অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

বিক্রিত ওষুধ কমমূল্যে ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৯৬৫৪) : আমার একটি ফার্মেসী আছে। অনেকে আমার কাছ ওষুধ নিয়ে যাওয়ার পর সুস্থতার কারণে যখন কোনো কাজে লাগে না তখন তা ফেরত দিতে আসে। আমি সেগুলো বিক্রিত মূল্যের চেয়ে ২০% কমে তাদের থেকে তা ক্রয় করে থাকি। জানতে চাচ্ছি, এই ক্রয় বিক্রয় কি সঠিক হচ্ছে?

বড়শি দিয়ে মাছ শিকারের চুক্তি করা যাবে কি

প্রশ্ন (৯৬৫৩) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, পুকুর মালিকের সাথে সারাদিনের জন্য চুক্তি করা হয় যে, আমি ৫ হাজার টাকার বিনিময়ে আপনার সাথে চুক্তি করলাম যে, আমি সারাদিন আপনার পুকুর থেকে মাছ ধরব। যা মাছ পাব সব আমার। জানতে চাচ্ছি, এ জাতীয় চুক্তি কি বৈধ?

পাশের দোকান বিক্রি হলে শুফা দাবী করা যাবে কি

প্রশ্ন (৯৬৫২) : আমি একটি মার্কেটে একটি দোকান কিনেছি। বর্তমানে আমার দোকানটি বড় করতে হবে। আমার পাশের একটি দোকান বিক্রি করা হচ্ছে। জানতে চাচ্ছি, শুফার অধিকার হিসেবে আমি উক্ত দোকান দাবী করতে পারব কি?

নির্দিষ্ট স্থানে পৌঁছাতে না পারলে ভাড়া ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৫০) : কখনো এমন হয়, বাসে উঠে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার ভাড়া দিয়ে দেই। কিন্তু পুলিশ গাড়ি আটক করার কারণে কিংবা নষ্ট হয়ে যাওয়ার কারণে গাড়ির চালক ও কন্ট্রাক্টর আমাদেরকে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারে না। সেক্ষেত্রে ভাড়ার বাকি টাকা চাইলে তারা তা দিতে চায় না। জানতে চাচ্ছি, এক্ষেত্রে শরিয়তের বিধান কী?

নিজ খরচে মেরামত করলে বাড়িওয়ালা থেকে তা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৯) : আমি কিছুদিন আগে একটি বাসা ভাড়া নেই। বাসায় উঠার আগে থেকেই একটি জানালার কাঁচ ভাঙ্গা ছিল। মালিককে বলার পরও সে ঠিক করেনি। তাই বাধ্য হয়ে আমিই নিজ খরচে তা ঠিক করি। জানতে চাচ্ছি, মালিককে ভাড়া দেওয়ার সময় আমি কি জানালা মেরামত বাবদ টাকা ভাড়া থেকে বাদ দিতে পারব কি?

নষ্ট দুধ ফেরত দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৮) : আমি এক ব্যক্তি থেকে নিয়মিত দুধ রাখি। একদিন সে আমাকে নষ্ট দুধ দেয়। জানতে চাচ্ছি, উক্ত নষ্ট দুধ আমি ফেরত দিতে পারব কি?

জমির বিনিময়ে জমি নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৬) : পান চাষের জন্য উঁচু জমি প্রয়োজন। আমার কোনো উঁচু জমি নেই। তাই আমার প্রতিবেশির সাথে চুক্তি করেছি যে, সে তার উঁচু জমি ১০ বছরের জন্য দিবে আমি তাতে পান চাষ করব। আর বিনিময়ে সে আমার নিচু জমি নিয়ে তাতে যেকোনো জিনিস চাষাবাদ করবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

কোম্পানীর মেশিন ক্রয় করে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৫) : আমি একটি কোম্পানীর বেতনভুক্ত কর্মচারী। আমি কোম্পানীর প্রয়োজনীয় মেশিনারিজ ক্রয় করে থাকি। এটা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। জানতে চাচ্ছি, কোম্পানীর মেশিনারিজ ক্রয় করে বিক্রেতা থেকে কমিশন নেওয়া আমার জন্য বৈধ হবে কি?

ঋণ দিয়ে কমিশনের টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৪) : আমার বড় ভাই একটি কোম্পানীর ডিলারশিপ নিয়েছে। উক্ত কোম্পানী তাকে প্রস্তাব দিয়েছে যে, তাদেরকে দুই লক্ষ টাকা অগ্রিম দিলে তারা ১০ হাজার টাকা কমিশন দিবে। আমার বড় ভাইয়ের কাছে দেড় লক্ষ টাকা ছিল। বাকি টাকা আমার কাছ থেকে নিয়ে বলে ঋণ পরিশোধের সময় উক্ত টাকার পাশাপাশি দশ হাজার টাকা থেকে দুই হাজার টাকা দিবে। জানতে চাচ্ছি, তা গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে?

