বিভিন্ন উৎসব ও উপলক্ষ্য

কুরবানীর পশুতে সাত ভাগেই কুরবানী করতে হবে কি?

প্রশ্ন (১৩৮৯১) : আমাদের গ্রামের লোকজন মনে করে, একটা গরু বা একটা মহিষে কুরবানী করতে গেলে সাত ভাগই করা লাগে। সাত ভাগের কম হলে কুরবানী সহিহ হয় না। তাই তারা কখনো পশুতে শরীক কম হয়ে গেলে বাকি অংশগুলো তাদের মৃত আত্মীয়-স্বজনের নামে দিয়ে সাত ভাগ পূর্ণ করে থাকে। এখন আমার জানার বিষয় হল, তাদের উক্ত ধারণা কি সঠিক? একটি পশুতে কি সাত ভাগই পূর্ণ করা লাগে এবং মৃত ব্যক্তির জন্য ইসালে সাওয়াবের নিয়তে কুরবানী করা যাবে কি? করা জায়েয হলে এ ভাগের গোশত কি সদকা করে দিতে হবে?

কুরবানী সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৮৮৫) : কয়েক বছর আগে আমাদের বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি বণ্টন করা হয়নি। অবশ্য বাবা খুব বেশি সম্পত্তি রেখে যাননি। আমরা তিন ভাই। মা জীবিত আছেন। আমরা তিন ভাই চাকুরি করি। প্রত্যেকের নিজস্ব কিছু কিছু সম্পদ আছে। কুরবানীর সময় আমরা তিনভাই মিলে মায়ের নামে একটি ছাগল কুরবানী করে থাকি। আমি জানতে চাই, এভাবে আমাদের কুরবানী করা সহিহ হবে কি?

কুরবানীতের অংশীদার এক শরিকের টাকা অন্য শরিক পরিশোধ করে দিলে কি উক্ত কুরবানী সহিহ হবে?

প্রশ্ন (১৩৮৭৯) : আমরা চার ভাই মিলে প্রতি বছর একটি গরু কুরবানী করি। বড় ভাই এক ভাগ আর আমরা তিন ভাই দুই অংশ করে মোট ছয় ভাগ নিয়েছি। আমরা তিন ভাই সমান সমান টাকা দিয়ে অংশগ্রহণ করি। কিন্তু বড় ভাই আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তিনি তার অংশের পুরো টাকা দেন না। তিনি যা দেন তার সাথে বাকি টাকা মিলিয়ে আমরা তার অংশ পূর্ণ করে দেই। অবশ্য গোশত সকলের অংশ হারেই বণ্টন করা হয়। জানতে চাই, উল্লেখিত পদ্ধতিতে আমাদের কুরবানী কি সহিহ হচ্ছে?

কুরবানীতে ছয় শরিক মিলে এক শরিক রাসূলুল্লাহ (সা.)-এর নামে রাখা কি জায়েয আছে?

প্রশ্ন (১৩৮৭০) : কুরবানীর সময় আমাদের এলাকার অনেকেই ছয় শরীক মিলে একটি গরু কুরবানী করে। ঐ গরুতে নিজেদের ৬ অংশ রাখে আর ৭ম অংশ রাসূলুল্লাহ (সা.)-এর জন্য রাখে। এ ৭ম অংশের টাকা তারা সকলে মিলে দিয়ে থাকে। আমি জানতে চাই, এমনটি করা কি সহিহ?

কুরবানীর পশু জবাই করতে গিয়ে পশুর পা ভেঙ্গে গেলে কি উক্ত পশু দিয়ে কুরবানী করা সহিহ হবে?

প্রশ্ন (১৩৮৫৪) : অনেক সময় দেখা যায় কুরবানীর পশুকে মাটিতে শোয়ানোর সময় ধস্তাধস্তি করতে গিয়ে পশুর পা ভেঙ্গে যায়। অনেকে বলে যে, এ পশু দ্বারা কুরবানী করা যাবে না। তাই জানতে চাচ্ছি, এ ধরণের পশু দিয়ে কুরবানী করার বিধান কী? সঠিক মাসআলা জানতে চাই।

কুরবানীর পশু ক্রয় করার পর তাতে অন্য কাউকে শরিক করা যাবে কি?

