বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য

হারাম মালের মালিককে শরিক নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৯৬) : আমি এক ব্যক্তির সাথে শরিকানা ব্যবসা শুরু করতে চাচ্ছি। কিন্তু তার মাল হারাম মাধ্যমে অর্জিত হয়েছে। জানতে চাচ্ছি, তার সাথে ব্যবসা করা যাবে কি?

সমান কাজ করলে চুক্তি ভিত্তিক লাভ বণ্টন করা যাবে কি

প্রশ্ন (১০৮৯৩) : আমার একটি লন্ড্রির দোকান আছে। আমার বন্ধু তাতে শ্রম দিয়ে শরিক হতে চাচ্ছে। কিন্তু সে বেতন নিতে চাচ্ছে না। বরং এভাবে চুক্তি করতে চাচ্ছি যে, আমরা উভয়ে সমান শ্রম দিব। তবে লভ্যাংশ আমাদের মাঝে এভাবে বণ্টন হবে যে, আমি দুই ভাগ নিব আর সে এক ভাগ নিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা যাবে কি?

মুযারিবকে বেতন দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৯০) : আমি এক ব্যক্তিকে ১০ লক্ষ টাকা দিয়েছি ব্যবসা করার জন্য। তার সাথে এভাবে চুক্তি করেছি যে, ব্যবসা থেকে যা লাভ হবে তার ৬০% সে নিবে আর ৪০% আমি নিব। পাশাপাশি তার জন্য আমি ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করেছি। জানতে চাচ্ছি, আমাদের এ চুক্তি কি সঠিক হয়েছে?

মুযারিব পুঁজি দিয়ে শরিক হলে লাভ কিভাবে বণ্টন হবে

প্রশ্ন (১০৮৮৯) : আমি ৫ লক্ষ টাকা ছোট ভাইকে দিয়েছি ব্যবসা করার জন্য। তার সাথে চুক্তি হয়েছে যে, যে লাভ হবে তা অর্ধেক হারে দুইজনের মাঝে বণ্টিত হবে। কিছুদিন পর সে ১.৫ লক্ষ টাকা দিয়ে ব্যবসার পুঁজিতে শরিক হয়। জানতে চাচ্ছি, এখন লাভ কিভাবে বণ্টিত হবে?

বর্ষপূর্তির আগে নেওয়া টাকা দিতে হবে কি

প্রশ্ন (১০৮৮৬) : এক ব্যক্তির সাথে মুদারাবা চুক্তি হয়েছে এক বছরের জন্য। সে বছরের মাঝে মূলধন থেকে দশ হাজার টাকা নেয় এবং বলে এটা আমার লাভের অংশ। কিন্তু বছর শেষ হওয়ার আগেই ব্যবসায় লস হয় এমনকি লভ্যাংশ থেকে কাটার পর মূলধনও অর্ধেক চলে যায়। জানতে চাচ্ছি, সে কি উক্ত দশ হাজার টাকা ফেরত দিতে বাধ্য?

পানির লাইনে সমস্যা ঠিক করলে ভাড়া কম দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৮২) : আমি একটি ভাড়া বাসায় থাকি। বাসার পানির লাইনে সমস্যা থাকায় প্রচুর পানি অপচয় হচ্ছিল। মালিককে বিষয়টি জানানো হলেও তিনি তা ঠিক করতে রাজি হননি। তাই আমিই তা ঠিক করে দেই। আমার ২০০০ টাকা খরচ হয়। জানতে চাচ্ছি, ভাড়া দেওয়ার সময় উক্ত ২০০০ টাকা কম দেওয়া যাবে কি?

দোকান ও অল্প শ্রম দিলে লাভ নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৭৯) : আমার বাজারে একটি দোকান আছে। আমার চাচাত ভাই তা নিতে চাচ্ছে। সে তাতে কম্পিউটারের কাজ করবে। দোকানের যাবতীয় ডেকোরেশনের কাজও সে করবে। পাশাপাশি আমাকেও কিছু কাজ শিখিয়ে দিবে। তার সাথে চুক্তি হয়েছে এভাবে যে, যা লাভ হবে তার ৬০% সে নিবে। আর বাকি ৪০% আমাকে দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি বৈধ হয়েছে?

