অনির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে কাউকে বাড়ি বিক্রি করার দায়িত্ব দেওয়া যাবে কি?
প্রশ্ন (১২২১৭) : সিরাজগঞ্জ শহরে আমাদের একটি বাড়ি আছে। ঢাকা থেকে বাবার জন্য সেটার পরিপূর্ণ দেখভাল করা সম্ভব হয় না বিধায় তিনি দীর্ঘদিন যাবৎ বাড়িটি বিক্রি করতে চাচ্ছেন। কিন্তু দূর থেকে তেমন সুবিধা করতে পারছিলেন না। তাই আমার মেজ চাচাকে বাবা বলেছেন যে, আমার বাড়িটা ১৬ লাখ টাকায় বিক্রি করে দিন। এর অতিরিক্ত যত টাকায় বিক্রি করতে পারবেন তা আপনার। চাচা এখন বাড়িটি বিক্রি করে দেয়ার জন্য বেশ তোড়জোড় শুরু করেছেন। আমরা জানতে চাচ্ছি যে, বাবার জন্য চাচার সাথে এভাবে বাড়ি বিক্রি করে দেয়ার চুক্তি করা বৈধ হয়েছে কি? না হলে সঠিক পদ্ধতি কী?