প্রশ্ন (১৩৮২৭) : আমরা চার ভাই। প্রতি বছর আমরা চারজন মিলে চার ভাগে একটি গরু কুরবানী করি। এ বছরও কুরবানীর কয়েকদিন আগে চারজন মিলে একটি গরু ক্রয় করি। কুরবানীর আগের দিন আমাদের চাচা তাতে শরিক হতে চায়। তাই আমরা চাচাকে আমাদের সাথে শরিক করে নিই। জানার বিষয় হল, এভাবে শরিক করার কারণে আমাদের কুরবানী আদায়ে কোনো ত্রটি হয়েছে কি? জানালে উপকৃত হব।

হুজুরকে দিয়ে কুরবানীর পশু যবাই করানো কি জরুরি?

প্রশ্ন (১৩৮০৬) : আমি আমার কুরবানীর পশু মাঠে যবাই করি না। বরং আমার নিজ বাড়িতে কুরবানী করি এবং কুরবানীর পশু আমি নিজেই যবাই করি। জানতে চাচ্ছি, এতে কি আমার কুরবানীর কোনো সমস্যা হবে?

কুরবানীর পশু ক্রয় করার পর তা ১২ যিলহজ্বের মধ্যে কুরবানী করতে না পারলে করণীয় কী?

প্রশ্ন (১৩৮০৪) : আমার বাবা কুরবানীর পশু ক্রয় করেছেন। কিন্তু কোনো কারণে ১২ যিলহজ্বের মধ্যে তা কুরবানী করতে পারেননি। এখন তার কী করণীয়? আর কেউ যদি পশু ক্রয়ই না করে এবং কুরবানীর সময় শেষ হয়ে যায় তখন তার কী করণীয়?

কুরবানীর পশু ক্রয় করার পর তাতে অন্য কাউকে শরিক বানানো যাবে কি?

প্রশ্ন (১৩৭৮৫) : আলহামদু লিল্লাহ! আমার যথেষ্ট পরিমাণ সম্পদ আছে। আমি প্রতি কুরবানীর ঈদে একটি করে গরু কুরবানী করি। গত কুরবানীর ঈদে একাই কুরবানী দেওয়ার উদ্দেশ্যে একটি গরু ক্রয় করি। আমার বড় ভাই বললেন, তোমার গরুটা যেহেতু বড়। তাই আলাদাভবে গরু কিনতে চাচ্ছি না। তোমার গরুর দুই ভাগ আমি নিতে চাচ্ছি। যা মূল্য হয় দিয়ে দেব। তখন আমি বড় ভাইকে শরিক বানিয়ে নিই। মূল্য নিতে না চাইলেও জোর করে দিয়ে দেয়। প্রশ্ন হল, পশু ক্রয়ের পর কাউকে শরিক বানানো জায়েয আছে কি? এবং আমাদের উক্ত কুরবানী সহিহ হয়েছে কি?

কুরবানীর পশুর চামড়ার মূল্য কি মসজিদের নির্মাণ কাজে ব্যয় করা যাবে?

প্রশ্ন (১৩৭০৩) : আমাদের গ্রামের মসজিদের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজে অনেক অর্থ প্রয়োজন। আমার জানার বিষয় হল, কুরবানীর পশুর চামড়ার মূল্য কি মসজিদ নির্মাণ কাজে লাগানো যাবে?

রোগের কারণে গরুর লেজের পশম ঝরে পড়ে গেলে উক্ত গরু দিয়ে কুরবানী করা যাবে কি?

প্রশ্ন (১৩৬৯১) : আমাদের একটা গরু আছে। কোনো এক রোগের কারণে গরুটির লেজের সামান্য অংশ লম্বা পশমসহ ঝরে পড়েছে। আমরা আগামী ঈদুল আযহায় গরুটি কুরবানী দিতে চাচ্ছি। জানতে চাচ্ছি, শরীয়তের দৃষ্টিতে উক্ত গরু কুরবানী করা বৈধ হবে কি?

ঈদের তৃতীয় দিন সৌদী প্রবাসীর কুরবানী বাংলাদেশে আদায় করলে কি উক্ত কুরবানী সহিহ হবে?

প্রশ্ন (১৩৬৭১) : আমার ছোট ভাই সৌদী আরব থাকে। গত বছর কুরবানীর সময় তার পক্ষ থেকে কুরবানী করার জন্য সে ৬০ হাজার টাকা পাঠায়। আমার একটু সমস্যার কারণে প্রথম দিন তার কুরবানী করতে পারি নি। তাই তৃতীয় দিন তার কুরবানী করেছি। এখন প্রশ্ন হল, আমাদের তৃতীয় দিনে তো সৌদী আরবে কুরবানীর সময় ছিল না। এ অবস্থায় আমার ভাইয়ের কুরবানী আদায় হয়েছে কি?

