অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

মালিকের দোকান অন্যের কাছে বেশি টাকায় ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৭৫) : আমি একজনের কাছ থেকে ব্যবসা করার জন্য একটি দোকান ভাড়া নিয়েছিলাম। কিন্তু এখন আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি চাচ্ছি, এই দোকান আরেকজনের কাছে আমি যা দিয়ে ভাড়া নিয়েছি তার চেয়ে একটু বেশি টাকায় ভাড়া দিব। জানতে চাচ্ছি, আমার জন্য এমনটি করা বৈধ হবে কি?

মদ ডেলিভারি করা যাবে কি

প্রশ্ন (৯৪৭৪) : আমি কানাডা থাকি। পাশাপাশি এক অনলাইন শপের ডেলিভারিম্যান। কখনো কখনো মদ জাতীয় বস্তুও ডেলিভারি করতে হয়। জানতে চাচ্ছি, আমার জন্য এটা জায়েয হবে কি?

ভুলে কমদামে বিক্রি করলে অতিরিক্ত মূল্য ফেরত দেয়া কি আবশ্যক

প্রশ্ন (৯৪৭৩) : আমি কিছুদিন আগে একটি ওভেন কিনি। যার ক্রয়মূল্য ছিল ১২০০০ টাকা। দুইদিন পর বিক্রেতা আমাকে ফোনে বলে, উক্ত ওভেন সে নিজেই ক্রয় করেছিল ১৩০০০ টাকা দিয়ে এবং সে আমার কাছে কমপক্ষে আর ১০০০ টাকা চায়। জানতে চাচ্ছি, উক্ত ১০০০ টাকা দেওয়া কি আমার জন্য জরুরি?

ভুল নম্বরে পাঠানো টাকার জরিমানা কে দিবে

প্রশ্ন (৯৪৭২) : কিছুদিন আগে আমি এক বিকাশ ব্যবসায়ীকে খরচসহ ১০ হাজার টাকা দেই একটি নম্বরে পাঠানোর জন্য। নম্বরটি আমি কাগজে স্পষ্ট করে লিখে দিয়েছিলাম। কিন্তু সে ভুল করে আরেক নম্বরে পাঠিয়ে দেয়। সে অনেক চেষ্টা করেও উক্ত টাকা উদ্ধার করতে পারেনি। জানতে চাচ্ছি, উক্ত টাকা আমি ব্যবসায়ীর কাছ থেকে ফেরত নিতে পারব কি?

ভালোভাবে দেখে নেওয়ার শর্ত করলে বিক্রি শুদ্ধ হবে কি

প্রশ্ন (৯৪৭১) : আমার কাপড়ের দোকান আছে। কাপড় কেনার সময় আমি ক্রেতাকে বলি, ভালোভাবে দেখে নিন। কেনার পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। জানতে চাচ্ছি, এভাবে শর্ত করলে বিক্রি শুদ্ধ হবে কি?

বেতনের দাবি ছেড়ে দেওয়ার পর পুনরায় বেতন দাবি করা যাবে কি

প্রশ্ন (৯৪৭০) : জনৈক ব্যক্তি এক মাদরাসায় কর্মরত ছিল। সে মাদরাসার আর্থিক অবস্থা ভালো না থাকায় তার তিন মাসের বেতন বকেয়া পড়ে। পরবর্তীতে সে চাকরি ছেড়ে অন্যত্র চলে যায়। বর্তমানে মাদরাসার আর্থিক অবস্থা ভালো। তাই মাদরাসা কর্তৃপক্ষ তার বকেয়া বেতন পরিশোধের জন্য তার সাথে যোগাযোগ করে। কিন্তু সে স্বেচ্ছায় তার বেতনের দাবি ছেড়ে দিয়ে বলে, বর্তমানে সে স্বচ্ছল। তার আর উক্ত টাকার প্রয়োজন নেই। কিন্তু একমাস পরে সে আবার উক্ত বেতন দাবি করছে। জানতে চাচ্ছি, মাদরাসা কর্তৃপক্ষ তাকে বেতন দিতে কি বাধ্য?

বিক্রয় চুক্তি বাতিল করা কি সওয়াবের কাজ

প্রশ্ন (৯৪৬৯) : আমি এক ব্যক্তির কাছে একটি ল্যাপটপ বিক্রি করেছিলাম। সে অর্ধেক টাকা পরিশোধ করেছিল। বাকি অর্ধেক একমাস পর দেওয়ার কথা ছিল। কিন্তু একমাস পর তা সে পরিশোধ করতে পারেনি। তাই সে চাচ্ছে বিক্রয় চুক্তিটি বাতিল করে দিতে। আমি তাকে এখনো কিছু জানাইনি। জানতে চাচ্ছি, আমি যদি এখন বিক্রয় চুক্তিটি বাতিল করে দিয়ে ল্যাপটপ ফেরত নেই তাহলে কি আমার সওয়াব হবে?

