আর্কাইভ

অষুধের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করলে নামাজ-রোজা আদায় করতে হবে কি

প্রশ্ন (৭৩৯৫) : যদি কোনো মহিলা ওষুধের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করে রাখে তাহলে তার সঙ্গে সহবাস জায়েয হবে কি? এবং তার জন্য নামাজ রোজা-আদায় করতে হবে কি?

মসজিদে তালা মেরে রাখা যাবে কি

প্রশ্ন (৭৩৯২) : বর্তমানে প্রায় মসজিদেই নামাজের সময় ছাড়া অন্যান্য সময় তালা মেরে রাখা হয়। এভাবে মসজিদে তালা মেরে রাখা জায়েয আছে কি?

পূজার ভোগ বা গায়রুল্লাহর নামে মান্নতকৃত জিনিস খাওয়ার বিধান কী

প্রশ্ন (৭৩৯১) : হিন্দুদের পূজায় দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য বা কোনো উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে মাজারে, নদীতে বা অন্যান্য জায়গায় যে সমস্ত খাদ্য দ্রব্যাদি উৎসর্গ করা হয়, যেগুলোকে স্থানীয় ভাষায় ভোগ বলা হয়, তা গ্রহণ করা এবং খাওয়া জায়েয আছে কী? যদি জায়েয হয়ে থাকে তাহলে কাদের জন্য খাওয়া জায়েয? মুশরিকদের ভোগ খাওয়া বৈধ কিনা? ভোগ ও মান্নতের মধ্যে পার্থক্য কী? ভোগের আলামতযুক্ত কোনো জীবিত ছাগল পাওয়া গেলে সেটা জবাই করে খাওয়ার বিধান কী?

শাশুড়ির সাথে স্ত্রীর মিল না হলে করণীয় কী

প্রশ্ন (৭৩৯০) : আমার স্ত্রীর ছোট ভাইকে বছর দুয়েক আগে একটি মেয়ের সাথে বিবাহ সম্পন্ন করানো হয়। আমার শাশুড়ি একজন দ্বীনদার মহিলা। এজন্য তিনি উক্ত পাত্রীকে পুত্রবধূ হিসেবে নির্বাচন করেন, এই ভেবে যে, সে দ্বীনদার এবং আমলী হবে। নম্র ও ভদ্র হবে। বর্তমানে, শ্বশুর-শাশুড়ি নিজেদের বাসায় পুত্রবধূকে রেখেছেন। তার যাবতীয় ভরণপোষণ ও পুত্রের ভরণপোষণের সিংহভাগ তারাই দিচ্ছেন। কিন্তু উক্ত পুত্রবধূ তার শাশুড়ির সাথে ছোটখাটো বিষয়েও তর্ক ও বেয়াদবিতে লিপ্ত হচ্ছে। বিভিন্ন আমল যেমন কুরআন তেলাওয়াত, জিকির-আজকার, কিতাব পড়া ইত্যাদি ব্যাপারে তারা উৎসাহ দিলে উক্ত পুত্রবধূ বিরক্তি প্রকাশ করে এবং উদাসীনতা প্রদর্শন করে। ছোট ভাই মাঝে মাঝে তার স্ত্রীকে এসব বিষয়ে বুঝানোর চেষ্টা করে। কিন্তু কোনো ফল হচ্ছে না। শ্বশুরের বাসায় উক্ত পুত্রবধূর আচরণ নিয়ে সবাই পেরেশান। এমতাবস্থায় জানার বিষয় হলো, উক্ত পুত্রবধূকে আলাদা সংসার বুঝিয়ে না দিয়ে নিজেদের সাথে রাখাটা কি শরিয়তসম্মত হচ্ছে? উক্ত পুত্রবধূর সংশোধনের জন্য পুত্র ও শ্বশুর-শাশুড়ির দায়িত্ব কী?