কুরবানীর জন্য ক্রয়কৃত গাভী বাচ্চা দিলে উক্ত বাচ্চার বিধান কী?

প্রশ্ন (১৩৬৫৪) : আমি কুরবানীর ঈদের তিন মাস আগে কুরবানীর উদ্দেশ্যে একটি গাভী ক্রয় করেছি। কুরবানীর আগে সেই গাভীটির একটি বাচ্চা হয়েছে। জানার বিষয় হল, এ বাচ্চাটির ব্যাপারে শরীয়তের হুকুম কী?

কুরবানী কার উপর ওয়াজিব?

প্রশ্ন (১৩৬৪৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরতের কাছে আমি জানতে চাচ্ছি, কুরবানী কার উপর ওয়াজিব হয়?

এক গরুতে কয় নামে কুরবানী করা যায়?

প্রশ্ন (১৩৬৩৫) : আমি শুনেছি যে, গরুতে একাকী বা সাত শরীকে কুরবানী করা জায়েয। এর কমে জায়েয নয়। কিন্তু আমার বড় ভাই গত কুরবানীর ঈদে ছয় শরীকে কুরবানী করেছেন। তাই আমি জানতে চাচ্ছি, তার কুরবানী কি সহিহ হয়েছে?

নাবালেগ ছেলে কুরবানীর পশু জবাই করলে কি কুরবানী সহিহ হবে?

প্রশ্ন (১৩৫৯৫) : এবার কুরবানীর ঈদে আমাদের মহল্লায় এক নাবালেগ ছেলে স্বাভাবিক নিয়মে একটি গরু যবাই করে। এটা দেখে এক মুরুব্বী বলল, কুরবানীর পশু যবাইকারী বালেগ হতে হবে। ১৫ বছরের কম বয়সের কেউ যবাই করলে কুরবানী সহিহ হয় না। জানতে চাই, এ লোকের কথা কি ঠিক? এক্ষেত্রে সঠিক মাসআলা কী আর উক্ত কুরবানীর কী হুকুম?

কুরবানী সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৫৭২) : আমি আমার দুই প্রতিবেশীর সাথে কুরবানী দেওয়ার নিয়ত করেছি। তা্ই আমরা তিনজন মিলে নিকটস্থ গরুর হাটে গিয়েছি গরু ক্রয় করার জন্য। কিন্তু গরুর দাম বেশি হওয়ায় আমরা কিনতে পারছি না। তখন আমি বললাম, আমার দুই চাচা তো এখনো কোনো পশু ক্রয় করেনি। তাদেরকে আমাদের সাথে শরিক করলে তো হয়ে যায়। এ বলে আমরা উক্ত পশু ক্রয় করে নিলাম। পরে বাসায় আসার পর বড় চাচা বলল, এ কুরবানী সহিহ হবে না। এটা বলে তিনি আমাদের সাথে শরিক হতে চাইলেন না। তাই জানার বিষয় হল, আসলেই কি এ পশু দ্বারা কুরবানী হবে না? সঠিক মাসআলা জানিয়ে উপকৃত করবেন।

আইয়ামে তাশরীকের নামায কাযা হয়ে গেলে তা আদায় করার সময় কি তাকবীরে তাশরীক পড়তে হবে?

প্রশ্ন (১৩৫৬৯) : কারো যদি আইয়ামে তাশরীকের কোনো নামায কাযা হয়ে যায় এবং সে ঐ নামায আইয়ামে তাশরীকের ভেতর বা আইয়ামে তাশরীক অতিবাহিত হয়ে যাওয়ার পর আদায় করে তবে কি তাকে ঐ নামাযের পর তাকবীরে তাশরীক পড়তে হবে?

তিন ভাগে গরু কুরবানী করলে কি ‍উক্ত কুরবানী সহিহ হবে?

প্রশ্ন (১৩৫৬৩) : আমরা তিনজনে সমান টাকা দিয়ে একটি গরু কিনে কুরবানী দিই। এক ভাই বললেন আমাদের কুরবানী আদায় হয়নি। কারণ হিসাবে তিনি বললেন সপ্তম ভাগটিতে আমরা তিনজনই শরীক। আর কোনো ভাগে একাধিক ব্যক্তির অংশ থাকলে কুরবানী সহিহ হয় না। তাই আপনাদের কুরবানীও আদায় হয়নি। লোকটির কথা কি ঠিক? আসলেই কি আমাদের কুরবানী আদায় হয়নি?