বাই’ ইসতিজরার বা ইজারা/ভাড়া প্রদান

নির্দিষ্ট টাকায় রিকশা ভাড়া দেওয়া কি বৈধ

প্রশ্ন (২৫২০) : আমার একটি রিকশার গ্যারেজ আছে। সেখানে চল্লিশটি রিকশা আছে। আমি রিকশাগুলো ভাড়া দিয়ে থাকি। দুই শিফটে ভাড়া দিই। আমি চালকদের সাথে এভাবে চুক্তি করি যে, এক শিফট চালালে আমাকে দৈনিক একশ টাকা দিতে হবে। আর দুই শিফট চালালে একশ আশি টাকা দিতে হবে। এভাবে চুক্তি করা জায়েয আছে কি? আমি কি এভাবে চুক্তি করতে পারি?

ভাড়াটিয়া কি ভাড়া দিতে পারে

প্রশ্ন (২৩৯২) : আমি একটি দোকান ভাড়া নিয়েছি। কিন্তু একটি কারণে দোকানটি শুরু করতে না পারায় আমি চাচ্ছি, তা অন্য আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিতে। আমি মূল মালিককে জিজ্ঞাসা করলে তিনিও আমার ভাড়া দেওয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করেন। উল্লেখ্য, আমি ভাড়া নিয়েছিলাম মাসিক ত্রিশ হাজার টাকা দেওয়ার শর্তে। কিন্তু এখন ভাড়া দিতে চাচ্ছি, মাসিক বত্রিশ হাজার টাকা করে। আমি কি এভাবে ভাড়া দিতে পারব?

ক্ষেত চাষের জন্য গরু ভাড়ায় দেওয়া কি বৈধ

প্রশ্ন (২৩৮৩) : আমাদের একটি ষাড় আছে। এক কৃষক ক্ষেত চাষের জন্য আমাদের সাথে এই মর্মে চুক্তি করেছে যে, সে যেদিন ক্ষেত চাষ করবে সেদিন আমাদের থেকে ষাড়টি নিয়ে যাবে এবং এর জন্য আমাদেরকে দৈনিক চল্লিশ টাকা করে দিবে। এ চুক্তিটি কি জায়েয আছে?

গাড়ির ক্ষতি হলে ড্রাইভার থেকে জরিমানা নেওয়া যাবে কি

প্রশ্ন (২৩২০) : আমার একটি গাড়ি আছে। এর জন্য আমি একজন ড্রাইভার নিযুক্ত করেছি। এখন জানতে চাই, গাড়ির কোন ক্ষতি হলে কি সেই ড্রাইভার থেকে ক্ষতিপূরণ নিতে পারব?

বিবাহ পড়িয়ে টাকা নেওয়া কি বৈধ

প্রশ্ন (২১৫০) : আমি এক মসজিদের ইমাম। এলাকায় বিভিন্ন সময় বিবাহ পড়াতে হয়। বিবাহ পড়ানোর পর আমি ৫০০ টাকা করে নিই। জানতে চাই, বিবাহ পড়িয়ে টাকা নেওয়া জায়েজ আছে?

ভাড়া ঠিক না করে রিক্সায় উঠা যাবে কি

প্রশ্ন (১৯১৪) : কখনো কখনো আমি ভাড়া নির্দিষ্ট না করে রিক্সায় উঠে যাই। কারণ এ ক্ষেত্রে সাধারণত সকলেরই জানা থাকে যে, অতটুকু দূরত্বের ভাড়া কত। তাই আর আলাদাভাবে উল্লেখ করি না। এভাবে যাতায়াত করা কি জায়েয আছে?

হিন্দুদের থেকে প্রাপ্ত ভাড়া বৈধ হবে কি

প্রশ্ন (১৮৩৯) : আমার একটি দোকান এক হিন্দুকে ভাড়া দিয়েছি। একজন লোক বলল, হিন্দু ব্যক্তি থেকে আমি যে ভাড়া নিচ্ছি তা আমার জন্য বৈধ হবে না। কারণ তাদের সাথে লেনদেন করা বৈধ নয়। আমি জানতে চাচ্ছি যে, ঐ ব্যক্তির কথা কি সঠিক?