বিবাহের পর নির্জনবাসের পূর্বেই স্বামী মারা গেলে স্ত্রী মিরাস পাবে কি

প্রশ্ন (৭৩৮৯) : এক মাস পূর্বে রাশেদ আহমাদের সাথে তিন লক্ষ টাকা দেনমোহরে আমার চাচাতো বোনের বিবাহ হয়। বিবাহের পর কনেকে তুলে নেয়ার সময় গাড়ি এক্সিডেন্টে রাশেদ মারা যায়। জানতে চাই, আমার চাচাতো বোন কি তার স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে মোহর ও মিরাসের হকদার হবে?

বাধ্য হলে ঘুষ প্রদান করা যাবে কি

প্রশ্ন (৭৩৮৬) : বর্তমান সমাজে ঘুষের প্রচলন ও আদান-প্রদান একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ এটা অত্যন্ত গর্হিত কাজ। কিন্তু ঘুষ না দিলেও আমাদের অনেক কাজ হয় না। এমতাবস্থায় ঘুষ আদান-প্রদান সংক্রান্ত শরীয়তের বিধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।

কোম্পানীর মিটিং না করে ভাতা উত্তলোন করার বিধান কী

প্রশ্ন (৭৩৮৫) : আমাদের একটা সংস্থা আছে যা আমরা শরিয়া মোতাবেক চালাতে চাই। সংস্থার নিয়ম হলো যে, ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারা মাঝে মধ্যে মিটিং করবেন। সংস্থার সমস্যা, অগ্রগতি, অবনতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন এবং দিকনির্দেশনা দিবেন। সে মোতাবেক সংস্থার নিয়োগপ্রাপ্ত এমডি সংস্থা চালাবেন। মিটিং এ যারা বা যে সদস্য উপস্থিত হবেন তিনি যাওয়া-আসা এবং খানা বাবদ সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণে ভাতা পাবেন যিনি উপস্থিত হবেন না তিনি ভাতা পাবেন না। এটা সংস্থার আইন এবং দীর্ঘদিন যাবৎ এই নিয়ম চলে আসছে। প্রশ্ন হলো, সংস্থার ম্যানেজিং কমিটি যদি কোনো মিটিং না করে ভুয়া মিটিং দেখিয়ে ভাতা উত্তোলন করে তাহলে উক্ত ভুয়া মিটিং দেখিয়ে সংস্থা থেকে যে ভাতা গ্রহণ করেছে তা বৈধ হয়েছে কিনা? এ বিষয়ে শরিয়া মোতাবেক সমাধান জানিয়ে বাধিত করবেন।

মৃত ব্যক্তির নামাজের কাফফারা আদায়ে কোনো উপকার আছে কি

প্রশ্ন (৭৩৮৪) : আমার পিতা মৃত্যুর পূর্বে প্রায় দুই বছর অসুস্থ ছিলেন। এই দুই বছর তাকে হুইল চেয়ারে বসিয়ে অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পায়খানা-পেশাব ও গোসল করানো হত। এ অবস্থায় অনেক সময় তার জ্ঞান থাকতো আবার কখনো থাকতো না। নামাজ নিয়মিত পড়তে পারতেন না। মৃত্যুর সময় তিনি আমাদেরকে তারা নামাজের কাফফারা আদায়ের অসিয়তও করে যায়নি। এখন আমাদের জন্য কি তার নামাজের কাফফারা আদায় করতে হবে?

কুরআন কি সূরা ফাতেহা থেকে শুরু না সূরা বাকারা থেকে

প্রশ্ন (৭৩৮৩) : কুরআনের শুরু কোন জায়গায় থেকে? কেউ বলেন, সূরা বাকারা থেকে মূলত কুরআন শুরু হয়েছে। আবার কেউ বলেন, সুরা ফাতেহা থেকেই কুরআন শুরু হয়েছে। এই দুই মতের মধ্যে কোনটি সঠিক? বা এছাড়া এ ব্যাপারে আরো কোন মত আছে কিনা?

ছেঁড়া কুরআন মাজিদ কী করবে

প্রশ্ন (৭৩৮২) : মসজিদের মধ্যে যে সকল কোরআন শরীফ মালিকানা ছাড়া পড়ে থাকে এবং ছেঁড়া থাকে তার হুকুম কী? এবং তা পড়ার হুকুম কী?

