ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ইমামের বরাবর পিছনে মাসবুক থাকলে কি ইমাম সাহেবের জন্য ফজর ও আসরের নামাযে মুসল্লিদের দিকে মুখ করে বস…

প্রশ্ন (১৩৮৭৫) : আমি একটি মসজিদে ইমামতি করি। ফজর ও আসরের নামাযের সালাম ফিরানোর পর মাঝেমধ্যেই দেখি, পেছনের কাতারে মাঝ বরাবর মাসবুক ব্যক্তি নামায পড়ছে। তাই জানতে চাচ্ছি, এ অবস্থায় আমার জন্য মুসল্লিদের দিকে মুখ করে বসা কি ঠিক হবে?

ফোনে বিবাহ করলে উক্ত বিবাহ কি সহিহ হবে?

প্রশ্ন (১৩৮৭৪) : আমার এক বন্ধু মোবাইলে একটি মেয়েকে বিবাহ করে। ফোনেই মোহর নির্ধারণ ও ইজাব-কবুল সম্পন্ন করে। মেয়েও ফোনেই কবুল করে। উক্ত বিবাহ গোপনে হয়েছিল। বিবাহের সময় আমার বন্ধুর সাথে তার দু্ইজন বন্ধু সাক্ষী হিসেবে ছিল। উভয়ে লাউডস্পিকারের মাধ্যমে মেয়ের কবুল শুনতে পেরেছিল। এখন সে জানতে চাচ্ছে, এর দ্বারা কি ইসলামের দৃষ্টিতে বিবাহ সহিহ হয়েছে?

কোনো পণ্য ধার নেওয়ার পর তার মূল্য কমে গেলে বা বেড়ে গেলে কিভাবে পরিশোধ করবে?

প্রশ্ন (১৩৮৭৩) : কয়েকদিন আগে আমার কিছু টমেটো প্রয়োজন হয়। কিন্তু তখন বাসায় টমেটো না থাকায় পাশের বাসা থেকে এক কেজি টমেটো ধার নেই। তখন টমেটোর দাম ছিল নব্বই টাকা কেজি। সপ্তাহ খানেক পরে টমেটো দাম পঞ্চাশ টাকায় নেমে আসে। আমার জানার বিষয় হল, আমার জন্য কি পঞ্চাশ টাকার এক কেজি টমেটো দিয়ে দিলেই চলবে নাকি নব্বই টাকা বা নব্বই টাকার টমেটো ফেরত দিতে হবে?

অসম্পূর্ণ গর্ভ নষ্ট হয়ে বের হয়ে গেলে কি তা নেফাস হিসেবে গণ্য হবে?

প্রশ্ন (১৩৮৭২) : আমার স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তার গর্ভ নষ্ট হয়ে যায়। ফলে কিছু গোশতের টুকরার আকারে বেরিয়ে আসে। এরপর ৬/৭ দিন পর্যন্ত রক্ত আসে। স্রাবের সময়ও তার এমনই দেখা যায়। ঐ দিনগুলোতে সে নামায পড়েনি। এখন সে জানতে চায় যে, তার ঐ নামায কি কাযা করতে হবে? জানিয়ে বাধিত করবেন।

সরিষা তেলের সাথে অন্য তেল মিক্স করে বিক্রি করার বিধান কী?

প্রশ্ন (১৩৮৭১) : আমার সরিষার তেলের একটা ফ্যাক্টরী আছে। পাশে আরো কয়েকটি ফ্যাক্টরী আছে। তারা সরিষার তেলের সাথে পামঅয়েল, সয়াবিন ও রাইজ ব্রান্ড তেল মিক্স করে এবং কম দামে বিক্রি করে। কিন্তু আমি যেহেতু এগুলো মিক্স করি না। তাই দামও কম রাখতে পারি না। ফলে আমার ফ্যাক্টরী বন্ধের দিকে চলে যাচ্ছে। গত জানুয়ারি মাসে আমার প্রায় সাতাইশ লক্ষ টাকা লোকসান হয়েছে। আমি আশঙ্কা করছি, এই মাসে আমাদের এই ফ্যাক্টরীতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা লোকসান হবে। এখন কাছে জানার বিষয় হল, আমি সরিষার তেলের সাথে পামঅয়েল, সোয়াবিন ও রাইজ ব্রান্ড তেল মিক্স করে কম দামে বিক্রি করতে পারব কি?