ইমামের নামে উঠানো টাকা ফান্ডে রেখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৩) : আমাদের গ্রামের লোকদের থেকে ইমাম সাহেবের নাম দিয়ে তাকে দেওয়ার জন্য প্রতিমাসে টাকা উঠানো হয়। কিন্তু যা টাকা উঠে সেখান থেকে ১০ হাজার টাকা ইমাম সাহেবকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে জমা রাখা হয়। জানতে চাচ্ছি, এ কাজ কি ঠিক হচ্ছে?

হাদিয়ার বস্তু দিলে টাকা খরচ করা যাবে কি

প্রশ্ন (৯৪৮১) : একদিন আমার চাচা আমাকে এক কেজি চাল কিনতে পাঠান। চালের দাম ছিল ৭০ টাকা। তিনি আমাকে সত্তর টাকা দিয়েছিলেন। আমি আমার বাবার এক বন্ধুর দোকানে চাল কিনতে যাই। তিনি আমার কাছ থেকে চাল বাবাদ কোনো টাক নেননি। পরবর্তীতে উক্ত চাল আমার চাচাকে দেই। কিন্তু তিনি যে টাকা দিয়েছিলেন তা আর ফেরত দেইনি। জানতে চাচ্ছি, উক্ত টাকা আমি খরচ করতে পারব কি? উল্লেখ্য, চালের দাম ৭০ টাকাই ছিল।

সাইকেল ভাড়া দিয়ে সময়ের আগে নষ্ট হয়ে গেলে পূর্ণ ভাড়া নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৮০) : আমার কিছু সাইকেল আছে। আমি সেগুলো ভাড়া দেই এক ঘন্টা ৫০ টাকা। কখনো এমন হয়, যে ভাড়া নিচ্ছে সে পূর্ণ এক ঘন্টা চালাতে পারে না সাইকেল নষ্ট হয়ে যাওয়ার কারণে। জানতে চাচ্ছি, সাইকেল নষ্ট হয়ে যাওয়ার কারণে যদি ভাড়া গ্রহীতা পূর্ণ সময় সাইকেল না চালাতে পারে তাহলে আমার জন্য পূর্ণ ভাড়া নেওয়া বৈধ হবে কি?

সরকারী বীমায় আইটি বিভাগে চাকরি করা যাবে কি

প্রশ্ন (৯৪৭৯) : সরকারী সাধারণ বীমা কর্পোরেশনে আইটি বিভঅগে চাকরি করা বৈধ হবে কি? আইটি বিভাগে বীমা সংক্রান্ত কোনো লেনদেন হয় না। বরং সেখানে শুধু কর্মকর্তাদের নাম, ঠিকানা, নিয়োগ বিজ্ঞপ্তি ইত্যাদি সংরক্ষণ করা হয়।

লভ্যাংশের ৪০% দোকানের ভাড়া হিসেবে নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৭৮) : আমি আমার একটি দোকান এক ব্যক্তিকে ব্যবহার করতে দিয়েছি এ শর্তে যে, সে তার ব্যবসার লভ্যাংশের ৪০% আমার দোকানের ভাড়া হিসেবে দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি শুদ্ধ হবে কি?

মুযারিবের বিনিয়োগকৃত পুঁজির লভ্যাংশ কিভাবে বণ্টিত হবে

প্রশ্ন (৯৪৭৭) : মুযারিব যদি পুঁজিদাতার সম্মতিতে নিজের কিছু পুঁজি ব্যবসায় খাটায় তাহলে উক্ত টাকার লভ্যাংশ উভয়ের মাঝে চুক্তি অনুযায়ী বণ্টিত হবে কি?

মুদারাবা ব্যবসায় ব্যবসার টাকা দিয়ে কর্মচারীর বেতন দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৭৬) : জনৈক ব্যক্তি আমাকে মুদারাবা স্বরূপ ৫ লক্ষ টাকা দিয়ে আমার ইচ্ছামত ব্যবসা করতে বলেছে। আমি একাই ব্যবসা পরিচালনা করতাম। বর্তমানে ব্যবসার পরিধি বৃদ্ধি পেয়েছে। আমার একার পক্ষে তা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই আমি দুইজন কর্মচারী রেখেছি। জানতে চাচ্ছি, কর্মচারীদের বেতন ব্যবসার টাকা থেকে দেওয়া যাবে কি?