প্রয়োজনে মসজিদের দোতালা ভেঙ্গে তার সামানা অন্য কাজে ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৭৩৮১) : আমাদের গ্রামে শতাধিক বছর পূর্বে স্থাপিত জামে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়লে ইতিমধ্যে সংস্কার করে মসজিদটিকে অনেকটা যুগোপযোগী করা হয়েছে। প্রয়োজনের তাগিদে দোতালায় পশ্চিমের একটা অংশে তিনদিকে দেয়াল ও ছাদ নির্মাণ করা হয়। যেখানে শুধুমাত্র জুমার নামাজে ব্যবহার হত। কিন্তু বিদেশী অর্থায়নে অত্যন্ত কাছে আরেকটি মসজিদ চালু হ‌ওয়ায়, অত্র মসজিদের দোতলার অংশ স্থায়ীভাবে অব্যবহৃত থাকছে। আমাদের ধারণা, আগামী ২০/৩০ বছর উক্ত কক্ষ অব্যবহৃত হয়ে পড়ে থাকবে। এবং ততদিনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। কক্ষটির জানালা ও দরজা না থাকায় বর্ষার পানি ঢুকে কক্ষটি ক্রমশ: জরাজীর্ণ হয়ে পড়ছে।পক্ষান্তরে নীচতলা সম্প্রসারণ করে সামনে অন্তত দুই কাতারের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। অথচ মসজিদের খাতে যে টাকা আছে তা দিয়ে উক্ত কাজ সম্পন্ন করা যাবে না। তাই নষ্ট প্রায় দোতলার কক্ষটি ভেঙ্গে তার উপকরণাদি দিয়ে এবং অতিরিক্ত উপকরণাদি বিক্রয় করে নীচতলার সম্প্রসারণ কাজ করার ইচ্ছা আমরা পোষণ করছি।উল্লেখ্য যে, সেক্ষেত্রে অতিরিক্ত উপকরণাদি যাতে খারাপ কাজে ব্যবহৃত না হয় সেই জন্য ভিন্ন মসজিদের কাজে বাজার মূল্যের বিনিময়ে ব্যবহার করা হবে। উল্লিখিত বিবরণ অনুযায়ী ধর্মীয় নিয়ম কানুনের আলোকে কক্ষটি ভাঙ্গা যাবে কি?

মোবাইলে বিবাহের বিধান কী

প্রশ্ন (৭৩৭৯) : কিছুদিন আগে আমার এক বোনের বিয়ে হয়েছে। ছেলে বিদেশে থাকে। তাই বিয়েটি মোবাইলে হয়েছে। বিয়ের সময় এখানেও সাক্ষী ছিল এবং ওখানেও সাক্ষী ছিল। মোবাইলে খুব স্পষ্টভাবে শোনা গিয়েছিল। এখন আমার প্রশ্ন হলো, এভাবে বিয়ে হয়েছে কি না?

দালালি করে টাকা নেওয়ার বিধান কী

প্রশ্ন (৭৩৭৭) : এক. আমরা তিন বন্ধু জমির ব্যবসা করি। এক্ষেত্রে আমরা জমির দালালকে কিছু টাকা দিয়ে থাকি। এ পদ্ধতি সঠিক কিনা? দুই. আমাদের নিকট এক ব্যক্তি এসে বললো, আমার ১০ শতাংশ জমি আছে আপনারা তা বিক্রি করে দেন। তখন আমরা বললাম বিক্রি করে দিতে পারি, তবে আমাদেরকে প্রতি শতাংশে ১০০০ টাকা দিতে হবে। অথবা বললাম, আমরা আপনার নিকট ক্রেতা এনে দিব, প্রতি শতাংশে ৩০০০ টাকা আমাদেরকে দিতে হবে। জমির মালিক রাজি হয়ে যায়। আমাদের এ চুক্তি সঠিক কিনা?