কুরবানীতে ছয় শরিক মিলে এক শরিক রাসূলুল্লাহ (সা.)-এর নামে রাখা কি জায়েয আছে?

প্রশ্ন (১৩৮৭০) : কুরবানীর সময় আমাদের এলাকার অনেকেই ছয় শরীক মিলে একটি গরু কুরবানী করে। ঐ গরুতে নিজেদের ৬ অংশ রাখে আর ৭ম অংশ রাসূলুল্লাহ (সা.)-এর জন্য রাখে। এ ৭ম অংশের টাকা তারা সকলে মিলে দিয়ে থাকে। আমি জানতে চাই, এমনটি করা কি সহিহ?

ঋণের টাকা মনে মনে মাফ করলে কি মাফ হয়ে যায়?

প্রশ্ন (১৩৮৬৮) : কয়েক বছর আগে আমার এক বন্ধুকে আমি চল্লিশ হাজার টাকা ঋণ দিয়েছিলাম। অনেক কষ্ট করে সে বিশ হাজার টাকা পরিশোধ করতে পেরেছে। বাকি টাকা এখনো পরিশোধ করেনি। সে আর্থিকভাবে খু্বই অসচ্ছল। তাই আমি তাকে বাকি টাকা মনে মনে মাফ করে দিয়েছিলাম। তবে তাকে কিছু জানাইনি। এখন তার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। জানার বিষয় হলো, আমি যেহেতু তাকে মনে মনে মাফ করে দিয়েছি এখন আমার জন্য তার থেকে বাকি টাকা নেওয়া জায়েয হবে কি?

নির্দিষ্ট মুনাফা দেওয়ার শর্তে মুদারাবা চুক্তি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৮৬৭) : আমি দেশের বাইরে থাকি। আমার চাচা ধানের ব্যবসা করে। আমি চাচার কাছে ব্যবসার উদ্দেশ্যে এক লক্ষ টাকা দিয়েছি। আমাদের মাঝে এভাবে ‍চু্ক্তি হয়েছে যে, চাচা আমাকে লাভ হিসেবে প্রতি বছর বিশ হাজার টাকা করে দিবে। এখন জানার বিষয় হল, আমাদের এই চুক্তি কি জায়েয হয়েছে, নাকি এটা সুদ হবে? জানিয়ে বাধিত করবেন।

রোযা রেখে স্যালাইন বা ইঞ্জেকশন নিলে কি রোযা ভেঙ্গে যাবে?

প্রশ্ন (১৩৮৬৬) : রোযা রেখে যদি কেউ স্যালাইন বা ইঞ্জেকশন নেয় তাহলে কি রোযা ভেঙ্গে যাবে? তেমনি অসুস্থ অবস্থায় কেউ যদি গ্লুকোজ স্যালাইন নেয় তাহলে কি তার রোযা সহিহ হবে?

বিবাহিত হওয়া সত্ত্বেও অবিবাহিত পরিচয় দিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৮৬৫) : আমার চাচা উচ্চতর শিক্ষা অর্জনের উদ্দেশে দেশের একটি বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আবেদন করে। উক্ত প্রতিষ্ঠানে বিবাহিত কাউকে ভর্তি নেয় না। কিন্তু আমার চাচা বিবাহিত। তাই বিবাহিত হওয়া সত্ত্বেও ভর্তি হওয়ার জন্য সে তার জীবন বৃত্তান্তে অবিবাহিত লিখে। এবং মৌখিক স্বীকারোক্তি দেন এ বলে যে, আমি অবিবাহিত; আমার স্ত্রী নেই। বর্তমানে সে ঐ প্রতিষ্ঠানের একজন ছাত্র। জানার বিষয় হল, এভাবে বলা ও লিখার কারণে তার স্ত্রীর উপর কি কোনো তালাক পতিত হয়েছে?

