ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

নির্জনবাসের পূর্বে স্ত্রী মারা গেলে তার মিরাসে কি মহর যুক্ত হবে

প্রশ্ন (৬৭৭৩) : আমাদের এলাকায় কদিন পূর্বে একটি বিবাহ হয়েছে। বিয়ের পর স্বামী স্ত্রীকে উঠিয়ে নেয়নি। তাদের মধ্যে নির্জনবাসও হয়নি। এরই মধ্যে মেয়েটি মারা যায়। এখন কি মেয়েটির মিরাসে তার মহর যুক্ত হবে? যুক্ত হলে আংশিক মহর না পূর্ণ মহর?

দুধবোনের বোনকে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (৬৭৬৭) : আমার বিবাহের কথা চলছে। কিন্তু সমস্যা হল, মেয়ের বোন আমার দুধ বোন। তাই অনেকে এই বিয়েতে রাজি নয়। তারা বলেন, এই বিয়ে সহিহ হবে না। মুফতী সাহেবের কাছে জানতে চাই, এখানে বিয়ে করলে তা কি সঠিক হবে?

কোন সাহাবি রাতভর ইবাদাতে লিপ্ত থাকতেন

প্রশ্ন (৬৭৬৬) : অনেক আগে একটি ঘটনা শুনেছিলাম। এক সাহাবি সারা রাত নামাজ পড়তেন। কিন্তু রাসূল (সা.) তাকে এভাবে নামাজ পড়তে নিষেধ করেছেন। আমি সাহাবির নামটা ভুলে গিয়েছি। তার নামটা কি দয়া করে বলা যাবে?

রোগ-ব্যাধি দূর করণের জন্য কুরআন তেলাওয়াত করে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৬৪) : আমি একজন মুআজ্জিন। আমি সাধারণত কুরআন খতম করে টাকা নিই না। তবে কখনো কখনো কারও অসুস্থতার জন্য কুরআন তেলাওয়াত করলে তার থেকে টাকা নিই। আমি জানি এটা জায়েয আছে। আমার জানাটা কি সঠিক?

ঘরের বিপদ আপদ দূর করার জন্য কুরআন খতম করিয়ে টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৬২) : আমাদের ঘরে সবসময় বিপদাপদ লেগেই থাকে। এখন আমরা চাচ্ছি, এর জন্য কুরআন খতম করাতে। আর আমাদের ইচ্ছা হল, খতমকারীদেরকে কিছু হাদিয়াও দিব। এতে কোন সমস্যা হবে কি না?

গার্মেন্টস উদ্বোধন করার সময় দোয়া করিয়ে টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৬১) : আমি একটি গার্মেন্টস দিয়েছি। এটার বরকতের জন্য কুরআন খতম করে দোয়া করিয়ে যদি হুজুরকে কিছু হাদিয়া দিই তাহলে কি তা নাজায়েয হবে?

কুরআন খতম করে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৬০) : আমাদের হেফজখানায় অনেকে মৃতের রূহের মাগফেরাতের জন্য কুরআন খতম করতে বলে। এবং খতম শেষে কিছু টাকা হাদিয়া দেয়। আমাদের জন্য এটা গ্রহণ করা জায়েয আছে কি?

দুই কেজি চাল দিলে সাদকায়ে ফিতর আদায় হবে কি

প্রশ্ন (৬৭৫৯) : আমার বাড়ির পাশে একটি গরীব পরিবার আছে। আমি যদি তাদেরকে দুই কেজি চাল কিনে দিয়ে সাদকায়ে ফিতরের নিয়ত করি তাহলে কি এতে আমার সাদকায়ে ফিতর আদায় হবে?

কুরআন পড়ে বিনিময় নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৫৮) : বর্তমানে অনেক জায়গায় দেখা যায়, কুরআন তেলাওয়াতের জন্য ভাল হাফেজ সাহেবকে কন্ট্রাক করে আনা হয়। তাকে বড় অংকের টাকাও দেওয়াও লাগে। আমার প্রশ্ন হল, এটা কি জায়েয আছে?