নির্দিষ্ট স্থানে পৌঁছার পূর্বে রিক্সা থেকে নেমে গেলে পূর্ণ ভাড়া দিতে হবে কি

প্রশ্ন (১৮২০) : কখনো জ্যাম বা অন্য কোন কারণে নির্দিষ্ট স্থানে পৌঁছার পূর্বে রিক্সা থেকে নেমে যাই। এ ক্ষেত্রে কি রিক্সাওয়ালাকে পূর্ণ ভাড়া দিতে হবে?

গন্তব্যস্থলে যাওয়ার পূর্বে বাস নষ্ট হয়ে গেলে ভাড়া ফেরত নিতে পারবে কি

প্রশ্ন (১৮১২) : কখনো এমন হয় যে, নির্দিষ্ট স্থানে যাওয়ার পূর্বে বাস নষ্ট হয়ে যায়। এমতাবস্থায় কি আমি তার থেকে কিছু ভাড়া ফেরত নিতে পারব?

হিন্দুকে ঘর ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (১৭৩৫) : আমার বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট খালি পড়ে আছে। একজন হিন্দু লোক ফ্ল্যাটটি ভাড়া নিতে চাচ্ছে। প্রশ্ন হলো, হিন্দুদের কাছে ফ্ল্যাট ভাড়া দেওয়া যাবে কি?

ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে বানানো বাড়ির ভাড়া নেওয়া যাবে কি

প্রশ্ন (১৭২৬) : আমার বড় ভাই ও আমি যৌথভাবে একটি বাড়ি বানিয়েছি। বড় ভাই ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে বাড়ি বানানোর টাকা দিয়েছেন। আর আমি আমার হালাল উপার্জন থেকে দিয়েছি। এখন প্রশ্ন হলো, উক্ত বাড়ির ভাড়া আমার জন্য গ্রহণ করা হালাল হবে কি?

দোকানের একটি অংশ ছেড়ে দিয়ে বিনিময়ে লভ্যাংশ নেওয়া যাবে কি

প্রশ্ন (১৫০০) : আমার একটি দোকান আছে। আমি সেখানে মোবাইলের ব্যবসা করি। আমার ছোট ভাই সেই দোকানের এক অংশে মোবাইল রিচার্জ ও বিকাশের ব্যবসা করতে চাচ্ছে। আমি তাকে দোকানের একটি অংশ ছেড়ে দিয়ে এই ভাবে চুক্তি করেছি যে, তার ব্যবসায় যা লাভ হবে তার ২০% আমি নিব, আর ৮০% সে নিবে। আমার প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি বৈধ হয়েছে?

মাইক্রোবাস থেকে প্রাপ্ত আয় পার্সেন্টিস হিসেবে বণ্টন করা যাবে কি

প্রশ্ন (১৪০৫) : আমি এক ব্যক্তির মাইক্রোবাস এ মর্মে নিয়েছি যে, মাইক্রোবাস থেকে যা আয় হবে তা থেকে যাবতীয় খরচাদি বাদ দিয়ে যা থাকবে তার ৫০ পার্সেন্ট আমি নিব আর ৫০ পার্সেন্ট মালিক নিবে। আমি জানতে চাচ্ছি, এ জাতীয় চুক্তি কি শরিয়ত সমর্থিত? যদি না হয়, তাহলে সঠিক পদ্ধতিটি কী?