বাকিতে বেশি দামে বিক্রি করা কি সুদ

প্রশ্ন (৯৪৬৮) : জনৈক আলেমকে বলতে শুনলাম, বাকিতে বিক্রির সময় নগদ মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা সুদের অন্তর্ভুক্ত। জানতে চাচ্ছি, তার বক্তব্য কি সঠিক?

বন্ধকী দ্রব্য বিক্রি করে লাভ করা যাবে কি

প্রশ্ন (৯৪৬৬) : এক ব্যক্তি আমার কাছে তার মোটর সাইকেল বন্ধক রেখে আমার কাছ থেকে নির্ধারিত মেয়াদে দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছে। উক্ত মোটর সাইকেলের প্রকৃত মূল্য দুই লক্ষ টাকা। সে যদি নির্ধারিত মেয়াদে তা পরিশোধ না করতে পারে তাহলে আমি লাভে উক্ত মোটর সাইকেল বিক্রি করে দিতে পারব কি?

পণ্য বিক্রেতার কাছে রেখে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৯৪৬৫) : আমি একজনের কাছ থেকে ১ লক্ষ টাকা জিনিস ক্রয় করেছি। কিন্তু আমার স্পেস না থাকায় বিক্রেতার কাছেই তা রেখে দিয়েছি। পণ্য হস্তগত করিনি। জানতে চাচ্ছি, উক্ত পণ্য আমি অন্যের কাছে বিক্রি করতে পারব কি?

নির্ধারিত সময়ের আগে ফেরত দিলে পূর্ণ টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৬৪) : আমি সাইকেল ভাড়া দিয়ে থাকি। আমার সিস্টেম হল, এক ঘন্টা ৫০ টাকা। এ সময়ে ভাড়াগ্রহীতা চালাক বা না চালাক এক ঘন্টার জন্য ভাড়া নিলে ৫০ টাকাই দিতে হবে। কখনো এমন হয় ভাড়াগ্রহীতা এক ঘন্টা শেষ হওয়ার আগেই সাইকেল ফেরত দেয়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে পূর্ণ ভাড়া নেওয়া আমার জন্য বৈধ হবে কি?

দোকান দিয়ে শরিক হওয়া যাবে কি

প্রশ্ন (৯৪৬৩) : আমার একটি দোকান আমার ছোট ভাইকে এই চুক্তিতে দিয়েছি যে, সে এই দোকানে ব্যবসা করে যা লাভ করবে তার ৩০% আমাকে দিবে। এছাড়া আর কোনো ভাড়া বা অন্য কিছু দেওয়া লাগবে না। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে শুদ্ধ হবে কি?

ডেকোরেশনের কাজ করলে কি বেশি ভাড়ায় দেওয়া যাবে

প্রশ্ন (৯৪৬২) : আমি একটি দোকান ভাড়া নিয়েছিলাম এবং তাতে ডেকোরেশনের কাজও করাই। কিন্তু বিশেষ এক কারণে আমি দোকানটিতে ব্যবসা করতে চাচ্ছি না। জানতে চাচ্ছি, আমি আরেকজনের কাছে তা আমার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকায় ভাড়া দিতে পারব কি?

গরিবদের থেকে কুরবানীর গোশত ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৯৪৬১) : গরিব মিসকিনরা বাড়ি বাড়ি গিয়ে কুরবানীর গোশত কালেকশন করে। ঈদের দিন বিকালে সেগুলো বিক্রি করতে বসে। জানতে চাচ্ছি, তাদের থেকে কুরবানীর গোশত ক্রয় করা যাবে কি?

লভ্যাংশ অনির্দিষ্ট রাখলে চুক্তি শুদ্ধ হবে কি

প্রশ্ন (৯২৬৬) : আমি আমার এক আত্মীয়ের ব্যবসায় ৩ লক্ষ টাকা দিয়ে শরিক হয়েছি এ শর্তে সব খরচ বাদ দিয়ে যা লাভ থাকবে তা থেকে যা ইচ্ছা আমাকে দিবে। এভাবে দুইমাস গত হয়েছে। জানতে চাচ্ছি, আমাদের চুক্তিটি কি শুদ্ধ হয়েছিল?

রক্ত দিয়ে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯২৬৫) : আমি তিনমাস পরপর মানুষকে রক্ত দিয়ে থাকি। জানতে চাচ্ছি, রক্ত দিয়ে মানুষেল কাছ থেকে টাকা নেওয়া যাবে কি?

মোবাইল সার্ভিসিং এর দোকানে আগুন লাগলে জরিমানা কে দিবে

প্রশ্ন (৯২৬৩) : আমার একটি মোবাইল সার্ভিসিং এর দোকান ছিল। যে বিল্ডিং এ দোকান ছিল সে বিল্ডিং এ কিছুদিন আগে আগুন লাগে। অন্যান্য দোকানের সাথে আমার দোকানও পুড়ে যায়। দোকানে কিছু দামি মোবাইল ছিল সার্ভিসিং এর জন্য। জানতে চাচ্ছি, উক্ত মোবাইলগুলোর জরিমানা আমাকে দিতে হবে কি?