বিদআতী ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৪৮৪১) : আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব বিদআতের সাথে জড়িত। বিদআতমুক্ত মসজিদ আমাদের এলাকা থেকে অনেক দূরে অবস্থিত। প্রশ্ন হল, সেই বিদআতী ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? নাকি ঘরে একাকি নামাজ পড়ব?

রাসূল (সা.)-এর নাম শুনলে করণীয় কী

প্রশ্ন (৪৬৬০) : কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.)-এর নাম শুনলে আঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছতে হয়। সাহাবায়ে কেরাম থেকে এই আমলটি প্রমাণিত। আমার জানার বিষয় হল, উক্ত ব্যক্তির কথা কতটুকু সঠিক? আসলে রাসূল (সা.)-এর নাস শুনলে আমাদের করণীয় কী?

মাজারে আলোকসজ্জা করা যাবে কি

প্রশ্ন (৪০৬০) : আমাদের গ্রামে একজন বুযুর্গ ব্যক্তির মাজার রয়েছে। বিভিন্ন দিবস উপলক্ষ্যে গ্রামের লোকেরা মাজারে আলোকসজ্জা করে থাকে। জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি ঠিক হচ্ছে?

মোনাজাতের শেষে চেহারায় হাত মোছা কি বিদআত

প্রশ্ন (২৮০৬) : আমি মাদরাসায় পড়ি। ছুটিতে গ্রামে গেলে গ্রামের মসজিদে আমি ইমামতি করে থাকি। কিছুদিন আগে আমি নামাজের পর মোনাজাত শেষে চেহারায় হাত মুছি। তখন এক ব্যক্তি বলল, এভাবে চেহারায় হাত মোছা বিদআত। এই বিষয়টি আমার জানা না থাকায় সেদিন তার উত্তর দিতে পারেনি। জানার বিষয় হল, আসলেই কি মোনাজাতের শেষে চেহারায় হাত মোছা বিদআত?

দাফনের পর কবরে সরিষা দানা ছিটিয়ে দেওয়া কি শরিয়ত সম্মত

প্রশ্ন (২৬৬২) : আমাদের গ্রামে প্রচলিত আছে যে, মৃত ব্যক্তিকে দাফনের পর তার কবরে সরিষা দানা ছিটিয়ে দেওয়া হয়। খেজুর গাছের ডাল ছোট করে কেটে কবরের চার কোণায় চারটি এবং মাঝখানে একটি ডাল গেড়ে দেওয়া হয়। প্রশ্ন হল, এ কাজটি কি কুরআন হাদিস সমর্থিত?

স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব নিরসনে কোনো নামাজ আছে কি

প্রশ্ন (২৬৩২) : আমি একটি বইয়ে পড়েছি, স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হলে তা নিরসনের জন্য দুই রাকাত নামাজ পড়তে হয়। প্রতি রাকাতে সূরা ফাতেহা পড়ে সাতবার عَسَى اللَّهُ أَن يَجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِينَ عَادَيْتُم مِّنْهُم مَّوَدَّةً ۚ وَاللَّهُ قَدِيرٌ ۚ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ এই আয়াত পড়তে হবে। প্রশ্ন হল, শরিয়তে কি এমন কোনো নামাজের প্রমাণ আছে?

আরাফার দিন কোনো একটি স্থানে সমবেত হয়ে দোয়া করা বৈধ কি

প্রশ্ন (২৫৮৫) : যে দিন হাজী সাহেবরা আরাফায় অবস্থান করে সে দিন আমাদের এলাকার কিছু লোক একত্রিত হয়ে দোয়ার মজলিসের আয়োজন করে থাকে। আমি জানতে চাচ্ছি, এভাবে আরাফার দিন সমবেত হয়ে দোয়া করা বৈধ কি?

ধর্মীয় কারণে তিনদিনের বেশি কথা বলা বন্ধ রাখা যাবে কি

প্রশ্ন (১৮৮৮) : আমি শুনেছি হাদিসে নাকি আছে, তিন দিনের বেশি কোনো মুসলমানের সাথে কথা বলা বন্ধ রাখা হারাম। কিন্তু আমাদের এলাকার এক বিদআতী ব্যক্তি রয়েছে। আমার সাথে দেখা হলেই সে বিদআতের দিকে ডাকতে থাকে। তাই তার ফিতনা থেকে দূরে থাকার জন্য তার সাথে কয়েকদিন ধরে কথা বলি না। আমি জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি হারাম হচ্ছে?

রোজার নিয়ত না করলে কি রোজা হবে না

প্রশ্ন (১৭৮১) : আমি আগে রোজা রাখার সময় নিয়ত করতাম। কিন্তু ইদানীং শুনতে পাচ্ছি, নিয়ত করা বেদআত। তাই এখন আর নিয়ত করি না। এ ব্যাপারে আসলে সঠিক কথা কোনটি?

গোঁফ মুণ্ডানো কি বিদআত

প্রশ্ন (১৭৩৮) : আমি শুনেছি, গোঁফ মুণ্ডানো বিদআত। আবার কেউ কেউ বলেন: বিদআত নয়। এ বিষয়ে সঠিক তথ্য জানতে চাই।

বিদআতী ব্যক্তির ইবাদত কি কবুল হবে না

প্রশ্ন (১৭২৫) : আমাদের এলাকার এক ব্যক্তি বললেন, হাদিসে এসেছে যে, আল্লাহ তাআলা বিদআতী ব্যক্তির কোনো আমল কবুল করেন না। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কথা কি সঠিক? এমন কি কোনো হাদিস আছে?

রাসূল (সা.) এর নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখে মোছা জায়েয আছে কি

প্রশ্ন (৬৯৬) : অনেকে রাসূল (সা.) এর নাম শুনলে বৃদ্ধাঙ্গুলিতে চুমু খেয়ে চোখে মোছে এবং এটাকে চোখের জ্যোতি বৃদ্ধি ও মুস্তাহাব আমল মনে করে। প্রশ্ন হলো, এগুলোর হুকুম কী?