হালাল ও হারাম লেনদেন

দাড়ি শেভ কারীর উপার্জন বৈধ কি

প্রশ্ন (৩০৭১) : আমাদের এলাকায় এক ব্যক্তি শুধু দাড়ি শেভ করার জন্য একটি দোকান দিয়েছে। সেখানে তার ভালোই লাভ হয়। আমিও চাচ্ছিলাম একটি দোকান দিতে। কিন্তু আমার এক আত্মীয় বলল, এ উপার্জন নাকি বৈধ নয়। প্রশ্ন হল, আসলেই কি দাড়ি শেভের উপার্জন বৈধ নয়?

যাতায়ত ভাড়া থেকে বাঁচিয়ে নিজ কাজে ব্যবহার করা যাবে

প্রশ্ন (২৯৮৯) : আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। কোম্পানীর কাজে আমাকে বিভিন্ন সময় দেশের বাহিরে যেতে হয়। কোম্পানী থেকে আমাকে যাতায়ত খরচ দিয়ে দেওয়া হয়। প্রশ্ন হল, সেই যাতায়ত খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি কি তা নিজ খরচে ব্যবহার করতে পারব?

উকিল নিজের নামে জমি কিনলে সে তার মালিক হবে কি

প্রশ্ন (২৮৪১) : আমি এক ব্যক্তিকে আমার জন্য জমি কেনার উকিল নিযুক্ত করেছি। তাকে জমি বাবদ ২০ লক্ষ টাকাও দিয়েছি। কিন্তু সে ঐ টাকা দিয়ে জমি কিনে তার নিজের নামে রেজিস্ট্রি করেছে। এখন সে জমিটি বিক্রি না করেই আমাকে ২৫ লক্ষ টাকা দিতে চাচ্ছে। আমি জানতে চাচ্ছি, এই ২৫ লক্ষ টাকা নেওয়া আমার জন্য বৈধ হবে কি?

সরকারি গাছ টাকা দিয়ে কেনা যাবে কি

প্রশ্ন (২৭১৪) : আমাদের এলাকায় হাইওয়ের পাশে সরকারি গাছ লাগানো আছে। এলাকার নেতারা সেগুলো টাকার বিনিময়ে জনগণের কাছে বিক্রি করে দেয়। জনগণ সেগুলো টাকা দিয়ে কেটে নিয়ে যায়। আমিও সেখান থেকে কয়েকটি গাছ টাকা দিয়ে কিনতে চাচ্ছি। আমার এক বন্ধু বলল, এভাবে সরকারি গাছ বিক্রি করা বৈধ হচ্ছে না। আমি জানতে চাচ্ছি, আমার উক্ত বন্ধুর কথা কি সঠিক? সরকারি গাছ কি এভাবে ক্রয় করা যাবে না?

মৃত মুরগি ক্রয়-বিক্রয় করা যাবে কি

প্রশ্ন (২৬৭৮) : আমি গ্রামের বাড়িতে একটি মুরগির খামার করেছি। সেখানে প্রতিদিন কিছু মুরগি মারা যায়। আমাদের এলাকার এক লোক মাগুর মাছের খামার করেছে। সে ঐ মুরগিগুলো স্বল্প মূল্যে তার খামারের জন্য নিয়ে যায়। সেদিন একজন আলেম বললেন, মৃত প্রাণি ক্রয়-বিক্রয় করা বৈধ নয়। আমার প্রশ্ন হল, ইসলামি শরিয়তে মৃত প্রাণি ক্রয়-বিক্রয় সম্পর্কিত কোনো বিধান আছে কি? এক্ষেত্রে আমার করণীয় কী?

শুকরের মাংস কিনে অমুসলিমদের খাওয়ানো যাবে কি

প্রশ্ন (২৬৪৫) : আমার এক বন্ধু তার কিছু খ্রিস্টান কলিগদের দাওয়াত করেছে। তাদের খাবারের জন্য শুকরের মাংস করেছে। প্রশ্ন হল, আমার বন্ধুর এ কাজটি কি বৈধ হয়েছে? যদিও সে নিজে সেই মাংস খায়নি।

গরুর গোবর বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২৬১২) : আমরা অনেকগুলো গরু পালি। গরুর কয়েক দিনের গোবর জমা করে নার্সারি বা অন্য কারও কাছে বিক্রি করি। আমার জানার বিষয় হল, গরুর গোবর বিক্রি করা যাবে কি না?

সুদী ব্যাংকের চাকরিকারীর সন্তানকে পড়িয়ে বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন (২৪৭৭) : আমি দেশের উল্লেখযোগ্য একটি সুদী ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তার সন্তানকে প্রাইভেট পড়াই। আমি যতটুকু জানি, এ ছাড়া তার পৃথক কোন ইনকাম নেই। আমি কি তার সন্তানকে প্রাইভেট পড়িয়ে তার থেকে বেতন নিতে পারব?

