আর্কাইভ

আজানের আগে সুন্নত পড়া যাবে কি

প্রশ্ন (৪১৩৫) : আমি ফজরের সময় মসজিদে আগে যাই। কখনো কখনো এমন হয় যে, ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ফজরের আজানের আগেই আমি ফজরের সুন্নত পড়ে নেই। দশ থেকে পনের মিনিট পর মুয়াজ্জিন সাহেব আজান দেন। জানতে চাচ্ছি, ওয়াক্ত হওয়ার পর আজানের আগে সুন্নত পড়া যাবে কি?

অসুস্থ পশুকে কুরবানীর আগের দিন জবাই করলে কুরবানী হবে কি

প্রশ্ন (৪১৩৪) : এবার কুরবানীর সময় কুরবানীর আগের দিন আমাদের কুরবানী পশু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আমরা তাড়াহুড়ো করে কুরবানীর নিয়তে আমাদের পশুটি জবাই করে দেই। জানতে চাচ্ছি, আমাদের কুরববানী কি আদায় হয়েছে? না হলে এখন আমাদের করণীয় কী?

হজ্বে পাথর নিক্ষেপ ছুটে গেলে হজ্ব আদায় হবে কি

প্রশ্ন (৪১৩৩) : আমি গত বছর হজ্ব করেছি। সে সময় ১০ই জ্বিলহজ্ব আমি আমার কাফেলা থেকে পৃথক হয়ে যাই। এ কারণে ১০ তারিখে পাথর নিক্ষেপ করতে পারিনি। জানতে চাচ্ছি, পাথর নিক্ষেপ না করার কারণে আমার কি হজ্বটি আদায় হয়েছিল?

হিন্দু প্রতিবেশিকে ভাই বলে সম্বোধন করা শরিয়ত সম্মত কি

প্রশ্ন (৪১৩২) : আমার একজন হিন্দু প্রতিবেশি রয়েছে। আমি তাকে ভাই বলে সম্বোধন করে থাকি। কিছুদিন আগে আমার জনৈক বন্ধু বলল, হিন্দুসহ কোনো অমুসলিমকে ভাই বলে সম্বোধন করা বৈধ নয়। জানতে চাচ্ছি, আমার বন্ধুর কথা কি সঠিক?

স্বামী স্ত্রী উভয়ের উপর কুরবানী আবশ্যক হবে কি

প্রশ্ন (৪১২৯) : আমি আর আমার স্ত্রী উভয়ই নেসাব পরিমাণ মালের মালিক। জানতে চাচ্ছি, আমাদের উপর স্বতন্ত্রভাবে কুরবানী আবশ্যক হবে, নাকি একটি কুরবানী আমাদের উভয়ের জন্য যথেষ্ট হবে?

সেজদার আয়াত তেলাওয়াত আগের রাকাতের জন্য যথেষ্ট হবে কি

প্রশ্ন (৪১২৪) : আমি একবার এশার নামাজের ইমামতির সময় প্রথম রাকাতে সেজদার আয়াত তেলাওয়াত না করেই সেজদায়ে তেলাওয়াত দিয়ে দেই। বিষয়টি বুঝতে পেরে দ্বিতীয় রাকাতে সেজদার আয়াতটি তেলাওয়াত করে দেই। তারপর স্বাভাবিকভাবেই নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি সঠিক হয়েছে?

সাহাবী কিভাবে তাবেয়ীর হাতে মুসলমান হতে পারে

প্রশ্ন (৪১২১) : আমার এক বন্ধুর কাছে একটি তথ্য জানতে পেলাম। তথ্যটি হল, একজন সাহাবী এমন রয়েছেন যিনি একজন তাবেয়ীর হাতে মুসলমান হয়েছেন। আমার কাছে বিষয়টি বিস্ময়কর মনে হয়েছে। কারণ তাবেয়ী বলা হয় যিনি রাসূল (সা.)-কে ঈমান অবস্থায় দেখেননি। জানতে চাচ্ছি, তথ্যটি কতটুকু সত্য? সত্য হলে উক্ত তাবেয়ীর নাম কী?

রক্ত বন্ধ হওয়ার পর সাদা স্রাবের জন্য অপেক্ষা করা কি জরুরি

প্রশ্ন (৪১১৮) : অনেক সময় এমন হয়, হায়েজের নির্ধারিত সময় অতিবাহিত হয়ে রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর সাদা স্রাব দেখা যায় না। সাধারণত সাদা স্রাব বের হলে নিশ্চিত হওয়া যায় যে, বন্ধ হয়েছে। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমি কি সাদা স্রাব আসা পর্যন্ত অপেক্ষা করব?

ভুলে সেজদায়ে তেলাওয়াত দিলে নামাজ হবে কি

প্রশ্ন (৪১১৭) : আমি একবার তারাবীর নামাজের ইমামতি করছিলাম। সেজদার আয়াত পাঠ করেছি মনে করে আমি সেজদায়ে তেলাওয়াত আদায় করি। নামাজ শেষে দেখি, সেজদার আয়াতটি তেলাওয়াত হয়নি। তার আগেই আমি সেজদা করে দিয়েছি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজ হয়েছে কি?