আর্কাইভ

প্রেগন্যান্সি টেস্টে পজেটিভ আসার পর পুনরায় রক্ত দেখলে তার হুকুম কী

প্রশ্ন (৭৪১৫) : আমার দুইটা প্রশ্ন রয়েছে। এক. আমি কয়েকমাস পূর্বে মাসিক বন্ধ হওয়ার কারণে পরীক্ষা করে বুঝতে পারি আমি গর্ভবতী। এমতাবস্থায় দেড়-দুই মাস অতিক্রম হতেই আবার রক্ত দেখা দেয়। এই রক্তের হুকুম কী? দুই. দেড়-দুই মাসে বাচ্চা পড়ে গেলে যদি রক্ত আসে তাহলে তা হায়েয হিসেবে গণ্য হবে নাকি এর ভিন্ন হুকুম হবে?

একাকী নামাজ পড়ার সময় কতটুকু আওয়াজে কেরাত পড়তে হয়

প্রশ্ন (৭৪১৪) : একাকী ব্যক্তি কোন কোন নামাজে জোরে কেরাত পড়তে পারবে? জোরে পড়লে কেরাত কতটুকু আওয়াজে পড়তে হবে? কেউ বলেন, এমন ভাবে কেরাত পড়তে হবে যাতে নিজ কানে শুনতে পায়। কিন্তু এতে তো মসজিদের অন্যান্য মুসল্লিদের নামাজে সমস্যা হবে।

বিদেশী কারেন্সি গ্রহণ করে তার পরিবর্তে দেশীয় কারেন্সি প্রদান করার বিধান কী

প্রশ্ন (৭৪০৯) : এক ব্যক্তি মালয়েশিয়া থাকে। সে ওখানকার বাঙ্গালীদের নিকট থেকে রিংগিত (মালেশিয়ান কারেন্সি) গ্রহণ করে এবং বাংলাদেশে তার প্রতিনিধির নিকট ফোন করে দেয়। বাংলাদেশের প্রতিনিধি উক্ত রিংগিতের বাংলাদেশি মূল্যমানের টাকা উক্ত প্রবাসীর আত্মীয়দেরকে দিয়ে দেয়। এভাবে লেনদেন করা বৈধ হবে কি? এবং এর জন্য কোনো ফি গ্রহণ করা জায়েয আছে কি?

শুধু ঠোট ও জিহ্বা নাড়ানোর দ্বারা তেলাওয়াত করলে তেলাওয়াত হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (৭৪০৮) : আমি গত ৩০ বছর যাবত হৃদরোগে ভুগছি এবং দুই বার অপারেশন করেছি। ডাক্তারের মতে আর অপারেশন করা সম্ভব নয়। কাজেই আমাকে ওষুধের উপর নির্ভর করে চলতে হবে। আমি উচ্চস্বরে কোনো কিছু বেশিক্ষণ পড়তে পারি না এবং বেশিক্ষণ কথা বলতে পারি না। যদি বলি তাহলে আমার বুকে ব্যথা হয়। এমতাবস্থায় আমি যদি জিহ্বা এবং ঠোঁট নেড়ে কোনো আওয়াজ না করে কোরআন তেলাওয়াত করি তাহলে আল্লাহ তাআলা কি তা গ্রহণ করবেন?

ঋণ পরিশোধ করা পর্যন্ত ঋণদাতাকে কোনো উপহার দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৪০৬) : এক. আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরির ডাইরেক্টর। আমি প্রতিষ্ঠানকে দুঃসময়ে আশি লক্ষ টাকা ঋণ দিয়েছিলাম। এখন প্রতিষ্ঠান কিস্তিতে আমার ঋণের টাকা পরিশোধ করছে। আমি যেহেতু দুঃসময়ে সাহায্য করেছিলাম তাই আমার পাওনা পরিশোধ হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান আমাকে পুরস্কার স্বরূপ টাকা দিতে চাচ্ছে। এখন আমি এ টাকা নিতে পারব কিনা? দুই. আমাদের প্রতিষ্ঠানে ইসলামী আইনের খেলাফ কোনো কাজ করা হয় না। তবে আমরা যেহেতু বিদেশের সাথে ব্যবসা করি সেহেতু ব্যাংকের কাজ সাধারণ ব্যাংকের মাধ্যমে করা হয়। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি কী করতে পারি?

অমুসলিম সালাম দিলে কী করবে

প্রশ্ন (৭৪০৫) : কোনো অমুসলিম যদি কোনো মুসলমানকে সালাম দেয়, তাহলে তার সালামের উত্তর দেয়া শরিয়তের দৃষ্টিতে জায়েয আছে কি?

