গায়েবানা জানাযার আদায় করার বিধান কী?
প্রশ্ন (১৩৩১৬) : বর্তমানে অনেক জায়গায় দেখা যায়, কোনো সম্মানিত ব্যক্তির গায়েবানা জানাযার নামায আদায় করা হয়। শরীয়তের দৃষ্টিতে এর বিধান কী? জানালে উপকৃত হতাম।
প্রশ্ন (১৩৩১৬) : বর্তমানে অনেক জায়গায় দেখা যায়, কোনো সম্মানিত ব্যক্তির গায়েবানা জানাযার নামায আদায় করা হয়। শরীয়তের দৃষ্টিতে এর বিধান কী? জানালে উপকৃত হতাম।
প্রশ্ন (১৩৩১৫) : কোনো মৃতের যদি একাধিক ছেলে থাকে আর তার একবার জানাযা হয় এবং ঐ জানাযা নামাযে তার কোনো ছেলে শরীক থাকে তবে অন্য ছেলেদের জন্য পুনরায় তার জানাযা নামায পড়ার সুযোগ আছে কি? জানালে কৃতজ্ঞ হতাম।
প্রশ্ন (১৩৩১৩) : মাইয়েতের একাধিক জানাযা পড়ার বিধান কী? কখনো দেখা যায়, একজন মৃতের একাধিকবার জানাযা হয় এটা কি শরীয়তসম্মত? দলীলপ্রমাণ সহ বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১৩২৮০) : আমাদের খুলনা জেলার তাবলীগী মারকায মসজিদটি শহরের আবাসিক এলাকায় অবস্থিত। মসজিদের পূর্ব পাশে বড় মাঠ রয়েছে। সেখানে ঈদের নামায ও জানাযার নামায আদায় করা হয়। মারকায হওয়ার কারণে প্রতি বৃহস্পতিবার এবং বিশেষ মাশওয়ারার দিনগুলিতে বহু মানুষের জমায়েত হয়। এসব দিনে মাগরিব, এশা ও বাদ ফজর বয়ান ও তা‘লীমের আমল হয়ে থাকে। এ সময় জানাযা আসলে জানাযার নামায আদায়ের জন্য সবাই বাহিরে গেলে মারকাযী আমলে কিছুটা ইনতেশার পয়দা হয় এবং মজমা জমাতে বেশ সময় লেগে যায়। এখন আমাদের জানার বিষয় হল উক্ত জরুরতের কারণে কেবল ঐ দিনগুলিতে আমরা জানাযার নামায মসজিদে আদায় করতে পারবো কি? উল্লেখ থাকে যে, মেহরাবের সাথে একটা দরজা আছে এবং পশ্চিম পাশে এতটুকু জায়গা আছে যে মাইয়েত ও ইমাম সাহেবসহ এক কাঁতার মুসল্লী দাঁড়াতে পারে।
প্রশ্ন (১৩০৮৮) : আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন জানাযার নামাযে ভুলবশত পঞ্চম তাকবীর দিয়ে ফেলেন। নামাযের পর মানুষ হৈচৈ শুরু করে দিলে উপস্থিত একজন আলেম বলেন, নামায হয়ে গেছে। আমার জানার বিষয় হল, ঐ নামাযটি কি আদায় হয়েছিল? আর এ ধরনের ক্ষেত্রে মুক্তাদির করণীয় কী হবে?
প্রশ্ন (১৩০৫৫) : আমাদের গ্রামে জানাযা নামাযের পর খাটিয়া বহন করে গোরস্তানে যাওয়ার পথে তিনবার থামা হয় এবং এই থামাকে সুন্নতও বলা হয়। এটা কি সঠিক? এক্ষেত্রে সুন্নাহসম্মত পদ্ধতি কী? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।
প্রশ্ন (১৩০৫৩) : একদিন এক জানাযায় উপস্থিত হয়ে অন্যমনস্ক থাকায় মাইয়েত পুরুষ না মহিলা এর বিবরণ শুনতে পাইনি। এমতাবস্থায় কীভাবে নিয়ত করব তা বুঝতে না পেরে উক্ত জানাযায় আর শরীক হইনি। জানার বিষয় হল, জানাযার নামাযে মাইয়েত পুরুষ না মহিলা তা নির্দিষ্টভাবে উল্লেখ করে নিয়ত করা কি জরুরি?