তাশাহ্হুদের কোনো অংশ ছুটে গেলে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৮৬৪) : আসরের নামাযে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার সময় ভুলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছুটে যায়। এজন্য নামায শেষে আমি সাহু সিজদা আদায় করেছি। জানার বিষয় হল, ঐ অংশটুকু ছুটে যাওয়ার কারণে আমার উপর কি সাহু সিজদা ওয়াজিব ছিল? যদি ওয়াজিব না হয় তাহলে আমি সাহু সিজদা করার কারণে আমার নামায হয়েছে কি?

গোবর বেচাকেনা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৮৬৩) : গোবর একটি নাপাক বস্তু। কিন্তু আমাদের এলাকার লোকেরা গোবর জমা করে তা বিক্রি করে। হুজুরের কাছে জানতে চাই, এভাবে নাপাক বস্তুর বেচাকেনা জায়েয আছে কি?

আমানতের টাকা অনুমতি নিয়ে ব্যবসা করে তাতে লস হলে কি উক্ত টাকা ফেরত দিতে হবে?

প্রশ্ন (১৩৮৬১) : আমার ফুফাতো ভাই বিদেশ থাকে। সে আমার একাউন্টে তার টাকা পাঠায়। এবং সেগুলো আমার একাউন্টেই আমানত হিসেবে রেখে দেয়। ঐ টাকা আমার একাউন্টে দীর্ঘদিন থেকে যায়। তাই আমি তার অনুমতি নিয়ে ঐ টাকা দিয়ে ব্যবসা করি। এতে আমার ভালই লাভ হয়েছে। তবে কিছুদিন আগে আমার ব্যবসায় অনেক লস হয়। ফলে মূলধনের অনেক ক্ষতি হয়। জানার বিষয় হল, এ অবস্থায় কি আমাকে তার টাকা ফিরিয়ে দিতে হবে?

আকীকার হুকুম কী?

প্রশ্ন (১৩৮৬০) : কিছুদিন আগে আমার একটি ছেলে সন্তান হয়েছে। এখন আমি তার আকীকা করতে চাচ্ছি। জানার বিষয় হলো, আকীকার হুকুম কী? কোন পশু দিয়ে আকীকা করতে হবে? আকীকার গোশত কে কে খেতে পারবে? আর আকীকা কি কুরবানীর সাথে দেওয়া যাবে?

শরিকানা পুকুরের মাছ কিভাবে বণ্টন করবে?

প্রশ্ন (১৩৮৫৮) : আমাদের তিন ভাইয়ের ১টি শরিকানা পুকুর আছে। ১ম ভাইয়ের জায়গা আছে ঐ পুকুরে ৫ অংশ, ২য় ভাইয়ের ২ অংশ, ৩য় ভাইয়ের ৩ অংশ । ঐ পুকুরে মাছ চাষ না করা হলেও এমনিতেই কিছু মাছ পাওয়া যায়। এখন আমার প্রশ্ন হল, মাছগুলো কি সমান সমান ভাগ হবে? নাকি জায়গার অংশ অনুযায়ী হবে?

মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কুরবানী করলে কি উক্ত কুরবানী গোশত সদকা করে দিতে হবে?

প্রশ্ন (১৩৮৫৭) : আমি কুরবানীর সময় আমার কুরবানীর সাথে আমার মরহুম বাবার পক্ষ থেকেও কুরবানী করতে চাচ্ছি। জানার বিষয় হলো, এ কুরবানীর গোশত কি সদকা করে দিতে হবে?