দৈনিক ৫০০ টাকা দিতে হবে এই শর্তে মালিক থেকে সিএনজি নেওয়া যাবে কি

প্রশ্ন (১৩৯৯) : এক সিএনজি মালিকের সাথে আমার এই মর্মে চুক্তি হয়েছে যে, দৈনিক আমি তাকে ৫০০ টাকা দিব এবং সিএনজির ছোটখাটো কোনো প্রবলেম হলে আমি তা সার্ভিসিং করাব। তবে বড় কোনো প্রবলেম হলে মালিক তার খরচ বহন করবে। আমি জানতে চাচ্ছি, এইভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

জেনারেটর নষ্ট হলে ভাড়া গ্রহীতা নিজ খরচে ঠিক করবে এই মর্মে জেনারেটর ভাড়া নেওয়া যাবে কি

প্রশ্ন (১৩৯৫) : আমি এক ব্যক্তি থেকে ৫ বছরের জন্য এই শর্তে একটি জেনারেটর ভাড়া নিয়েছি যে, প্রতি মাসে আমি তাকে ৫ হাজার টাকা দিবো এবং জেনারেটরের কোনো যন্ত্রাংশ নষ্ট হলে আমি নিজ খরচে তা মেরামত করব। আমি জানতে চাচ্ছি, আমার এই চুক্তি কি শুদ্ধ হয়েছে?

মালিকের অনুমতি ছাড়া তার সামানা থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে কি

প্রশ্ন (৯২৮) : আমার বাড়িতে এক ব্যক্তি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত। একদিন পুলিশ এসে দরজা ভেঙ্গে তাকে ধরে নিয়ে যায়। জানা গেছে সে মাদক-ব্যবসায়ী ছিল। এলাকায় কেউ তাকে চিনে না। পুলিশ তাকে কোথায় নিয়ে গেছে তাও জানা নেই। উক্ত ফ্ল্যাটে তার কিছু মাল-সামানা আছে। তার কারণে পুলিশ কর্তৃক আমার ফ্ল্যাটটিতে কিছু ক্ষয় ক্ষতি হয়েছে। প্রশ্ন হলো, আমি তার মাল-সামানা বিক্রয় করে ক্ষয়ক্ষতি ও ভাড়া উসুল করতে পারব কি? আর বিক্রয় করতে না পারলে কত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে জানালে উপকৃত হব?

বাড়ি নির্মাণের ক্ষেত্রে নির্মাণ-ব্যয়ের এক দশমাংশ সমপরিমাণ টাকা পারিশ্রমিক নির্ধারণ করলে তা জায়েয হব…

প্রশ্ন (৯০৫) : জনৈক ব্যক্তি নিজ জমিতে নিজ খরচে বাড়ি নির্মাণ করার ইচ্ছা পোষণ করেছে। সে একটি কোম্পানির সঙ্গে এই মর্মে চুক্তি করতে যাচ্ছে যে, কোম্পানি তার বাড়ি নির্মাণ করে দিবে এবং এই কাজের বিনিময় হিসেবে তারা নির্মাণ ব্যয়ের এক-দশমাংশ সমপরিমাণ টাকা নিয়ে নিবে। তার এ চুক্তি বৈধ হবে কি?

গানের কনসার্টের জন্য মাইক, স্পিকার ইত্যাদি ভাড়া দেওয়া জায়েয হবে কি

প্রশ্ন (৮০২) : আমার একটি সাউন্ড ডেক্স এর দোকান আছে। এখানে মাইক, স্পিকার ইত্যাদি ভাড়া দেয়া হয়। আমার দোকান থেকে মাদ্রাসার হুজুররাও বিভিন্ন ওয়াজ মাহফিলে ও অনুষ্ঠানে মাইক, বড় বড় স্পিকার ভাড়া নেয়। আবার কলেজের ছাত্ররাও বিভিন্ন কনসার্ট ও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এগুলো ভাড়া নেয়। এখন আমার প্রশ্ন হলো, কলেজের এসব অনুষ্ঠানে আমার মাইক ও স্পিকার ভাড়া দেয়াতে ইসলামে কোনো সমস্যা আছে কি?