছাড়া শুধু ঠোঁট নাড়িয়ে উত্তর দেয়। আমার জানার বিষয় হল, সালামের জবাব দেওয়ার বিধান কী? এবং তা কি জোরে দেওয়া জরুরি, নাকি আস্তে দিলেও হবে?

কুরবানীর গরুতে মানতের অংশ দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৫৪৫) : আমার এক প্রতিবেশীর ছেলে খুব অসুস্থ ছিল। এক পর্যায়ে সে মানত করল যে, আমার সন্তান সুস্থ হলে একটা কুরবানী করব। এখন সে একটা গরুতে মানতের একভাগ দিতে চাচ্ছে। ঐ গরুতে অন্যদের কুরবানীর অংশ আছে। এভাবে কুরবানী করা কি জায়েয হবে? আর ঐ মানতের কুরবানী করার পর ঐ ব্যক্তিকে নিজ কুরবানীও কি আদায় করতে হবে? নাকি ঐ মানতের দ্বারাই তার নিজের কুরবানী আদায় হয়ে যাবে?

কসমের কাফ্ফারা আদায় করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৫১০) : একদিন এক দরিদ্র লোক আমার কাছে চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা চাইলে আমি খবর নিয়ে জানতে পারলাম তার বাড়ি ভোলা। এবং সে যাকাত গ্রহণের উপযুক্ত। আর এদিকে আমি ইতিপূর্বে একটি কসম করে ভঙ্গ করেছি। তাই ভাবলাম, আমাকে তো দশজন দরিদ্রকে দুই বেলা খাওয়াতে হবে বা এর মূল্য দিতে হবেই তাহলে এই ব্যক্তিকে দুই বেলার মূল্য ১০০ টাকা দিয়ে দেই। কিন্তু আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা ছিল। তাই এক বেলার নিয়তে দিয়ে দেই। পরে একজন আলেমকে বিষয়টি জানালে তিনি বলেন, এভাবে কাফফারা আদায় হবে না। একজনকে পূর্ণ দুই বেলার মূল্যই দিতে হবে। এখন জানার বিষয় হল, ঐ আলেম কি ঠিক বলেছেন?

একাধিক কসম করে ভঙ্গ করে ফেললে করণীয় কী?

প্রশ্ন (১৩৫০০) : আমি তিনটি বিষয়ে পৃথক পৃথক কসম করেছিলাম এবং ভুলবশত প্রত্যেকটি বিষয়েই কসম ভঙ্গ করেছি। এখন হুযুরের নিকট আমার জানার বিষয় হল, ঐ তিনটি কসম ভঙ্গের জন্য কি একটি কাফফারা যথেষ্ট হবে, নাকি প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন কাফফারা দিতে হবে?

সুস্থতার জন্য মান্নত করার পর সুস্থ হওয়ার আগেই তা আদায় করে ফেললে কি উক্ত মান্নত সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৯৯) : কয়েকদিন আগে আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে। তাই আমি মান্নত করেছিলাম যে, সে সুস্থ হলে আল্লাহর রাস্তায় একটা ছাগল সদকা করব। তার সুস্থতায় বেশ বিলম্ব হচ্ছিল। আমি তার আশু সুস্থতা কামনা করে সে সুস্থ হয়ে উঠার আগেই একটি ছাগল সদকা করে দেই। হুজুরের কাছে জানতে চাই, সুস্থ হয়ে উঠার আগেই ছাগল সদকা করা কি সহিহ হয়েছে এবং আমার মান্নত পূর্ণ হয়েছে?