বিবিধ

খালি গায়ে ভেজা যাবে কি

প্রশ্ন (৮৮০১) : আমি শুনেছি, বৃষ্টিতে ভেজা সুন্নত। জানতে চাচ্ছি, গায়ের কাপড় খুলে বৃষ্টিতে ভেজা যাবে কি?

ইন্টারনেটের খবর দিলে কি গুনাহ হবে

প্রশ্ন (৮৭৯৮) : আমাদের এলাকায় অনেকগুলো ইন্টারনেটের কোম্পানী আছে। কোন কোম্পানী বেশি সুযোগ সুবিধা দেয় সে সম্পর্কে আমার কিছুটা জানাশোনা আছে। এ কারণে কোন কোম্পানী ভালো- সে সম্পর্কে এলাকার মানুষ আমাকে জিজ্ঞাসা করে থাকে। মানুষ তো হালাল কাজের পাশাপাশি হারাম কাজেও ইন্টারনেট ব্যবহার করে থাকে। জানতে চাচ্ছি, মানুষকে ইন্টারনেট সম্পর্কে তথ্য দিলে আমার গুনাহ হবে কি?

হ্যালো কি হেল থেকে এসেছে

প্রশ্ন (৮৭০৩) : অনেকে বলে থাকে, মোবাইলে কথা শুরুর আগে হ্যালো বলা যাবে না। কারণ তা হেল থেকে এসেছে। যার অর্থ জাহান্নাম। জানতে চাচ্ছি, এ কথার কোনো রেফারেন্স আছে কি?

সন্ধ্যায় পোকামাকড় তাসবীহ পড়ার কারণে কি ঝাড়ু দেওয়া যাবে না

প্রশ্ন (৮৬৯৯) : একদিন সন্ধ্যাবেলা আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম। আমার ছোট ভাইয়ের গৃহ শিক্ষক বললেন, সন্ধ্যায় পোকামাকড় তাসবীহ পাঠ করে। কাজেই সন্ধ্যায় ঝাড়ু দেওয়া যাবে না। এতে তাদের কষ্ট হয়। জানতে চাচ্ছি, তার বক্তব্য কি সঠিক?

মোবাইল বাজেয়াপ্ত করা বৈধ হবে কি

প্রশ্ন (৮৬৫৮) : আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কাছে মোবাইল পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হয়। ছাত্রদেরকে তা আর ফেরত দেওয়া হয় না। জানতে চাচ্ছি, এভাবে মোবাইল রেখে দেওয়া বৈধ হবে কি?

গীর্জা নির্মাণে সহায়তা করা যাবে কি

প্রশ্ন (৮৫৬৯) : আমাদের এলাকায় খৃস্টানরা গীর্জা নির্মাণ করছে। তারা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা উঠাচ্ছে। জানতে চাচ্ছি, তাদের গীর্জা নির্মাণে চাঁদা দেওয়া যাবে কি?

একসাথে স্বামী স্ত্রী কাদিয়ানী হয়ে আবার মুসলমান হলে কি বৈবাহিক সম্পর্ক বাকি থাকবে

প্রশ্ন (৮৫৪১) : কয়েকদিন পূর্বে গ্রামে গিয়ে একটি ঘটনা শুনলাম। আমাদের গ্রাম হল, উত্তরবঙ্গে। সেখানে কাদিয়ানীদের অনেক বেশি প্রচারণা। আর তাদের প্রচারণার ধোঁকায় পড়ে একটি পরিবার স্বামী-স্ত্রীসহ একসাথে কাদিয়ানী হয়ে গিয়েছে। পরে এক লোকের বুঝানোর কারণে তারা উভয়ে আবার ইসলামে ফিরে এসেছে। এখন তাদের বিবাহ বাকি আছে কি না তা নিয়ে এলাকায় আলোচনা চলছে। সমাধান জানাবেন।

হবু স্ত্রী পাপের কথা জিজ্ঞাসা করলে তা গোপন রাখা যাবে কি

প্রশ্ন (৮৫২৬) : আমি শয়তানের ধোঁকায় পড়ে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। এখন তওবা করেছি। কিছুদিন পর মেয়ে দেখতে যাব। সেখানে যদি হবু স্ত্রী এ সকল বিষয় জিজ্ঞাসা করে তাহলে তা গোপন রাখা যাবে কি?

লটারির মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে কি

প্রশ্ন (৮৫১১) : আমি মাঝে মাঝে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় লটারি করে থাকি। জানতে চাচ্ছি, এতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?