আর্কাইভ

মালিকের অসন্তুষ্টিতে গাছের নিচে পড়ে থাকা ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (৭২৩৫) : আমাদের স্কুলের পাশে একটি মণ্ডল গাছ আছে। এটি একটি ফল গাছ। অনেক সময় সেখানে গেলে গাছের নিচে মণ্ডল পাওয়া যায়। আমরা সেগুলো তুলে খেয়ে ফেলি। তবে মালিক যেন না দেখে এমনভাবে খাই। কারণ মালিক দেখলে রাগ করে। প্রশ্ন হল, আমাদের জন্য কি এটা জায়েয আছে?

মায়ের পিছনে নামাজ পড়ার দ্বারা নামাজ কি আদায় হবে

প্রশ্ন (৭২৩৪) : আজকে জোহরের নামাজ আমি ঘরে পড়েছি। ঘরে পড়তে গিয়ে দেখি, আমার আম্মা নামাজ পড়ছেন। তখন আমি তার পিছনে ইকতেদা করে তার সাথে জোহরের নামাজ পড়েছি। আমার কি জোহরের নামাজ আদায় হয়েছে?

মাঝখানে একদিন মাসিক বন্ধ থাকলে করণীয় কী

প্রশ্ন (৭২৩১) : এক মহিলার স্বাভাবিক মাসিক হয় সাত দিনে। কিন্তু এ মাসে পাঁচ দিন হয়ে বন্ধ হয়ে গিয়েছে। পরে আবার সপ্তম দিনের দিন হয়েছে। এ ক্ষেত্রে মাঝের দিন যে তার মাসিক বন্ধ ছিল, এ দিনে তার করণীয় কী ছিল?

মাছের রক্ত নিয়ে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৭২৩০) : আমি মাছ বিক্রি করি। মানুষদেরকে মাছ কেটে দিতে হয়। অনেক সময় মাছের রক্তের ছিটা আমার শার্টে লেগে যায়। কখনো ধুয়ে নিই। আবার কখনো কিছু অংশ রয়ে যায়। তাই আমার নামাজ হয় কি না এ ব্যাপারে সন্দেহে আছি। দয়া করে জানাবেন।

মসজিদের নিচে কবরের সন্ধান পাওয়া গেলে কোন সমস্যা হবে কি

প্রশ্ন (৭২২৪) : আমাদের গ্রামে একটি মসজিদ আছে। কিছুদিন আগে সংবাদ পাওয়া গেল যে, এই মসজিদ যেখানে অবস্থিত সেখানে অনেক আগে এক ব্যক্তিকে দাফন করা হয়েছে। এখন সবাই এটা নিয়ে টেনশনে আছে। উল্লেখ্য, মসজিদটি নির্মাণ করা হয়েছে প্রায় দু বছর আগে। দয়া করে এর সমাধান দিবেন।

মসজিদের জায়গায় মাদরাসা করা যাবে কি

প্রশ্ন (৭২২৩) : আমাদের মসজিদের জন্য অনেক জমি আছে। অনেক জমি মসজিদের কাজে লাগেও না। কিন্তু সেখানে কোন মাদরাসা নেই। আমরা কি মসজিদের জায়গায় মাদরাসা করতে পারব?

মনে এক নিয়ত মুখে আরেক নিয়ত হলে করণীয় কী

প্রশ্ন (৭২১৮) : আমার কখনো কখনো এমন হয় যে, নামাজ পড়তে দাঁড়ালাম। তো নিয়ত করার সময় যে নামাজ পড়তে দাঁড়ালাম সে নামাজের পরিবর্তে অন্য নামাজের কথা মুখ দিয়ে চলে আসে। এ ক্ষেত্রে আমার করণীয় কী?

ভুলে যাকাতের অনুপোযুক্ত ব্যক্তিকে যাকাত দিয়ে ফেললে কি যাকাত আদায় হবে

প্রশ্ন (৭২১৭) : আমি এক ব্যক্তিকে যাকাতের হকদার মনে করে যাকাত দিয়ে দিই। পরে জানতে পারি, সে যাকাতের হকদার নয়। এখন কি আমার যাকাত আদায় হয়েছে?