প্রশ্ন (১৩০২৩) : প্রায়ই দেখা যায়, বিশিষ্টজনদের জানাযার নামায কিংবা ঐতিহাসিক কোনো ঈদগাহে ঈদের নামাযের দৃশ্য কাভারেজ করতে ফটোসাংবাদিকদের ফটোসেশনের হিড়িক পড়ে। এতে অজ্ঞতাবশত কিংবা অবচেতনে কোনো কোনো মুসল্লি তাদের দিকে তাকিয়ে থাকেন। এখন প্রশ্ন হল, তাদের নামাযের কোনো ক্ষতি হবে কি?
প্রশ্ন (১২৯৪৮) : কিছু দিন আগে আমাদের মসজিদে জুমার নামাযের পর একটি জানাযার নামায অনুষ্ঠিত হয়। তো জানাযার নামাযে ইমাম সাহেব তৃতীয় তাকবীর বলার পর ভুলে সালাম ফিরিয়ে ফেলেন। পরে মুসল্লীগণ তাঁকে তা জানালে তিনি বললেন, ভাই! নামায তো হয়ে যাবে, তারপরও আমরা নামায আবার পড়ে নিই। জানার বিষয় হল, এভাবে জানাযার নামাযে এক তাকবীর ছুটে গেলে নামায কি হয়ে যাবে?
প্রশ্ন (১২৯১৮) : জুতা পরিধান করে অথবা জুতার উপর দাঁড়িয়ে জানাযার নামায পড়ার বিধান কী? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২৮৭৭) : আমাদের এলাকায় জানাযার খাটিয়া বহন করার সময় লোকজন উচ্চস্বরে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ও বিভিন্ন কালিমার যিকির করে। কিছুদিন আগে আমাদের মসজিদে একজন নতুন ইমাম আসেন। একদিন জানাযার খাটিয়া নেওয়ার সময় লোকজনকে সমস্বরে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর যিকির করতে দেখে নতুন ইমাম সাহেব বললেন যে, এভাবে উচ্চস্বরে কালিমা পড়া বিদআত। এ কথা বলার পর কিছু লোক ইমাম সাহেবের উপর খেপে যায়। তাদের কথা হল, কালিমা পড়ছি এখানে বিদআতের কী হল? এ নিয়ে বেশ ঝামেলা সৃষ্টি হয়। তাই হুজুরের কাছে জানতে চাই, এ ব্যাপারে কুরআন-হাদিসের নির্দেশনা কী? এবং এক্ষেত্রে সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণের আমল কী ছিল? বিস্তারিত দলিল-প্রমাণসহ জানানোর জন্য বিশেষ অনুরোধ রইল।
প্রশ্ন (১২৮৪০) : কিছু দিন আগে আমার ছোট বোনের একটি মৃত সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমার ভগ্নিপতি ঐ বাচ্চাকে গোসল দিয়ে কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিয়েছে। ঐ বাচ্চার জানাযার নামায পড়েনি। তার এই কাজটি কি সঠিক হয়েছে?
প্রশ্ন (১২৭৯০) : এক ব্যক্তি মারা যাওয়ার পর উক্ত গ্রামের মসজিদের ইমাম সাহেব তার জানাযার নামায পড়িয়েছিলেন। এবং এতে মহল্লাবাসী ও দূরবর্তী ওলিগণ উপস্থিত ছিল। কিন্তু সে জানাযায় নিকটবর্তী ওলি উপস্থিত ছিল না এবং তার অনুমতিও ছিল না। এ অবস্থায় নিকটবর্তী ওলি দ্বিতীয়বার জানাযা পড়তে পারবে কি?
প্রশ্ন (১২৭৭৫) : রাশেদা বেগম মৃত্যুর আগে তার এক হাফেজ ভাতিজাকে জানাযা পড়ানোর অসীয়ত করে গেছেন। মৃত্যুর পর তার পরিবারও চাচ্ছে মরহুমার ইচ্ছানুযায়ী সে-ই জানাযা পড়াক। কিন্তু সে ভাতিজা এখনো প্রাপ্তবয়স্ক নয়। প্রশ্ন হল, এ অবস্থায় সে জানাযা পড়াতে পারবে কি?
প্রশ্ন (১২৭২৯) : আমি একদিন জানাযার নামাযে শরীক হই। কিন্তু নামাযে উপস্থিত হতে বিলম্ব হওয়ায় তিনটি তাকবীর ছুটে যায়। এখন আমার প্রশ্ন হল, নামায শেষে আমার ছুটে যাওয়া তাকবীর আদায়ের সময় দুআ পড়া লাগবে? না শুধু তাকবীর বললে হবে?
প্রশ্ন (১২৬৮০) : আমাদের এলাকায় কারো মৃত্যু হলে দূর-দূরান্ত থেকে আগত লোকদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়। এবং জানাযার নামাযের পূর্বে মৃতের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার সময় তাদেরকে খাবারের দাওয়াত দেওয়া হয়। এবং খাবার খেয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। কিছুদিন আগে এক জানাযার পূর্বে মৃতের ছেলে এভাবে বললে স্থানীয় ইমাম সাহেব মাইক হাতে নিয়ে রাগতস্বরে বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে খাবারের আয়োজন করা বিদআত। এটা পরিহার করতে হবে। শরীয়তের নিয়ম হল, অন্যরা মায়্যেতের বাড়িতে খাবার পাঠাবে। তার ঘরে আগুন জ্বলবে না। ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই হযরতের কাছে জানার বিষয় হল, এক্ষেত্রে শরীয়তের সঠিক নির্দেশনা কী? কেউ যদি অন্যদের চাপাচাপিতে বাধ্য হয়ে খাবারে শরীক হয় তবে কি সে গুনাহগার হবে?
প্রশ্ন (১২৬১৮) : আমার দাদু চিটাগাংয়ে আমার চাচার বাসায় থাকতেন। কয়েক দিন আগে তিনি চাচার বাসায় মারা যান। আমার চাচা সেখানে একবার জানাযার নামায পড়ান। এরপর তাকে মাটি দেওয়ার জন্য শরীয়তপুরে নিয়ে আসেন। এখানে এসে পুনরায় তার জানাযার নামায পড়া হয়। এতে আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব শরীক হওয়া থেকে বিরত থাকেন। তিনি বলেন, দ্বিতীয়বার জানাযার নামায পড়া ঠিক না। আমার চাচা তাকে বললেন, সহিহ বুখারিতে আছে, সাহাবায়ে কেরাম এক মহিলার জানাযার নামায পড়ার পর রাসূলুল্লাহ (সা.) পুনরায় ঐ মহিলার কবরের ওপর জানাযার নামায পড়েছেন। এখন মুফতী সাহেবের কাছে জানতে চাই, এ বিষয়ে শরীয়তের বিধান কী? দ্বিতীয়বার জানাযার নামায পড়া যাবে কি না? যদি না যায় তাহলে সহিহ বুখারির এই হাদিসের ব্যাখ্যা কী? দলীলসহ বিস্তারিত জানালে উপকৃত হব।
প্রশ্ন (১২৫৫৬) : জানাযার নামাযে হাত কখন ছাড়বে? কেউ কেউ দেখি চতুর্থ তাকবীরের পর হাত ছেড়ে দেয়, তারপর সালাম ফেরায়। আর কেউ কেউ উভয় দিকে সালামের পর হাত ছাড়ে। আর মাঝে মাঝে কাউকে দেখি ডানদিকে সালাম ফেরানোর পর ডান হাত এবং বামদিকে সালাম ফেরানোর পর বাম হাত ছাড়ে। এ বিষয়ে সঠিক পদ্ধতিটি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২৫০৭) : মুসলিম হিজড়া মারা গেলে তাদের গোসল দেয়া, কাফন পরানো, দাফন করা ও জানাযার নামায পড়া বিষয়ে শরীয়তের বিধান কী?
প্রশ্ন (১২৩৯০) : যোহরের নামাযের পর সুন্নত পড়ছিলাম। ইতিমধ্যে মসজিদে জানাযার নামায শুরু হয়ে যায়। সুন্নত শেষ করতে করতে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলে ফেলেন। সুন্নত শেষ করে দুই তাকবীর বলে ইমামের সাথে শরীক হয়েছি এবং যথারীতি ইমামের সাথে নামায শেষ করেছি। জানার বিষয় হল, আমার উক্ত নামায কি শুদ্ধ হয়েছে? অন্যথায় এক্ষেত্রে সঠিক পদ্ধতি কী? জানালে কৃতজ্ঞ হব।