গায়েবানা জানাযা পড়ার বিধান কী?

প্রশ্ন (১৩৮৮৬) : আমাদের সমাজে একটি বিষয় প্রচলিত আছে। তা হলো, কোনো বড় ব্যক্তি মারা গেলে তার গায়েবানা জানাযা পড়া হয়ে থাকে। এলাকার কয়েকজন আলেমকে জিজ্ঞাসা করা হলে তারা এ পদ্ধতিকে সঠিক বলেন। এক্ষেত্রে তারা রাসূল (সা.) কর্তৃক বাদশাহ নাজাশীর গায়েবানা জানাযা পড়ার দলিল পেশ করে থাকে। এখন জানার বিষয় হল, গায়েবানা জানাযা নামায বৈধ কি? আর নাজাশীর ঘটনা দ্বারা গায়েবানা জানাযা প্রমাণিত হয় কি? দয়া করে বিস্তারিত জানাবেন।

জানাযার নামায পড়া শেষে তাকবীর নিয়ে সংশয় সৃষ্টি হলে করণীয় কী?

প্রশ্ন (১৩৮০২) : আমাদের মহল্লার এক ব্যক্তি মারা যাওয়ার পর যথারীতি জানাযা-দাফন সম্পন্ন হয়েছে। এরপর কিছু মুসল্লি বলাবলি করছে যে, ইমাম সাহেব জানাযার নামাযে তিন তাকবীর বলেছেন। ইমাম সাহেব দৃঢ়তার সাথে বলছেন যে, তিনি চার তাকবীরই বলেছেন। কিন্তু তারা ইমাম সাহেবের কথা মানতে নারাজ। এখন এ ব্যাপারে আমাদের কোনো করণীয় আছে কি? দয়া করে জানাবেন।

মসজিদে জানাযার নামায আদায় করার হুকুম কী?

প্রশ্ন (১৩৭৭২) : আমাদের মসিজটি শহরে অবস্থিত। মহল্লার কেউ মারা গেলে মসজিদই জানাযার নামায আদায় করা হয়। মসজিদের বাইরে সামনের দিকে লাশ রাখার জন্য অল্প খালি জায়গা আছে। সেখানে রাখা হয়। আর ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে মসজিদের ভেতরই নামাযে জানাযা আদায় করেন। আমার জানার বিষয় হল, মসজিদে জানাযার নামায পড়ার হুকুম কী?

জানাযার নামাযে তিন কাতার করার বিধান কী?

প্রশ্ন (১৩৬৭৬) : জানাযার নামাযের সময় লোকজনকে বলতে শোনা যায় তিন কাতার করা কথা। জানার বিষয় হলো, জানাযার নামাযে তিন কাতার করার হুকুম কী? এটা কি সুন্নত-মুস্তাহাব কিছু বা এতে কি বিশেষ কোনো ফযীলত আছে?

একাধিক ব্যক্তির জানাযার নামায একসাথে আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩৬৬০) : কিছুদিন আগে আমাদের এলাকায় একই দিনে দুজন ব্যক্তি মারা যায়। তাদের জানাযার নামায একসাথে পড়ার ব্যবস্থা করা হয়। এতে কিছু মানুষ আপত্তি করে বলে যে, এক সাথে দুজনের জানাযার নামায পড়লে তা সহিহ হবে না। বরং প্রত্যেকের জানাযার নামায আলাদা পড়তে হবে। এই নিয়ে তুমুল ঝগড়া হয়। শেষ পর্যন্ত প্রত্যেকের জানাযার নামায পৃথকভাবে পড়া হয়। এখন আমার প্রশ্ন হল, একসাথে একাধিক মায়্যেতের উপর একবার জানাযার নামায পড়লে তা কি সহিহ হবে? নাকি প্রত্যেকের জন্য পৃথক নামায পড়তে হবে?

মহিলা মায়্যেতকে কবরে রাখার সময় কি কবর ঢেকে রাখা জরুরি?

প্রশ্ন (১৩৬৫২) : মহিলা মায়্যেতকে যদি খাটিয়া না ঢেকে জানাযার নামায আদায় করা হয় তাহলে নামায হবে কি? আর মহিলা মায়্যেতকে কবরে রাখার সময় কবর ঢাকার হুকুম কী?

