ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সাহাবা কর্তৃক রাসূল (সা.)-এর পেশাব পান সম্পর্কিত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৬৩৫৪) : একটি বইয়ে পেলাম, সাহাবায়ে কেরাম রাসূল (সা.)-এর পেশাব পান করেছিলেন। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কি সহিহ সূত্রে বর্ণিত আছে?

লজ্জাস্থানের আশেপাশে সাদা দাগ দেখলে গোসল করতে হবে কি

প্রশ্ন (৬৩৪৮) : ঘুম থেকে উঠে কেউ যদি তার লজ্জাস্থানের আশেপাশে বীর্যের মত আঠালো সাদা দাগ দেখতে পায় তাহলে গোসল ফরজ হবে কি? উল্লেখ্য, স্বপ্নের কথা মনে নেই।

রেডিওতে সেজদার আয়াত শুনলে সেজদা দিতে হবে কি

প্রশ্ন (৬৩৪৫) : রমজান মাসে রেডিওতে যে কুরআন তেলাওয়াত করা হয়, সেখানে সেজদার আয়াত পাঠ করা হয়। জানতে চাচ্ছি, রেডিওতে সেজদার আয়াত শুনলে সেজদা আবশ্যক হবে কি?

রাসূল (সা.)-এর সাথে আলী (রা.)-এর খেজুর খাওয়ার ঘটনা কি সঠিক

প্রশ্ন (৬৩৪৪) : হাস্যরস সম্পর্কিত বিভিন্ন বইয়ে রাসূল (সা.)-এর সাথে আলী (রা.)-এর খেজুর খাওয়ার একটি ঘটনা বর্ণনা করা হয়। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কোন কিতাবে বর্ণিত হয়েছে?

মসজিদের অতিরিক্ত জমি কবরস্থানে দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৩৪২) : আমাদের গ্রামের মসজিদে জন্য ওয়াকফকৃত জমি মসজিদ নির্মাণের পরও অতিরিক্ত থেকে গিয়েছে। উক্ত জমি মসজিদের কাজে লাগবে না। পাশেই একটি ছোট কবরস্থান আছে। এলাকার মানুষ চাচ্ছে উক্ত জমি কবরস্থানে দিয়ে দিতে। জানতে চাচ্ছি, সেই অতিরিক্ত জমি কবরস্থানের কাজে ব্যবহার করা যাবে কি?

মসজিদকে মাদরাসায় রূপান্তর করা যাবে কি

প্রশ্ন (৬৩৪১) : আমাদের এলাকার পুরাতন মসজিদে মানুষের স্থান সংকুলান না হওয়ায় তার পাশেই একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। বর্তমানে পুরাতন মসজিদ ব্যবহার হচ্ছে না। জানতে চাচ্ছি, পুরাতন মসজিদটিকে মাদরাসায় রূপান্তর করা যাবে কি?

মালিকের দামের চেয়ে বেশি দামে বিক্রি করে অতিরিক্ত টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৩৩৮) : আমি এক সবজির দোকানের সেলার। মালিক প্রতিদিন নিজেই সবজির দাম নির্ধারণ করে দেন। জানতে চাচ্ছি, মালিক কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করে অতিরিক্ত টাকা নিজে রেখে দিতে পারব কি?

মালিক নির্ধারিত দামের বেশি দামে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৬৩৩৭) : আমি কাওরান বাজারে এক ফলের দোকানের কর্মচারী। প্রতিদিন মালিক ফলগুলোর একটি দাম নির্ধারণ করে দেন এবং বলেন, উক্ত দামে বিক্রি করতে। কিন্তু কখনো কখনো এমন হয় যে, চাহিদা বেশি থাকার কারণে ফলের দাম বেশি থাকে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমি বেশি দামে বিক্রি করতে পারব কি?

মানবদেহ নিয়ে পড়াশোনা করা বৈধ হবে কি

প্রশ্ন (৬৩৩৬) : যারা ডাক্তারি পড়ে তারা মানবদেহ নিয়ে পড়াশোনা করতে গেলে সেখানে নারী পুরুষের বিশেষ অঙ্গের আলোচনাও আসে। জানতে চাচ্ছি, এগুলো পড়া কি বৈধ হবে?

মাথা মুণ্ডনের আগে মোচ ও নখ কাটলে জরিমানা আসবে কি

প্রশ্ন (৬৩৩৫) : জনৈক হাজী ব্যক্তি ১০ই জ্বিলহজ্ব কুরবানীর পর মাথা মুণ্ডাতে গিয়ে দেখেন অনেক ভিড়। তাই তিনি মাথা মুণ্ডানোর আগে মোচ ও নখ কেটে ফেলেন। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি কোনো জরিমানা আবশ্যক হবে?