Feature

পাঠা ও মাদীর মিলন ঘটিয়ে পরিশ্রমিক নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (২৩১৯) : মাদী ছাগলের গর্ভসঞ্চারের জন্য পাঠা ছাগল দিয়ে মিলন করিয়ে পারিশ্রমকি নেওয়া যাবে কি?

প্রশ্ন

মাদী ছাগলের গর্ভসঞ্চারের জন্য পাঠা ছাগল দিয়ে মিলন করিয়ে পারিশ্রমকি নেওয়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, এভাবে প্রাণীর মধ্যে মিলন ঘটিয়ে পারিশ্রমিক নেওয়া যাবে না। হাদিস শরিফে এ ব্যাপারে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে-

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَسْبِ الْفَحْلِ

‘ইবনে উমর (রা.) বলেন: রাসূল (সা.) পাঠা ও মাদীর মিলন ঘটিয়ে পারিশ্রমিক নিতে নিষেধ করেছেন।’ সহিহ বুখারি, হাদিস: ২২৮৪]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন