আর্কাইভ

ওয়াকফকৃত কবরস্থানের ফলফলাদি কোথায় ব্যয় করবে

প্রশ্ন (৭৫৩৫) : আমাদের এলাকার এক লোক মৃত্যুর পূর্বে একটি কবরস্থান ওয়াকফ করেছে। সেখানে কিছু ফলও হয়। ফলগুলো ওয়াকফকারীর ওয়ারিশরা ভোগ করে। এই ফলগুলোর ক্ষেত্রে করণীয় কী?

ওয়াকফ কি লিখিত আকারে করতে হবে

প্রশ্ন (৭৫৩৩) : আমার দাদা মাদরাসার জন্য এক খণ্ড জমি মুখে মুখে ওয়াকফ করে গিয়েছেন। লিখিত আকারে দিয়ে যাননি। আমি জানতে চাই, না লেখার কারণে কি আমার দাদার ওয়াকফ হয়নি?

ইস্তিঞ্জার সময় মাথা ঢাকতে হবে কি

প্রশ্ন (৭৫২৬) : ইস্তিঞ্জার সময় মাথা ঢাকার বিধান কি? আমাদের এলাকার এক ব্যক্তি বলেছে, ইস্তিঞ্জার সময় মাথা ঢাকা না ঢাকা সমান কথা। উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

সুদী ব্যাংক থেকে প্রদত্ত বৃত্তি গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৭৫২৪) : আমি এইবার এসএসসি পরীক্ষা দিয়ে ‍এ প্লাস পেয়েছি। ভালো ফলাফলের কারণে একটি ব্যাংক থেকে আমাকে বৃত্তি দিয়েছে। প্রশ্ন হলো, তাদের এ বৃত্তি গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে?

মৃত ব্যক্তিকে দাফন করার পর তার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়া যাবে কি

প্রশ্ন (৭৫২০) : মৃত ব্যক্তিকে দাফন করার পর তার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত পাঠ করা যাবে কি? ইসলামি শরিয়তে এর কি কোনো ভিত্তি আছে?

দাফনের পর হাত তুলে দোয়া করা যাবে কি

প্রশ্ন (৭৫১৯) : অনেক এলাকায় দেখা যায় মৃত ব্যক্তিকে দাফন করার পর লোকেরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৃতের জন্য হাত তুলে দোয়া করে। প্রশ্ন হলো, এ কাজটি কি শরিয়তসম্মত?

মাইক্রোবাস থেকে প্রাপ্ত আয় পার্সেন্টিস হিসেবে বণ্টন করা যাবে কি

প্রশ্ন (৭৫১৮) : আমি এক ব্যক্তির মাইক্রোবাস এ মর্মে নিয়েছি যে, মাইক্রোবাস থেকে যা আয় হবে তা থেকে যাবতীয় খরচাদি বাদ দিয়ে যা থাকবে তার ৫০ পার্সেন্ট আমি নিব আর ৫০ পার্সেন্ট মালিক নিবে। আমি জানতে চাচ্ছি, এ জাতীয় চুক্তি কি শরিয়ত সমর্থিত? যদি না হয়, তাহলে সঠিক পদ্ধতিটি কী?

ব্যাংকে ইমামতি করে বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন (৭৫১৭) : আমি একজন মাদরাসার ছাত্র। আমি একটি সুদী ব্যাংকে দুই ওয়াক্ত নামাজের ইমামতি করি। তারা আমাকে এই জন্য বেতন দিয়ে থাকে। আমার প্রশ্ন হলো, আমার জন্য এই বেতন নেওয়া বৈধ হবে কি?

ব্যবসায়িক পণ্যের যাকাত কীভাবে আদায় করবে

প্রশ্ন (৭৫১৬) : আমি চায়না থেকে বিভিন্ন ইলেক্ট্রনিক জিনিসের পার্টস ডলারের মাধ্যমে কিনে এনে পাইকারী দরে বিক্রি করে থাকি। আমার প্রশ্ন হলো, এই পণ্যগুলোর উপর কি যাকাত আসবে? আসলে কোন মূল্য হিসেবে এই ব্যবসায়িক পণ্যগুলোর নেসাব নির্ধারণ করতে হবে? ডলার হিসেবে না টাকা হিসেবে? ক্রয় মূল্য হিসেবে না বিক্রয় মূল্য হিসেবে?