ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

হাদিসটি কি সুনানে নাসায়িতে আছে

প্রশ্ন (৬৭৯৪) : মাআরিফুল কুরআনে এই হাদিসটি পেয়েছি। ‘যে ব্যক্তি ফরয নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করবে সে মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে।’ সেখানে নাসায়ি শরিফের কথা লেখা থাকলেও আমি নাসায়ি শরিফে তা পাইনি। দয়া করে জানাবেন, এটি কি ভুল কি না, নাকি আমার ত্রুটি?

স্বর্ণের যাকাত আদায়ের ক্ষেত্রে কি ক্রয়মূল্য ধরা হবে

প্রশ্ন (৬৭৯১) : আমার কিছু স্বর্ণালঙ্কার রয়েছে। আমি এগুলোর যাকাত আদায় করতে চাচ্ছি। কিন্তু জানতে চাচ্ছি, আমি যাকাতের হিসেব করার ক্ষেত্রে এগুলোর কোন মূল্য ধরব? ক্রয় মূল না বিক্রয় মূল্য?

সৎ বাবা থেকে উত্তরাধিকার লাভ হবে কি

প্রশ্ন (৬৭৮৬) : এক মহিলার একটি ছেলে সন্তান আছে। মহিলাটির স্বামী মারা গিয়েছে। তাই এখন আবার নতুন করে বিবাহ করেছে। জানতে চাই, মহিলার সন্তান কি তার বর্তমান স্বামীর কাছ থেকে মিরাস পাবে?

ফরজ নামাজে রুকু-সেজদার তাসবীহ ছাড়া অন্য তাসবীহ পড়া যাবে কি

প্রশ্ন (৬৭৮৩) : হাদিসের কিতাবে আমরা নামাজের সময় বিভিন্ন রকম তাসবীহ পড়ার কথা পাই। প্রশ্ন হল, ফরজ নামাজে রুকু-সেজদার তাসবীহ ছাড়া অন্য তাসবীহ পড়া যাবে কি?

পণ্য হস্তগত হওয়ার পূর্বে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৬৭৮০) : আমি একটি টেবিল বানানোর অর্ডার দিয়েছি। সেটা এখনো হাতে পাইনি। এরই মধ্যে আমার এক বন্ধু সেটা কিনতে চাচ্ছে। আমি তার কাছে তা বিক্রি করতে পারব?

পণ্য না দিয়ে টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৭৯) : কেউ যদি কারও সাথে পণ্য দেওয়ার জন্য কিস্তিতি চুক্তি করে এবং টাকাও নিয়ে নেয় কিন্তু পরবর্তীতে পণ্য না দিয়ে পণ্যের টাকা দিতে চায় তাহলে কি সেটা করতে পারবে?

পিডিএফ বই ফটোকপি করা যাবে কি

প্রশ্ন (৬৭৭৭) : অনেক বই দেশে পাওয়া যায় না। কিন্তু নেটে সেগুলোর পিডিএফ পাওয়া যায়। এখন আমি কি সেগুলোর ফটোকপি করে পড়তে পারব?

পণ্য পরিবর্তন করে দিলে ক্রেতা ফেরত দিতে পারবে কি

প্রশ্ন (৬৭৭৬) : এক ব্যক্তির কাছ থেকে আমি কবুতর কিনেছি। আমি তাকে বলেছি, আমাকে সিরাজ কবুতর দেওয়ার জন্য। কিন্তু বাড়িতে এসে জানতে পারলাম, এটা সিরাজ কবুতর নয়। অন্য জাতের কবুতর। এর দাম আরও কম। এখন আমি কি এগুলো ফেরত দিতে পারব? কিংবা তার কাছ থেকে কিছু টাকা ফেরত নিতে পারব?

নেসাবের কম স্বর্ণ থাকলে যাকাত ওয়াজিব হবে কি

প্রশ্ন (৬৭৭৫) : আমি একজন বিবাহিতা নারী। আমার স্বামী আমাকে মহর হিসেবে ৩ লক্ষ টাকার স্বর্ণ দিয়েছে। আর প্রতি মাসে আমাকে কিছু হাত খরচ দেয়। সেগুলোও শেষ হয়ে যায়। আমার উপর কি যাকাত ওয়াজিব হবে?