আর্কাইভ

মসজিদে কোনো জিনিস পাওয়া গেলে মসজিদে তার এলান করা যাবে কি

প্রশ্ন (৭৪৩৪) : আমি গ্রামের এক ছোট মসজিদের ইমাম। একবার এক লোক মসজিদের ভেতরে একটি মোবাইল সেট পেয়ে আমার কাছে জমা দেয়। আমি তার মালিকের সন্ধান লাভের জন্য নামাজের পর মসজিদে এলান করি। একজন লোক বললেন, মসজিদে দুনিয়াবী কোনো কিছুর এলান করা নিষেধ। মুফতি সাহেবের কাছে জানতে চাই, মসজিদে কোনো জিনিস পাওয়া গেলে মালিক খুঁজে বের করার জন্য মসজিদের ভেতরে এলান করতে পারব কি?

কুরবানীর সময় পশুর হাটে দালালি করা কি জায়েয

প্রশ্ন (৭৪৩৩) : কুরবানীর সময় পশুর হাটে প্রচলন রয়েছে যে, কিছু লোক ক্রয় করার উদ্দেশ্য ছাড়াই পশুর দাম বলতে থাকে। তাই আসল ক্রেতা চাইলেও এর চেয়ে কম দাম বলতে পারে না। ফলে বাধ্য হয়েই বেশি দাম দিয়ে কিনতে হয়। জানা যায়, ব্যবসায়ীদের সাথে তাদের যোগসাজেশ থাকে। এর বিনিময়ে তারা ব্যবসায়ীদের থেকে টাকাও নিয়ে থাকে। শরিয়তের দৃষ্টিতে এর হুকুম কী?

হস্তগত করার পূর্বে পণ্য বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৩২) : আমি একটি কোম্পানির শোরুম থেকে একটি ল্যাপটপ ক্রয় করি। টাকাও পরিশোধ করি। রশিদ‌ও গ্রহণ করি। কিন্তু ল্যাপটপটি সাথে সাথে নিয়ে আসেনি। বিক্রেতাকে বলি, তিনি যেন আমার ল্যাপটপটি হেফাজতে রেখে দেন। আমি পরে এসে নিয়ে যাব। তিনি কার্টুনে ভরে আমার ল্যাপটপটি পৃথক করে রাখেন। পরবর্তীতে আমি বাসায় এসে আমার এক বন্ধুর কাছে ল্যাপটপটি বিক্রি করে দিই এবং রশিদটি তাকে দিয়ে দিই। সে গিয়ে ল্যাপটপটি নিয়ে এসে। জানতে চাই,আমার এবং আমার এবং বন্ধুর মাঝে সংঘটিত চুক্তিটি কি সহিহ হয়েছে?

বাধ্য হলে ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৪৩১) : আমি একজন সিএনজি চালক। রাস্তায় মাঝে মাঝে পুলিশ গাড়ি আটকায়। লাইসেন্স-কাগজপত্র ঠিক থাকার পরও তারা মামলা দেয়ার ভয় দেখায়। তাই তাদেরকে কিছু টাকা দিয়ে ছুটে যাই। টাকা না দিলে তারা এমন ধারায় মামলা দেয় যার কারণে পরবর্তীতে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছি, এ অবস্থায় আমি কি ঘুষ দিয়ে তাদের থেকে ছুটতে পারব?

গ্যারান্টি বা ওয়ারেন্টির শর্তে ক্রয়-বিক্রয় করা কি বৈধ

প্রশ্ন (৭৪৩০) : বর্তমানে বিভিন্ন পণ্য গ্যারান্টি বা ওয়ারেন্টির শর্তে ক্রয়-বিক্রয় হয়। জানতে চাই, গ্যারান্টি বা ওয়ারেন্টির সাথে পণ্য ক্রয়-বিক্রয় জায়েয আছে?

পশ্চিম দিকে পা মেলে বসলে বা ঘুমালে কি গুনাহ হবে

প্রশ্ন (৭৪২৯) : আমি একজন মাদরাসার ছাত্র। কখনো কখনো পড়ার সময় বেখেয়ালে কিংবা পা ব্যথা হয়ে যাওয়ার কারণে অন্যদিকে সুযোগ না থাকলে পশ্চিম দিকে পা মেলে বসি‌। কিছুক্ষণ পর‌ই আবার পা গুটিয়ে নিই। পশ্চিম দিকে পা মেলার কারণে কি আমার গুনাহ হবে?

এক মসজিদে দান করা কুরআন মাজিদ কি অন্য মসজিদে দেওয়া যাবে

প্রশ্ন (৭৪২৭) : আমাদের মসজিদে অনেক কুরআন মাজিদ রয়েছে। এই কুরআন মাজিদগুলো বিভিন্ন মানুষ সদকায়ে জারিয়া হিসেবে মসজিদে দান করেছিল। কিন্তু বর্তমানে অনেক কুরআন মাজিদ বিদ্যমান থাকার কারণে এগুলোর প্রয়োজন না থাকায় অনেকদিন আগে থেকেই সেগুলো তাকে উঠিয়ে রাখা হয়েছে। একদিন আমাদের পাশের এক নতুন মসজিদের সেক্রেটারি বললেন, আপনাদের মসজিদে যেহেতু অতিরিক্ত কুরআন শরিফ আছে সেহেতু আমাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিয়ে দেন। তাহলে মানুষ পড়বে এবং যারা এগুলো দান করেছে তারাও সওয়াব পাবে। মুফতি সাহেবের কাছে জানতে চাই, আমরা কি তাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিতে পারব?

