ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

হবু বউয়ের ছবি দেখা যাবে কি

প্রশ্ন (১১৮৫৫) : এক মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা পাঁকাপাঁকি হয়েছে। তার একটি ছবি আমার কাছে আছে। আমি কি তার ছবিটি মাঝে মাঝে দেখতে পারব?

মাসিকের দিনগুলোতে মাসিক বন্ধ রাখলে সহবাস করা যাবে কি

প্রশ্ন (১১৮৫৪) : স্বামী বিদেশ থাকে। দীর্ঘদিন পর পর স্বামী দেশে আসলে জনৈকা নারী মাসিকের দিনগুলোতে ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখে। প্রশ্ন হল, মাসিক বন্ধ রাখলে সেই দিনগুলোতে সহবাস করতে পারবে কি?

বাচ্চা নিতে পিরিয়ডের ৪র্থ দিন থেকে সহবাস করা যাবে কি

প্রশ্ন (১১৮৫৩) : আমরা অনেক চেষ্টার পরও বাচ্চা হচ্ছে না। জনৈক ডাক্তার বলল, পিরিয়ডের চতুর্থ দিন থেকে ট্রাই করতে। জানতে চাচ্ছি, এমনটি করা বৈধ হবে কি?

দুধ ফুফুর দুধ পান করলে পর্দা করতে হবে কি

প্রশ্ন (১১৮৫১) : আমার ছোট ফুফু আমার আম্মার দুধ পান করেছেন। এদিকে আমার চাচাত বোন ছোট ফুফুর দুধ পান করেছেন। জানতে চাচ্ছি, আমি কি আমার সেই চাচাত বোনের সাথে দেখা করতে পারব?

সেজদার আয়াতে লুকমা দিলে কয়টি সেজদা করতে হবে

প্রশ্ন (১১৮৫০) : তারাবীর নামাযে ইমাম সাহেব সেজদার আয়াত ভুলে যান। পিছনের হাফেজ সাহেব লুকমা দিতে গিয়ে সেজদার আয়াত পুরো পাঠ করেন। ইমাম সাহেব উক্ত আয়াত পুনরায় পাঠ করে সেজদা করেন। জানতে চাচ্ছি, এখানে যেহেতু দুইজন সেজদার আয়াত পাঠ করেছেন তাই কয়টি সেজদা আবশ্যক হয়েছিল?

সাহু সেজদা দিলে নামায শুদ্ধ হয়ে যাবে কি

প্রশ্ন (১১৮৪৬) : কেউ যদি ভুলে তারাবির দ্বিতীয় রাকাতে ভুলে না বসে দাঁড়িয়ে যায় এবং আরো দুই রাকাত পড়ে সাহু সেজদা দিয়ে নামায শেষ করে তাহলে নামায কি শুদ্ধ হবে?

সহশিক্ষার প্রতিষ্ঠানে চাকরিরত ব্যক্তি ইমাম হওয়ার যোগ্য হবে কি

প্রশ্ন (১১৮৪৫) : আমাদের মসজিদে এক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার চেষটা চলছে। উক্ত ব্যক্তি এমন এক প্রতিষ্ঠানে চাকরি করে যেখানে সহশিক্ষা চালু আছে। জানতে চাচ্ছি, এমন ব্যক্তি ইমাম হওয়ার উপযুক্ত কি?

যোহর কি একাকি পড়তে হয়

প্রশ্ন (১১৮৪৪) : কোনো কারণে যদি জুমআ ছুটে যায় তাহলে যোহরের নামায জামাতে পড়া যাবে কি? নাকি একাকি পড়তে হবে?

যিকির চলাকালে আযান দিলে করণীয় কী

প্রশ্ন (১১৮৪৩) : মাঝে মাঝে যিকির আযকারে ব্যস্ত থাকাবস্থায় আযান শুরু হয়ে যায়। জানতে চাচ্ছি, সে সময় কি যিকির বন্ধ করে দিব নাকি যিকির চালিয়ে যাব?

মাসবুক প্রথম রাকাতে বৈঠক না করলে সেজদা করতে হবে কি

প্রশ্ন (১১৮৪১) : কিছুদিন আগে এশার নামাযে এক রাকাত পাই। ইমামের সালামের পর নিজের প্রথম রাকাতে না বসে দাঁড়িয়ে যাই। পরবর্তী রাকাতে বসি। নামায শেষে সেজদা দেইনি। আমার কি নামায হয়েছিল?

মাগরিবের আগে নফল পড়লে কি বাধা দিতে হবে

প্রশ্ন (১১৮৪০) : কিছু বাংলাদেশীদের দেখা যায় মক্কা মদীনায় গেলে মাগরিবের আযানের পর দুই রাকাত নফল নামায পড়ে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে তাদেরকে উক্ত নামায পড়া থেকে বাধা দেওয়া যাবে কি?

ভুলে দাঁড়িয়ে আবার বসে গেলে নামায হবে কি

প্রশ্ন (১১৮৩৬) : কিছুদিন আগে জামাতে এশার নামায পড়ছিলাম। দ্বিতীয় রাকাতের বৈঠকে ইমাম সাহেব তাকবীর কিছুটা দীর্ঘ করেন। এ কারণে আমরা কয়েকজন না বসে দাঁড়িয়ে যাই। সাথে সাথে আবার বসে যাই। জানতে চাচ্ছি, আমাদের নামায কি হয়েছিল?