বিবিধ

বিধবা স্ত্রীর শোক পালন করা কি কুসংস্কার

প্রশ্ন (৮৩৭২) : আমাদের সমাজে কোন মহিলার স্বামী মারা গেলে তিনি সাজগোজ ত্যাগ করেন। সাদা কাপড় পরিধান করেন। আমার এক বান্ধবী বলল, এগুলো নাকি কুসংস্কার। ইসলামে এগুলো নেই। তাই এ বিষয়টি আপনাদের কাছে জানতে চাচ্ছি।

বিদেশ থেকে আনার সময় কোন জিনিস ভেঙ্গে গেলে জরিমানা দিবে কে

প্রশ্ন (৮৩৭১) : আমি সৌদি থাকি। আমাদের এক প্রতিবেশি তার জন্য বিদেশ থেকে কিছু জিনিস আনতে দিয়েছিল। তার মধ্যে একটা কাঁচের জিনিস ছিল। ঘটনাক্রমে দেশে এসে দেখি, জিনিসটা ভেঙ্গে গিয়েছে। এখন আমার কি এটার জরিমানা দিতে হবে?

বিছানায় মশার রক্ত থাকলে তাতে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৮৩৬৯) : অনেক সময় এমন হয় যে, রাতে ঘুমন্ত অবস্থায় মশাকে মারার কারণে তার রক্ত বিছানায় লেগে যায়। অতপর সেখানেই কখনো কখনো নামাজ পড়া হয়। এতে কি নামাজের কোন সমস্যা হবে?

বাচ্চা থেকে কষ্টদায়ক বস্তু সরাও এ কথার অর্থ কী

প্রশ্ন (৮৩৬৫) : আকিকা সংক্রান্ত একটি হাদিসে পড়লাম, রাসূল (সা.) বাচ্চা থেকে কষ্টদায়ক বস্তু সরাতে বলছেন। আমার মনে প্রশ্ন জাগছে, এখানে কষ্টদায়ক বস্তু বলতে কী বুঝানো হয়েছে?

বসে খুতবাহ দেওয়া কি মাকরুহ

প্রশ্ন (৮৩৬৪) : খতীব সাহেব কোন কারণে বসে খুতবাহ দিলে কি তা মাকরুহ হবে? আমাদের মসজিদে এটা নিয়ে গণ্ডগোল বেধেছে। দয়া করে সঠিক সমাধান দিবেন।

দাঁড়িয়ে খুতবাহ না দিলে কি জুমার নামাজ আদায় হবে না

প্রশ্ন (৮৩৩৭) : কয়েক সপ্তাহ আগে আমি একটা সফরে গিয়েছিলাম। সেখানে এক মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে দেখি খতীব সাহেব কোন কারণে বসে খুতবাহ দিচ্ছেন। অতঃপর দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন। আমার মনে সন্দেহ জাগল, আমার কি নামাজ হয়েছে? কারণ খুতবাহ তো তিনি দাঁড়িয়ে দেননি।

টেইলার্সে রয়ে যাওয়া কাপড় কী করবে

প্রশ্ন (৮৩৩১) : আমার টেইলার্সে কিছু কাপড় রয়ে গেছে। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরও মালিক তা নিতে আসছে না। মালিকের সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। কারণ দোকান পুড়ে যাওয়ায় কিছু রিসিট বইও পুড়ে গিয়েছে। এখন এই কাপড়গুলো কী করব? এগুলো কি বিক্রি করে দিতে পারব?