গ্রাফিক্সের কাজ দিয়ে লাভ সমানভাবে বণ্টন করা যাবে কি

প্রশ্ন (১০৮৭৭) : আমার একটি কম্পোজের দোকান আছে। আমার এলাকায় গ্রাফিক্সের কাজের চাহিদা বেশি থাকায় আমার এক বন্ধুর সাথে চুক্তি করি যে, আমি লোকদের কাছ থেকে গ্রাফিক্সের কাজ নিয়ে তাকে দিব। সে কাজ করে আমার মেইলে পাঠিয়ে দিবে। উক্ত কাজ থেকে যা লাভ হবে তা আমাদের মাঝে সমহারে বণ্টিত হবে। জানতে চাচ্ছি, উক্ত চুক্তি বৈধ হবে কি?

একজন শরিকের মাল হারাম হলে লাভ হালাল হবে কি

প্রশ্ন (১০৮৭২) : দুইজন শরিক ৫ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ী ক্রয় করেছে এবং একজনের কাছে ভাড়া দিয়েছে ২০ হাজার টাকার বিনিময়ে। তাদের একজনের আড়াই লক্ষ টাকা হারাম। জানতে চাচ্ছি, গাড়ি থেকে যা লাভ হবে, যার মাল হালাল তার অংশের লাভ হালাল হবে কি?

কিতাব হাতে পাওয়ার আগে তা অন্যত্র বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০৮৬৩) : আমি এক লাইব্রেরির সাথে একটি কিতাবের ১০০ সেটের চুক্তি করেছি ১০ লক্ষ টাকার বিনিময়ে। টাকাও পরিশোধ করে দিয়েছি। তারা চুক্তিমত ৬ মাস পর তা আমার কাছে হস্তান্তর করবে। জানতে চাচ্ছি, আমি তা হাতে পাওয়ার আগে অন্যত্র বিক্রি করতে পারব?

অগ্রিম ১০ মণ গম কমে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০৮৫৮) : আমি এক ব্যক্তির সাথে ২০ হাজার টাকার বিনিময়ে চুক্তি করেছি যে, ১ বছর পর সে উন্নত জাতের ২০ মণ গম দিবে। কিন্তু কিছুদিন আগে টাকার খুব প্রয়োজন পড়ায় আরেক ব্যক্তির সাথে চুক্তি করেছি, তুমি আমাকে ৮ হাজার টাকা দাও আমি ১ বছর পর তোমাকে ১০ মণ গম দিব। জানতে চাচ্ছি, এই চুক্তি কি বৈধ হয়েছে?

কুড়া নেওয়ার শর্ত করা যাবে কি

প্রশ্ন (১০৬৪৫) : আমাদের এলাকায় প্রচলিত, মেশিনে ধান ভাঙ্গানো হলে পারিশ্রমিক হিসেবে মেশিনের মালিক শুধু ধানের কুড়া নেওয়ার শর্ত করে। এছাড়া সে আর কিছু নেয় না। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি শুদ্ধ হবে?

২০% ভাড়া হিসেবে নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (১০৬৪৩) : আমার একটি খালি দোকান পড়ে আছে। আমি এক ব্যক্তিকে তা ভাড়া দিতে চাচ্ছি এভাবে যে, সে আমাকে প্রতি মাসে তার লভ্যাংশ থেকে ২০% দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে তা শুদ্ধ হবে কি?

বাকিতে খেলে এক টাকা বেশি লিখে রাখা যাবে কি

প্রশ্ন (১০৪৫২) : আমার দোকান থেকে অনেকে বাকিতে খাবার খায়। আমি তা খাতায় লিখে রাখি। খাতায় এক টাকা বেশি লিখে রাখি। জানতে চাচ্ছি, আমার জন্য কি এভাবে এক টাকা বেশি লিখে রাখা কি বৈধ হচ্ছে?