প্রয়োজনে লোকচক্ষুর অন্তরালে সতর খোলা যাবে কি

প্রশ্ন (৭৪০৪) : আমাদের বাড়ি থেকে মসজিদে যেতে হলে একটি নালা পার হয়ে যেতে হয়। বর্ষাকাল বিধায় হাঁটুর উপরে পানি হয়। দিনের বেলায় অন্য রাস্তা দিয়ে গেলেও রাতে তথা মাগরিব, এশা এবং ফজরের ওয়াক্তে হাঁটুর ওপরে কাপড় উঠিয়ে নালা পার হয়ে মসজিদে যাই। উল্লেখ্য আমার খোলা হাঁটু অন্য কেউ দেখে না। এভাবে পারাপার করা কি জায়েজ আছে?

জানাজার নামাজে পাঁচ তাকবীর দিয়ে ফেললে তার বিধান কী

প্রশ্ন (৭৪০২) : আমাদের এলাকায় জানাজার নামাজ চার তাকবীরের স্থলে ঘটনাক্রমে পাঁচ তাকবীরে পড়া হয়েছে। এখন উক্ত নামাজের হুকুম কী? উল্লেখ্য, জনৈক আলেম বলেছেন, নামাজ হয়ে গেছে।

ব্যবসায় বিনিয়োগকৃত টাকার যাকাত আদায় কীভাবে করবে

প্রশ্ন (৭৪০১) : এক ব্যক্তি ফেব্রুয়ারি মাসে তিন লক্ষ টাকা নিয়ে মুদী ব্যবসা শুরু করে। এপ্রিল মাসে একই ব্যবসায় আরো দুই লক্ষ টাকা বিনিয়োগ করে। এরপর জুলাই মাসে আরো তিন লক্ষ টাকা বিনিয়োগ করে। মোট ছয় মাসে তিনবারে আট লক্ষ টাকা বিনিয়োগ করে। আগামী বছর সে কীভাবে যাকাত আদায় করবে?

ইসলামে ভিক্ষাবৃত্তি নেই- এ কথার মানে কী

প্রশ্ন (৭৪০০) : আমাকে একজন লোক বলেন যে, ইসলামে ভিক্ষাবৃত্তি নেই। রাসূল (সা.) আমাদেরকে মেহনত করতে শিখিয়েছেন। ভিক্ষা করতে বলেননি। যদি আমরা মানুষকে ভিক্ষা দেই তাহলে তারা অকর্মা হয়ে পড়বে। এখন আমার প্রশ্ন হলো, রাস্তায় যে সমস্ত ভিক্ষুক রয়েছে তাদের সবাইকে কি ভিক্ষা দেয়া যাবে?

মাহরামদেরকে নিয়ে ঘরের মধ্যে জামাতে নামাজ আদায় করা যাবে কি

প্রশ্ন (৭৩৯৯) : আমি একজন মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা বন্ধ হ‌ওয়ার পর বাড়িতে গিয়ে আমার মা-বোনদেরকে নিয়ে এক সাথে জামাতে নামাজ পড়তে পারবো কি?

কুরআন শরিফ পড়িয়ে হাদিয়া বা পারিশ্রমিক গ্রহণ করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৩৯৮) : আমাদের এলাকার মক্তবে একজন হুজুর বিনা বেতনে বাচ্চাদেরকে কুরআন শরিফ পড়ায়। অনেক সময় বাচ্চাদের অভিভাবকরা ঐ হুজুরকে বিভিন্ন জিনিস হাদিয়া দেয়। তার জন্য কি কুরআন শরিফ পড়িয়ে এ সব হাদিয়া গ্রহণ করা জায়েয?

জুমার নামাজের পর সুন্নাত কত রাকাত

প্রশ্ন (৭৩৯৭) : জুমার নামাজের পর চার রাকাত নামাজ পড়া জরুরী না ছয় রাকাত পড়া জরুরী? কেউ কেউ বলেন ছয় রাকাত পড়তে হবে আবার কেউ বলেন বার রাকাত পড়া জরুরি। কোনটি সঠিক?

মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়ানো কি জায়েয

প্রশ্ন (৭৩৯৬) : আমার দুটি প্রশ্ন রয়েছে। আশা করি সঠিক উত্তর দিবেন। এক. মৃত ব্যক্তির জন্য দোয়া করে খাওয়ানো জায়েয কিনা? দুই. মৃত ব্যক্তির জন্য দোয়া করে যদি খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে কিভাবে খাওয়াবে?