বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য

বন্ধকী বাগান থেকে ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (৭১৮৯) : আমার চাচাত ভাই আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে আমার কাছে একটি লিচু বাগান বন্ধক রেখেছে। এর ফল সেই ভোগ করে এবং বিক্রি করে। তবে আমাকে বলেছে, আমি চাইলে যখন তখন ইচ্ছা, লিচু পেড়ে খেতে পারব। আমার জন্য কি এই বাগান থেকে লিচু খাওয়া জায়েয হবে?

একসাথে টাকা জমা করে লটারির মাধ্যমে নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭০৫৭) : আমরা দশ বন্ধু প্রতি মাসে এক হাজার টাকা করে জমা দিই। দুই মাস পরপর লটারি করা হয়। যার নাম উঠে সে সব টাকা নিয়ে যায়। তবে একবার যে টাকা নিবে সে সবার টাকা নেওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আর টাকা নিতে পারবে না। তবে তারও প্রতি মাসে টাকা জমা দিতে হবে। এটা কি জায়েয আছে?

আগে টাকা দিয়ে পরে ইট নেওয়া যাবে কি

প্রশ্ন (৭০২৪) : ইটের ভাটাগুলোতে এই নিয়ম চালু আছে যে, তারা কিছু মানুষ থেকে আগে টাকা নেয়। পরবর্তীতে ইট তৈরি হলে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ ইট দেয়। এ ক্ষেত্রে তারা তাদের কাছ থেকেতখনকার মূ্ল্যের চেয়ে কম মূ্ল্যে ইটগুলো গ্রহণ করে। এভাবে লেনদেন করা জায়েয আছে কি?

অর্ডারের অতিরিক্ত হলে তার মালিক কে হবে

প্রশ্ন (৬৮৯৫) : এক লোক ৫০টা প্যান্ট বানানোর জন্য এক ব্যক্তির কাছে অর্ডার দিয়েছে। এবং প্যান্ট বানানোর জন্য যা যা দরকার সব কিনে দিয়েছে। প্যান্ট তৈরিকারী প্যান্ট তৈরি করার পর দেখেছে ঐ কাপড় দিয়ে ৬০টি প্যান্ট হয়েছে। এখন বাকি দশটি প্যান্ট কি সে রেখে দিতে পারবে?

পণ্য হস্তগত হওয়ার পূর্বে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৬৭৮০) : আমি একটি টেবিল বানানোর অর্ডার দিয়েছি। সেটা এখনো হাতে পাইনি। এরই মধ্যে আমার এক বন্ধু সেটা কিনতে চাচ্ছে। আমি তার কাছে তা বিক্রি করতে পারব?

পণ্য না দিয়ে টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৭৯) : কেউ যদি কারও সাথে পণ্য দেওয়ার জন্য কিস্তিতি চুক্তি করে এবং টাকাও নিয়ে নেয় কিন্তু পরবর্তীতে পণ্য না দিয়ে পণ্যের টাকা দিতে চায় তাহলে কি সেটা করতে পারবে?

চুক্তিকৃত পণ্য পরিবর্তন করা যাবে কি

প্রশ্ন (৬৬১৯) : আমি এক ব্যক্তির সাথে চুক্তি করেছিলাম, সে আমাকে ২০ মণ চাল দিবে। আমি তাকে টাকা দিয়ে দিয়েছি। কিন্তু সে ৫ মণ চাল দেওয়ার পর এখন বলছে, চালের পরিবর্তে এই মূল্যে পেঁয়াজ নিয়ে যেতে। এটা কি বৈধ হবে?

ফ্ল্যাট বাকিতে বেশি মূল্যে ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৬৫৪৬) : আমি একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছি। বিক্রেতা বলছে, নগদ নিলে এক দাম। আর বাকিতে নিলে আরেক দাম। শরিয়তের দৃষ্টিতে এটা কেমন? এখানে কোন সমস্যা হবে কি না?

সালাম চুক্তিতে পণ্য পাওয়ার আগে বিক্রয় করা যাবে কি

প্রশ্ন (৬৪৭৭) : আমাদের গ্রামে প্রচলিত আছে যে, বড় ব্যবসায়ীরা অনেক ধান একসাথে কিনে নেয়। এরপর ধান পেতে পেতে আও দুই মাস চলে যায়। এর মধ্যেই তারা আবার এগুলোকে ছোট ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে থাকে। অথচ ধান এখনো ক্ষেতেই রয়ে গেছে। এ ব্যবসার বিধান কী?

পরিমাণ অনির্দিষ্ট রেখে একটি গরুতে একাধিক অংশ বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৬৩১৯) : আমাদের গ্রামে প্রতি শুক্রবার কয়েকজন যুবক মিলে একটি গরু ক্রয় করে। তারপর জবাইয়ের আগেই সে গরুতে ২০ ভাগ নির্ধারণ করে প্রত্যেক ভাগের একটি মূল্য নির্ধারণ করে। এরপর যারা সেই ভাগে শরিক হতে ইচ্ছুক এমন ২০ লোক থেকে জবাইয়ের আগেই টাকা উঠিয়ে নেয়। এক্ষেত্রে প্রত্যেকের ভাগে কতটুকু মাংস পড়বে তা বলে না। জানতে চাচ্ছি, এভাবে ক্রয় বিক্রয় শুদ্ধ হবে কি? উল্লেখ্য, দাঁড়িপাল্লায় মেপে তা ভাগ করা হয়ে থাকে।

ফেরির টিটি ভাড়া মওকুফ করতে পারবে কি

প্রশ্ন (৬১৯৫) : কিছুদিন আগে ফেরি দিয়ে এক স্থানে যাচ্ছিলাম। ফেরির টিটি আমার পূর্ব পরিচিত হওয়ায় সে আমার কাছে ফেরির ভাড়া নেয়নি। জানতে চাচ্ছি, এ কাজটি কি তার জন্য বৈধ হয়েছে?

ফল একটু বড় হওয়ার পর ক্রয় করে গাছে রেখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৬০৮১) : আমাদের একটি আম বাগান আছে। আম একটু বড় হওয়ার পর পাইকাররা এসে বর্তমান বাজারমূল্য হিসেবে গাছের সব ফলের একটি মোট মূল্য নির্ধারণ করে আংশিক পরিশোধ করে। কিন্তু ফল গাছেই থেকে যায়। পরবর্তীতে ফল পরিপক্ক হলে তা পেড়ে নেয় এবং বাকি মূল্য পরিশোধ করে। জানতে চাচ্ছি, এভাবে ক্রয় বিক্রয় কি শুদ্ধ হচ্ছে?

ছাত্ররা জোরপূর্বক হাফ ভাড়া দিলে গুনাহগার হবে কি

প্রশ্ন (৬০৫১) : অনেক সময় বাস মালিকরা হাফ ভাড়া নিতে চায় না। তা সত্ত্বেও ছাত্ররা জোরপূর্বক হাফ ভাড়া দেয়। জানতে চাচ্ছি, এভাবে মালিকপক্ষের অসম্মতি সত্ত্বেও জোরপূর্বক হাফ ভাড়া দিলে ছাত্ররা গুনাহগার হবে কি?

ছাত্রদের জন্য হাফ ভাড়া দেওয়া কতটুকু শরিয়ত সম্মত

প্রশ্ন (৬০৪৯) : বর্তমানে ছাত্ররা দাবি তুলেছে যে, তাদের জন্য বাসে হাফ ভাড়ার ব্যবস্থা রাখতে হবে। জানতে চাচ্ছি, ছাত্রদের জন্য হাফ ভাড়া দেওয়া কতটুকু শরিয়ত সম্মত?