রিসালাত (নবী-রাসূল)

কুরআন তিলাওয়াতের সময় নবীজী (সা.)-এর নাম আসলে কি দরূদ পাঠ করতে হবে?

প্রশ্ন (১৩২২৮) : আমরা জানি, রাসূলুল্লাহ (সা.)-এর নাম শুনলে বা পড়লে তাঁর উপর দরূদ শরিফ পাঠ করতে হবে। কুরআন শরিফেও বিভিন্ন স্থানে আমাদের নবীজীর নাম আছে। আমি জানতে চাই, পবিত্র কুরআন পাঠ কালে যখন নবীজীর নাম আসে তখনও কি তাঁর উপর দরূদ পড়া আবশ্যক, না তখন স্বাভাবিকভাবে পাঠ করে যেতে হবে?

ওয়ারাকা ইবনে নাওফিলের সাথে রাসূল (সা.)-এর সম্পর্ক কী ছিল?

প্রশ্ন (১২৬৩৬) : আম্মাজান খাদিজা (রা.) নবীর স্ত্রী ছিলেন। তবে ওহীর সূচনা অধ্যায়ের ৩নং হাদিসে খাদিজা (রা.) ওয়ারাকা ইবনে নওফিলকে ভাই বললেন, অথচ রাসূলুল্লাহ (সা.)-কে পরিচয় করিয়ে দেওয়ার সময় বললেন “আপনার ভাতিজা কি বলেন একটু শুনেন তো”। স্বামী স্ত্রীর সম্পর্কের বিচারে তিনি রাসূলুল্লাহ (সা.) এরও ভাই হওয়ার কথা। বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন?

রাসূল (সা.)-এর প্রস্রাব-পায়খানা কি জমিন গিলে নিত?

প্রশ্ন (১২৫৯১) : এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (সা.) নাকি যেখানে প্রস্রাব পায়খানা করতেন সেখানে নাকি তা থাকতো না। সেটা মাটির নিচে গর্ত হয়ে চলে যেত। তিনি নাকি বলেছেন এগুলো কিয়ামতের পূর্বে তেল গ্যাস হয়ে উঠবে। এই সব কথার কি কোনো ভিত্তি আছে?

রাসুলুল্লাহ (সা.) কবে থেকে নবী?

প্রশ্ন (১১৬৭১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল (সা.) কবে থেকে নবী? ওহি নাজিল হওয়ার আগে থেকেই নাকি ওহি নাজিল হওয়ার পরে?

রাসূল (সা.) কিসের তৈরি ছিলেন

প্রশ্ন (৭৩১৬) : নবী কারিম (সা.) মাটির তৈরি হয়ে মানবজাতির অন্তর্ভুক্ত না নূরের তৈরি? এ ব্যাপারে ইসলামের সঠিক আকীদা জানতে চাই।

চন্দ্র দ্বিখণ্ডিত করা হল কেন

প্রশ্ন (৩২৫৩) : আমরা জানি, রাসূল (সা.) এর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আমার জানার বিষয় হল, রাসূল (সা.) কেন এ কাজটি করলেন?

রাসূল (সা.) এর জন্মের সময় কি আকাশের চাঁদ নিচে নেমে এসছিল

প্রশ্ন (২০৯০) : কোন কোন বক্তা তাদের ওয়াজে বলে থাকেন যে, রাসূল (সা.) এর জন্মের সময় ঘরে আলো না থাকায় আকাশের চাঁদ নিচে নেমে এসে রাসূল (সা.)-এর মা আমেনার ঘর আলোকিত করে দিয়েছিল। এ ঘটনাটি কি বিশুদ্ধ?