জানাযার নামাযে তিন তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে ফেললে কি উক্ত নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৬৩৮) : একবার আমাদের মহল্লার ইমাম সাহেব এক ব্যক্তির জানাযার নামাযে তিন তাকবীর বলে সালাম ফিরিয়েছেন। নামায শেষে এ নিয়ে বিতর্ক দেখা দিলে ইমাম সাহেব পুনরায় চার তাকবীরের সাথে নামায পড়ান। জানতে চাই, আমাদের প্রথম নামাযের বিধান কী? আর দ্বিতীয়বার পড়া কি ঠিক হয়েছে?

নিখোঁজ ব্যক্তির শুধু মাথা পাওয়া গেলে তার জানাযা ও কাফন-দাফনের বিধান কী?

প্রশ্ন (১৩৬২৫) : কিছুদিন আগে আমার এক চাচাতো ভাই নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের কিছুদিন পর তার কর্তিত মস্তক নদীতে পাওয়া যায়। এ অবস্থায় তার গোসল, নামায এবং কাফন-দাফন করার পদ্ধতি কী হবে?

মৃত ব্যক্তির জানাযার নামায পড়ানোর ক্ষেত্রে হক্বদার বেশি কে?

প্রশ্ন (১৩৫৯৯) : মৃত ব্যক্তির জানাযার নামায পড়ানোর ক্ষেত্রে কে বেশি হক্বদার? মৃতের ওলি না মহল্লার ইমাম? জনৈক আলেম বলেছেন, মসজিদের ইমামই নাকি বেশি হক্বদার কথাটা কতটুকু ঠিক? দলীলসহ জানালে উপকৃত হব।

সূর্যোদয়ের সময় জানাযা উপস্থিত হলে বিলম্ব করা যাবে কি?

প্রশ্ন (১৩৫৬৮) : সেদিন আমাদের মহল্লার মসজিদে ফজরের নামাযের সময় একটি জানাযা উপস্থিত হয়। ফজরের নামাযের পরপরই জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণে জানাযা পড়তে বিলম্ব হয়ে যায়। এমনকি সূর্যোদয়ের সময় হয়ে যায়। তখন ইমাম সাহেব ঘোষণা দেন যে, এখন সূর্যোদয় হচ্ছে। জানাযা আরও দশ মিনিট পর অনুষ্ঠিত হবে। আমার জানার বিষয় হল, জানাযা উপস্থিত থাকা সত্ত্বেও ১০ মিনিট বিলম্ব করা কি ঠিক হয়েছে?

তায়াম্মুম করে জানাযার নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৫৩৫) : গতকাল আমাদের এলাকায় এক ব্যক্তির জানাযার নামায অনুষ্ঠিত হয়। সেখানে এক লোককে দেখলাম, তাড়াহুড়ো করে এসে তায়াম্মুম করে নামাযের কাতারে দাঁড়িয়ে গেল। পরে আমি তাকে ব্যাপারটা জিজ্ঞাসা করলে সে বলল, জানাযার নামায তায়াম্মুম করেও পড়া যায়। আমি জানতে চাই, তার কথা কি ঠিক? জানাযার নামায কি তায়াম্মুম করে পড়া যায়?

জুতা পায়ে দিয়ে জানাযার নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৫২৮) : জানাযার নামাযে অনেকে জুতা খুলে জুতার উপর দাঁড়ায়। অনেকে মাটিতে দাঁড়ায়। আবার অনেকে জুতাসহই নামায পড়ে নেয়। আমি জানতে চাচ্ছি, এভাবে জুতা পরে জানাযার নামায পড়া জায়েয আছে কি?

সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেলে কি তার জানাযা পড়তে হবে?

প্রশ্ন (১৩৪৯৫) : কিছুদিন পূর্বে আমার একটি ছেলে সন্তান জন্ম হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার সময়ই সে মারা যায়। তার জানাযা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এলাকার মুরব্বীগণ বলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেলে জানাযা দিতে হয় না। তারপরও ইমাম সাহেব জানাযা পড়ান। প্রশ্ন হল, ভূমিষ্ঠ হওয়ার সময় বাচ্চা মারা গেলে তার জানাযার নামায পড়তে হবে কি?

ঈদের নামায ও খুতবার মাঝে জানাযার নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৪৮২) : এবার ঈদুল ফিতরের নামাযের শেষে খুতবার আগেই জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ইমাম সাহেব খুতবা পাঠ করেন। জানার বিষয় হল, খুতবার আগে জানাযা আদায় করা কি ঠিক হয়েছে? নাকি খুতবার পরে জানাযা আদায় করা উচিত ছিল?

