আর্কাইভ

আমানতের সাইকেল চুরি হয়ে গেলে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (৭৫৫৪) : আমার বন্ধু সাইকেল চালানোর জন্য আমার কাছ থেকে আমার সাইকেল নিয়েছে। নামাজের সময় সে সাইকেলটি তালা মেরে মসজিদে ঢুকেছে। এর মাঝে সাইকেলটি চুরি হয়ে গিয়েছে। এখন আমি কি তার কাছ থেকে জরিমানা নিতে পারব?

কবরের সওয়াল জবাবের সময় কি রাসূল (সা.)-এর ছবি দেখানো হবে

প্রশ্ন (৭৫৫১) : আমাদের দেশে প্রচলিত যে, মানুষ বলে থাকে, কবরের সওয়াল জবাবের সময় রাসূল (সা.)-এর ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে এই ব্যক্তি কে? আমার প্রশ্ন হল, এ সম্পর্কে কোনো হাদিস রয়েছে কি? এ সম্পর্কে ইসলাম কী বলে?

ক্যাসেট প্লেয়ারে কুরআন বাজালে তা শুনতে হবে কি

প্রশ্ন (৭৫৫০) : আমি শুনেছি, কুরআন তেলাওয়াত চলা অবস্থায় মনোযোগ সহকারে তা শ্রবণ করা আবশ্যক। আমার প্রশ্ন হল, যদি ক্যাসেট প্লেয়ারে কুরআন চালানো হয় তাহলেও কি মনোযোগসহকারে শ্রবণ করা আবশ্যক?

কুরআন মুখস্থ পড়লে কি সওয়াব কম হয়

প্রশ্ন (৭৫৪৮) : আমি একটি বইয়ে পড়েছি, কুরআন দেখে পড়লে সওয়াব বেশি। আর মুখস্থ পড়লে সওয়াব কম। আমার জানার বিষয় হল, এই বিষয়টি কি সঠিক? কুরআন মুখস্থ পড়লে কি সওয়াব কম হবে?

সাত আসমানকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে

প্রশ্ন (৭৫৪৭) : আমি একটি বইয়ে পড়েছি, সাত আসমানকে সাত ধরনের বস্তু দিয়ে সৃষ্টি করা হয়েছে। চির ও ফাটলহীন সুবিস্তৃত জমাট বস্তু, পাথর, লোহা, তামা, রূপা, স্বর্ণ, ইয়াকুত পাথর। আমার প্রশ্ন হল, কোন আসমান কোন বস্তু দ্বারা সৃষ্টি করা হয়েছে? এ সম্পর্কে কোনো সহিহ হাদিস বর্ণিত আছে কি?

সব দোয়াকে শামিলকারী কোনো দোয়া আছে কি

প্রশ্ন (৭৫৪৬) : অনেক দিন আগে আমি একটি বইয়ে পড়েছিলাম যে, এমন একটি দোয়া আছে যা সকল দোয়াকে শামিল করে। অনেক দিন আগে পড়ার কারণে দোয়াটি আমি ভুলে গিয়েছি। আমি জানতে চাচ্ছি, এমন কোনো দোয়ার কথা কুরআন বা হাদিসের কোথাও কি এসেছে?

পিতলের পাত্র ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৭৫৪৪) : অনেকে মনে করে থাকে, পিতলের পাত্র ব্যবহার করা ঠিক নয়। কারণ, পিতল দিয়ে অনেক সময় হিন্দুদের মূর্তি বানানো হয়ে থাকে। আমার প্রশ্ন হল, এ ব্যাপারে ইসলামি শরিয়ত কী বলে?

সুরমা লাগানোর কোনো বিশেষ উপকারিতা আছে কি

প্রশ্ন (৭৫৪৩) : আমি একটি বইয়ে পড়েছি যে, রাসূল (সা.) নিজেও সুরমা লাগাতেন। সাহাবায়ে কেরামকে সুরমা লাগাতে উৎসাহ দিতেন। আমার জানার বিষয় হল, সুরমা লগানোর বিশেষ কোনো উপকারিত আছে কি, যার কারণে রাসূল (সা.) সুরমা লাগাতে বলতেন?

মেরাজ থেকে ফিরে এসে রাসূল (সা.) কি দরজার শিকল কাঁপা অবস্থায় পেয়েছিলেন

প্রশ্ন (৭৫৪২) : জনৈক বক্তা মেরাজ যে মুজেযা তা প্রমাণ করার জন্য বলেছেন, রাসূল (সা.) যখন মেরাজ থেকে ফিরে আসেন, তখন তাঁর ঘরের দরজার শিকল যেভাবে কাঁপা কাঁপা অবস্থায় রেখে গিয়েছিলেন সেভাবে কাঁপা অবস্থায় পান। আমার জানার বিষয় হল, এই বর্ণনাটি কি সঠিক? এই বিষয়টি কি হাদিসের কোনো কিতাবে বর্ণিত আছে?

মুসাফাহা না করলে কি গুনাহ হবে

প্রশ্ন (৭৫৪১) : বর্তমানে করোনা ভাইরাসের কারণে ডাক্তাররা মুসাফাহা করতে নিষেধ করেন। আমি জানতে চাচ্ছি, মুসাফাহা যদি না করা হয় তাহলে কি গুনাহ হবে?

হাই তোলার সময় মুখে হাত না দিলে কি শয়তান মুখে প্রবেশ করে

প্রশ্ন (৭৫৩৮) : একটি বইয়ে পড়েছি, হাই তোলার সময় মুখে হাত দিতে হয়। না হলে মুখ দিয়ে শয়তান প্রবেশ করে। আমি জানতে চাচ্ছি, কুরআন হাদিসের কোথাও কি এমনটি বলা হয়েছে?

ওয়াকফকৃত সম্পত্তির আয় দ্বারা মেহমানদারি বা দান করা যাবে কি

প্রশ্ন (৭৫৩৬) : মাদরাসা ও মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি থেকে অর্জিত অর্থ দ্বারা মেহমানদারি বরা অথবা গরিব-মিসকিনকে দান করা জায়েয আছে কি?