নামাজের পর মাথায় হাত দিয়ে পড়ার কোনো দোয়া আছে কি

প্রশ্ন (৭৪২৬) : অনেক লোককে দেখা যায় নামাজের পর মাথায় হাত রেখে দোয়া পড়ে। নামাজের পর মাথায় হাত রেখে কোনো দোয়া পড়ার কথা কি হাদিসে বর্ণিত আছে?

কুড়িয়ে পাওয়া জিনিস কী করবে

প্রশ্ন (৭৪২৫) : আমি এক মাদ্রাসার তালিবুল ইলম। অনেক সময় কামরা ঝাড়ু দিতে গিয়ে কলম, পেন্সিল, রাবার ইত্যাদি জিনিস পাই। আমি যাকাত গ্রহণের উপযুক্ত। জানতে চাই, মালিক পাওয়া না গেলে কি জিনিসগুলো আমি ব্যবহার করতে পারব?

বাড়ি নির্মাণের পারিশ্রমিক শতকরা হারে নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৭৪২৩) : জনৈক ব্যক্তি নিজ জমিতে নিজ খরচে বাড়ি নির্মাণ করার ইচ্ছা পোষণ করেছে। সে একটি কোম্পানির সঙ্গে এই মর্মে চুক্তি করতে যাচ্ছে যে, কোম্পানি তার বাড়ি নির্মাণ করে দিবে এবং এই কাজের বিনিময় হিসেবে তারা নির্মাণ ব্যয়ের এক-দশমাংশ সমপরিমাণ টাকা নিয়ে নিবে। তার এ চুক্তি বৈধ হবে কি?

কেরাম বোর্ড ও লুডু খেলার বিধান কী

প্রশ্ন (৭৪২২) : মুহতারাম চিত্তবিনোদনের নিমিত্তে আয়োজিত ঘরোয়া খেলাধুলার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় খেলা হল কেরাম বোর্ড এবং লুডু। তবে বর্তমানে বিজ্ঞানের উৎকর্ষের যুগে অনেকেই আজ এমন যান্ত্রিক খেলায় চিত্তের বিনোদন খোঁজে যাতে পদস্খলনেরও সমূহ আশঙ্কা রয়েছে। আমার জিজ্ঞাসা হল, চিত্ত বিনোদনের পাশাপাশি সন্তানরা যেন যান্ত্রিক খেলায় পদস্খলনের শিকার না হয় এ উদ্দেশ্যে কেউ যদি ঘরোয়া পরিবেশে সন্তানদের নিয়ে লুডু বা ক্যারামবোর্ড খেলতে চায় তবে কি তা বৈধ হবে?

হিজড়াদের নাগরিক অধিকার কতটুকু

প্রশ্ন (৭৪২১) : বর্তমানে আমাদের সমাজে হিজড়াদের বড় একটি সম্প্রদায় বসবাস করছে। সামাজিকভাবে তাদেরকে অনেকটাই ধিকৃত ও অবহেলিত হতে দেখা যায়। তাই জানার বিষয় হল, ইসলামে হিজড়াদের অবস্থান ও মর্যাদা কতটুকু এবং নাগরিক হিসেবে সমাজ-রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার কতটুকু?

মসজিদের মাইকে জানাজার সংবাদ দেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭৪২০) : মসজিদের মাইক যা মানুষের সাধারণ দান তথা মসজিদের সাধারণ ফান্ড থেকে ক্রয় করা হয়েছে। এরূপ মাইক দ্বারা মৃত্যু সংবাদ প্রচার করা এবং জানাযার সময়ের এলান করা বৈধ কিনা?

গাছে আম আসার পূর্বেই আম বিক্রি করে দেওয়া কি জায়েয

প্রশ্ন (৭৪১৯) : আমাদের এলাকায় অধিকাংশ আম বাগানের মালিক গাছে আম আসার পূর্বেই ব্যবসায়ীদের কাছে অগ্রিম আম বিক্রি করে দেয়। এ ধরণের ক্রয়-বিক্রয় বৈধ কিনা? যদি বৈধ না হয় তাহলে কিভাবে করলে সঠিক হবে তা বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

গরু-ছাগল ইত্যাদি প্রাণী জবাই করে এর বিনিময় গ্রহণ করা কি জায়েয

প্রশ্ন (৭৪১৮) : কুরবানীর দিন অনেক হুজুর পশু জবাই করে টাকা নেয়। কেউ স্বেচ্ছায় দেয়। আর কেউ বলে নেয়। আমার প্রশ্ন হলো, পশু জবাই করে বিনিময় গ্রহণ করা কি জায়েয?

যে স্কুলের মাঠে নাচ-গান হয় সেখানে ঈদের নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৭৪১৭) : আমাদের হাইস্কুলের মাঠে নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছেলে মেয়েরা পর্দাহীনভাবে খেলাধুলা করে। মাঠটি সংরক্ষিত নয়। এটা স্কুলের মাঠ। এখানে ঈদের নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা?