ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ইমাম সাহেব নামাজে আসতে দেরি করলে মুসল্লিরা তাকে কিছু বলতে পারবে কি

প্রশ্ন (৭০৩৩) : আমাদের মসজিদের ইমাম সাহেব কখনো কখনো জামাত শুরু করতে দুই এক মিনিট দেরি করেন। কোন কারণে তার দেরি হয়ে যায়। এটা নিয়ে এক মুসল্লি তার সাথে তর্কে লিপ্ত হয়। আসলে এ ক্ষেত্রে কী করা উচিত?

ইনসুলিন গ্রহণ করলে কি রোজা ভঙ্গ হয়ে যায়

প্রশ্ন (৭০৩১) : গেল রমজানে আমাকে মাঝে মাঝে রোজা রেখে ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন গ্রহণ করতে হয়েছে। জানতে চাই, আমার কি রোজাগুলো ভেঙ্গে গিয়েছে? আমার কি কাযা আদায় করতে হবে? উল্লেখ্য, আমি জানতাম যে এর কারণে রোজা ভাঙ্গে না। তাই ব্যবহার করেছি।

আল্লাহর কসম দ্বারা কি বান্দার জন্য মাখলুকের নামে কসম করা প্রমাণিত হয়

প্রশ্ন (৭০২৯) : শুনেছি, সৃষ্টির নামে কসম করা জায়েয নেই। তো কুরআন শরিফে আল্লাহ তাআলা যে বিভিন্ন সৃষ্টির নামে কসম করেছেন, সেটা থেকে কি জায়েয় প্রমাণিত হয় না?

আরেকজনের বাগানে গাছ লাগিয়ে লাভ ভাগাভাগি করা যাবে কি

প্রশ্ন (৭০২৮) : আমার বন্ধু একটি খালি জমি কিনেছে। আমি সেখানে কিছু গাছ লাগচ্ছি। আমাদের মাঝে চুক্তি হয়েছে দশ বছর পর এই গাছগুলো বিক্রি করে যে লাভ হবে তা আমরা দুজন ভাগ করে নিব। এভাবে চুক্তি করা কি জায়েয আছে?

আগে টাকা দিয়ে পরে ইট নেওয়া যাবে কি

প্রশ্ন (৭০২৪) : ইটের ভাটাগুলোতে এই নিয়ম চালু আছে যে, তারা কিছু মানুষ থেকে আগে টাকা নেয়। পরবর্তীতে ইট তৈরি হলে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ ইট দেয়। এ ক্ষেত্রে তারা তাদের কাছ থেকেতখনকার মূ্ল্যের চেয়ে কম মূ্ল্যে ইটগুলো গ্রহণ করে। এভাবে লেনদেন করা জায়েয আছে কি?

ইমাম কি জামাতের নির্দিষ্ট সময়ের চেয়ে দুই তিন মিনিট দেরি করতে পারবে

প্রশ্ন (৭০২২) : আমাদের মসজিদের ইমাম সাহেব একবার ইশার নামাজে আসতে দুই মিনিট দেরি করায় এটা গণ্ডগোল হয়। তখন ইমাম সাহেব বলেন, ইমাম চাইলে দুই তিন মিনিট দেরি করতে পারেন। আসলে কি তাই?

অসুস্থতার কারণে কেরাত, দোয়া পড়তে না পারলে কি নামাজ হবে

প্রশ্ন (৭০২১) : আমার দাদি বয়োবৃদ্ধ। কিছু দিন আগে অসুস্থতার কারণে তার কথা বন্ধ হয়ে যায়। তিনি ঐ অবস্থায়ই সব নামাজ চালিয়ে যান। কিন্তু তিনি তো কেরাত বা দোয়া পড়তে পারেননি। এতে কি তার নামাজ হয়েছে? উল্লেখ্য, তিনি এখন কথা বলতে পারেন।

অর্ধেক পথ গিয়ে বাস থেকে নামিয়ে দিলে ভাড়া দিতে হবে কি

প্রশ্ন (৭০২০) : আমি উত্তরা থেকে সায়েদাবাদ যাওয়ার জন্য বাসে। উঠি। কিন্তু মহাখালী যাওয়ার পর যাত্রী কম থাকায় আমাদেরকে বাস থেকে নামিয়ে দিয়ে তার ফিরতি পথ ধরে। এখন কি আমার জন্য মহাখালী পর্যন্ত বাস ভাড়া দেওয়া জরুরি? কারণ আমি তো সায়েদাবাদ যাওয়ার আশায় উঠেছিলাম। এখন আমাকে ডাবল কষ্ট করতে হল। আরেক বাসে উঠার জন্য দাঁড়িয়ে থাকতে হল।

অনেকজনের আমানতের টাকা একসাথে কীভাবে রাখবে

প্রশ্ন (৭০১৯) : আমি একটা হিফজখানায় পড়াই। সেখানে ছাত্রদের অভিভাবক আমার কাছে টাকা জমা রাখে। আমি জানি, আমানতের টাকা পরিবর্তন করা যায় না। এখন এতজনের টাকা আলাদা হিসাব রাখাও আমার জন্য কষ্টকর। এ ক্ষেত্রে আমি কী করতে পারি?

অনেক আগের মোহর কোন টাকা দিয়ে পরিশোধ করবে

প্রশ্ন (৭০১৮) : এক ব্যক্তি আজ থেকে চল্লিশ বছর আগে বিয়ে করেছিল। তখন সে মোহর আদায় করেনি। সে সময় যে মুদ্রা দিয়ে মোহর নির্ধারণ করেছিল সে মুদ্রার এখন চল নেই। তাহলে এখন সে কীভাবে মোহর আদায় করবে?

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ একশ বার পড়লে কি দুনিয়া পায়ের নিচে লুটিয়…

প্রশ্ন (৭০১৫) : একটি বইয়ে নিম্নোক্ত হাদিসটি পেলাম। ‘এক ব্যক্তি নবি করিম (সা.)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করল ইয়া রাসূলাল্লাহ! দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমার নিকট আর কিছুই অবশিষ্ট নেই। তখন নবি করিম (সা.) বললেন, তুমি ফেরেশতাদের দরুদ এবং মানবজাতির এই তাসবীহ দ্বারা কেন কল্যাণ অর্জন কর না, যার মাধ্যমে মানুষকে রিযিক প্রদান করা হয়? লোকটি নিবেদন করল, ইয়া রাসূলাল্লাহ! তা কি? তিনি এরশাদ করেন, ‘‘তুমি সুবহে সাদিক হতে ফজরের নামায আদায় করা পর্যন্ত একশত বার سبحان الله وبحمده سبحان الله العظيم পাঠ করিও। দেখবে দুনিয়া তোমার পায়ে লুটিয়ে পড়বে। এর প্রত্যেকটি শব্দ দ্বারা আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা সৃষ্টি করবেন, যে কিয়ামত পর্যন্ত তার তসবীহ পাঠ করতে থাকবে এবং তুমি এর সওয়াব পেতে থাকবে।’ এই হাদিসটি কি সহিহ?