ডেটিং সাইটের মাধ্যমে উপার্জিত অর্থ বৈধ কি

প্রশ্ন (২৪২৪) : আমরা কয়েকজন বন্ধু মিলে একটি ডেটিং ওয়েব সাইট খুলেছি। সেখানে নারী-পুরুষরা টাকার বিনিময়ে ডেট করে থাকে। আমার এক ভাই বললেন, এই সাইট থেকে উপার্জিত সম্পদ বৈধ নয়। প্রশ্ন হল, আমার ভাইয়ের বক্তব্য কি সঠিক?

গোবর ক্রয়-বিক্রয় করা যাবে কি

প্রশ্ন (২২৭২) : অনেক লোককে দেখা যায় গোবর শুকিয়ে লাকড়ি বানায় এবং গোবরকে গাছের গোড়ায় দিতেও দেখা যায়। কেউ কেউ আবার বিক্রিও করে। জানতে চাই, গোবর কি পাক? এবং গোবরের ক্রয়-বিক্রয় কি জায়েয?

লাভের টাকা নির্দিষ্ট করলে কি ব্যবসা বৈধ হবে

প্রশ্ন (২২৪৭) : আমি আমার খালাত ভাইকে ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা দিয়েছি। সে ব্যবসা করে আট বছর পর আমাকে ২ লক্ষ টাকা দিবে। জানতে চাই, আমাদের এই চুক্তি কি বৈধ হবে?

দাড়ি শেভ করে দিয়ে উপার্জন করা জায়েয আছে কি

প্রশ্ন (২১৯৮) : রাসেলের একটি সেলুন আছে। সেখানে সে লোকজনের দাড়ি শেভ করে দেয়। চুল কেটে দেয়। সে জানতে চায়, শেভ করে দেয়ার বিনিময়ে উপার্জিত টাকা হালাল না হারাম?

দুধের সাথে সামান্য পানি মিশিয়ে বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (২১৩৫) : আমি দুধ বিক্রি করি। কয়েকজন ব্যক্তিকে নিয়মিত দুধ দেই। কখনো যদি এমন হয় যে, কোন দিন দুধ কম হয়েছে তাহলে তার সাথে সামান্য পানি মিশিয়ে বিক্রি করে দিই। এতে কি কোন সমস্যা হবে?

অগ্রিম মূল্য নিয়ে গোশত বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (১৮১০) : আমাদের এলাকায় একটি নিয়ম রয়েছে। সেটি হল মাঝে মাঝে সেখানে গরু জবাই হয়। যেদিন জবাই হবে তার দুই একদিন আগে জবাইদাতা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন লোকদের থেকে গোশত কেনার লিস্ট নিয়ে আসে। সে সময় তিনি সকলের কাছ থেকে কেজি প্রতি অগ্রিম ১৫০ টাকা করে রেখে দেন। বাকি টাকা পরবর্তীতে গোশত দেওয়ার সময় গ্রহণ করেন। এভাবে লেনদেন করা কি জায়েয আছে?

হিন্দুকে ঘর ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (১৭৩৫) : আমার বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট খালি পড়ে আছে। একজন হিন্দু লোক ফ্ল্যাটটি ভাড়া নিতে চাচ্ছে। প্রশ্ন হলো, হিন্দুদের কাছে ফ্ল্যাট ভাড়া দেওয়া যাবে কি?

টিকেট কেটে মাছ শিকার করা যাবে কি

প্রশ্ন (১৭১৯) : আমাদের এলাকায় একটি বড় দিঘি রয়েছে। দিঘিটির মালিক প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মূল্যের টিকেটের মাধ্যমে মাছ শিকারের ব্যবস্থা করে। লোকেরা টিকেট কিনে সারাদিন মাছ ধরে। যে যা মাছ পায়, তাই তার হয়ে যায়। আমার প্রশ্ন হলো, এই পদ্ধতিটি কি বৈধ?

ক্রয় মূল্য থেকে বেশি লাভে বিক্রি করা বৈধ কি

প্রশ্ন (১৭১৫) : এক ব্যক্তির একটি সংস্থার জন্য ১০০টি ফ্যানের প্রয়োজন ছিল। আমি ঐ ব্যক্তিকে সাথে করে নিয়ে দোকান থেকে ১০০টি ফ্যান নিজের নামে কিনে তিনদিন নিজের কাছে রাখি। তিনদিন পর উক্ত ব্যক্তির কাছে ক্রয় মূল্য থেকে বিশ হাজার টাকা বেশি লাভে বিক্রি করে দেই। তখন এক ব্যক্তি বলল, এই ক্রয় বিক্রয় বৈধ হয়নি। কারণ এতে সুদ পাওয়া গেছে। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

বস ঘুষ খেতে বাধ্য করলে ঘুষ খাওয়া যাবে কি

প্রশ্ন (১৬৮১) : আমি একটি সরকারি চাকরি করি। আমার বস ঘুষ খায়। তিনি আমাকেও ঘুষ খেতে বলেন। কিন্তু আমি ঘুষ খেতে রাজি হইনি। আমি জানতে চাচ্ছি, বস যদি আমাকে ঘুষ খেতে বাধ্য করেন তাহলে কি আমি ঘুষ খেতে পারব?