জানাযার নামায পড়ানোর জন্য অসিয়ত করলে করণীয়।

প্রশ্ন (১৩৪৭৪) : মৃত্যুর আগে কেউ যদি অসিয়ত করে যায় যে, আমার জানাযা অমুক ব্যক্তি পড়াবে তাহলে কি শুধু অসিয়তের কারণে সে ব্যক্তি জানাযার নামায পড়ানোর বেশি হক্বদার হয়ে যাবে?

জানাযার নামাযে ভুলবশত তাকবীর ছুটে যাওয়ায় পুনরায় আদায় করলে কি উক্ত নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৫১) : আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন জানাযার নামায পড়ানোর সময় ভুলে ৩য় তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে ফেলেন। মুসল্লিরা সাথে সাথে লোকমা দেয়। পরে ইমাম সাহেব পুনরায় শুরু থেকে জানাযা নামায পড়ালেন। জানতে চাই, তার এ কাজ কি ঠিক হয়েছে? দ্বিতীয় জানাযা কি সহিহ হয়েছে?

মহিলারা জানাযার নামায পড়তে পারবে কি?

প্রশ্ন (১৩৩৭৯) : গত দুই মাস আগে আমার এক আন্টি মারা যান। জানাযা হয় আন্টির বাসা থেকে ৫/৭ মিনিটের দূরত্বে এক মসজিদে। আন্টির বান্ধবীরাসহ অন্যান্য অনেক মহিলা আন্টির জানাযায় শরীক হওয়ার আগ্রহ প্রকাশ করে। তখন উপস্থিত এক মুরুব্বীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে জানতে চান ওখানে মহিলাদের নামাযের আলাদা ব্যবস্থা আছে কি না? মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে একথা তাঁকে জানানো হলে তিনি বলেন, তাহলে মহিলারা জানাযায় যেতে পারবে। তখন মহিলারা জানাযায় শরীক হয়। মহিলাদের অধিকাংশই ছিল বেপর্দা। আমার তখন ঐ মুরুব্বীর কথায় একটু সন্দেহ হয় কিন্তু নিশ্চিত না হওয়ায় কিছু বলা থেকে বিরত থাকি। হুযুরের কাছে জানতে চাই মহিলাদের জন্য জানাযায় শরীক হওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কী?

জানাযার নামাযে মায়্যেতকে উল্টো করে রাখলে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৩৭১) : আমাদের পাশের গ্রামে এক মহিলার জানাযার নামাযে ভুলে মায়্যেতকে ইমামের সামনে উল্টো তথা দক্ষিণমুখী করে রাখা হয়। মায়্যেতের উপর চাদর থাকায় বিষয়টি কেউ বুঝতে পারে নি। এভাবেই নামায আদায় করা হয়। জানতে চাচ্ছি, উক্ত জানাযা নামায সহিহ হয়েছে কি?

একাধিক ব্যক্তির জানাযা একসাথে হলে মায়্যেতকে কিভাবে রাখবে?

প্রশ্ন (১৩৩৪৭) : আমাদের মসজিদটি হাসপাতালের পাশে অবস্থিত। মসজিদের সামনে একটি মাঠ রয়েছে। হাসপাতালে প্রায় সময়ই একসাথে কয়েকজন মানুষ মারা যায়। তখন মসজিদের মাঠেই তাদের জানাযার নামাযের ব্যবস্থা করা হয়। একাধিক জানাযা উপস্থিত হলে সবার জানাযার নামায একত্রে আদায় করা হয়। কিন্তু মায়্যেতকে কীভাবে রাখতে হবে, এ নিয়ে প্রতিবারই দ্বন্দ্ব লেগে থাকে। একেকজন একেকরকম কথা বলে। আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। জানার বিষয় হল, একাধিক জানাযার ক্ষেত্রে মায়্যেতকে রাখার সঠিক পদ্ধতিটা কী? জানিয়ে বাধিত করবেন।

মৃত সন্তান ভূমিষ্ঠ হলে কি তার জানাযার নামায পড়তে হবে?

প্রশ্ন (১৩৩২৯) : কিছু দিন আগে আমার ভাইয়ের একটি মৃত সন্তান ভূমিষ্ঠ হয়। তখন আমরা ঐ বাচ্চাকে গোসল দিয়ে কাপড়ে পেঁচিয়ে দাফন করে দেই। কিন্তু তার জানাযার নামায পড়িনি। আমরা জানতে চাচ্ছি, আমাদের এই কাজটি কি সঠিক হয়েছে? নাকি তার জানাযার নামায পড়া উচিত ছিল?