বিবিধ

ইয়াউমুস সাবত অর্থ কী

প্রশ্ন (৩৮৮৯) : আরবীতে শনিবারকে ইয়াউমুস সাবত বলা হয়। জানতে চাচ্ছি, সাবত শব্দের অর্থ কী?

উম্মে সালামা (রা.) জান্নাতে কার সাথে থাকবেন

প্রশ্ন (৩৮৬০) : আমি একটি ইতিহাসের বইয়ে পড়েছি, উম্মে সালামা (রা.)-এর প্রথম স্বামী ছিলেন আবু সালামা (রা.)। পরবর্তীতে তার ইন্তেকালের পর রাসূল (সা.) তাকে বিয়ে করেন। জানতে চাচ্ছি, উম্মে সালামা (সা.) জান্নাতে কার সাথে থাকবেন? প্রথম স্বামীর সাথে, নাকি রাসূল (সা.)-এর সাথে?

আরবীতে নিয়ত না করলে কি নামাজ হয় না?

প্রশ্ন (৩৮৫৮) : কিছুদিন আগে আমি নামাজ পড়ছিলাম। নামাজ শেষে আমার এক আত্মীয় জিজ্ঞাসা করলেন, তুমি কি আরবীতে নিয়ত করেছো? আমি বললাম, কেন? তিনি বললেন, আরবীতে নিয়ত না করলে নামাজ হয় না। জানতে চাচ্ছি, আমার সে আত্মীয়র কথা কি সঠিক?

হাউজে কাওছারের পানপাত্রের সংখ্যা কত হবে

প্রশ্ন (৩৮৫৪) : কিছুদিন আগে এক বক্তা সাহেবকে বলতে শুনলাম, হাউজে কাওছারের পানপাত্রের সংখ্যা হবে আকাশের তারকা সমপরিমাণ। জানতে চাচ্ছি, উক্ত তথ্য কি সঠিক?

হিন্দুদেরকে কোন মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে

প্রশ্ন (৩৭৯৭) : আমি একটি বইয়ে পড়লাম, দাফনের স্থানের মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। মুসলমানদের ক্ষেত্রে তো বিষয়টি খাটে। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে বিষয়টি কিভাবে হবে? কারণ তাদেরকে তো দাফন করা হয় না। বরং আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।

দাফনের স্থানের মাটি দিয়ে কি মানুষকে সৃষ্টি করা হয়েছে

প্রশ্ন (৩৭৭৭) : কিছুদিন আগে একটি বইয়ে পেলাম, মানুষকে যেখানে দাফন করা হয় সেখানের মাটি দিয়েই তাকে সৃষ্টি করা হয়। জানতে চাচ্ছি, তথ্যটি কতটুকু সঠিক?

দাড়ি রাখলে ভাল্লুকের মত লাগে- এ কথা বললে ঈমান চলে যাবে কি

প্রশ্ন (৩৬০৮) : আমি ইসলামের উপর চলার চেষ্টা করি। এ কারণে আমি দাড়ি রেখেছি। আমার এক বোন বলল, তোমাকে দাড়ি রাখলে ভাল্লুকের মত লাগে। জানতে চাচ্ছি, এ কথা বলার দ্বারা তার ঈমানের কোনো সমস্যা হয়েছে কি?

দাড়ি রাখলে বুড়ো লাগে এ কথা বললে গুনাহ হবে কি

প্রশ্ন (৩৬০৭) : আমি কিছুদিন আগে আমার স্বামী বললাম দাড়ি রাখতে। সে জবাবে বলল, দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগে। জানতে চাচ্ছি, একথা বলার কারণে সে কি গুনাহগার হবে?

শরীরে কাঁটা বিঁধলে কি গুনাহ মাফ হয়

প্রশ্ন (৩৫৮১) : কখনো কখনো রাস্তা দিয়ে হাটার সময় পায়ে কাঁটা বিঁধে। প্রশ্ন হল, এর দ্বারা ‍কি গুনাহ মাফ হবে? কোনো একটি বইয়ে মনে হয় পড়েছিলাম যে, এর দ্বারাও গুনাহ মাফ হবে।

রাসূল (সা.)-এর ঘর ও মিম্বারের মধ্যবর্তী স্থানটি কি জান্নাতের বাগান

প্রশ্ন (৩৫৭৮) : একজন বক্তা তার বয়ানে বললেন, রাসূল (সা.)-এর ঘর ও তাঁর মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহের একটি বাগান। আসলে কি তাই?

মুয়াজ্জিনের জন্য বিশেষ কোনো ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে কি

প্রশ্ন (৩৫৭৭) : আমি এক মসজিদের মুয়াজ্জিন হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছি। জানতে চাচ্ছি, মুয়াজ্জিনদের জন্য শরিয়তে বিশেষ কোনো ফজিলতের কথা বলা হয়েছে কি?

মদীনার অধিবাসীদের ক্ষতি করতে ইচ্ছুক ব্যক্তিকে কি গলিয়ে দেওয়া হবে

প্রশ্ন (৩৫৬৬) : কিছুদিন আগে একটি বইয়ে দেখতে পেলাম, কেউ যদি মদীনার অধিবাসীদের ক্ষতি করতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে গলিয়ে দিবেন। কিন্তু সেই বইয়ে এ কথার কোনো রেফারেন্স পেলাম না। জানতে চাচ্ছি, এ কথার কি কোনো রেফারেন্স আছে?

মাসআলা প্রমাণ করার উপর টাকার শর্ত দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৫৬৪) : আমি একজন মাদরাসার ছাত্র। একবার আমার এক সহপাঠীর সাথে একটি মাসআলা নিয়ে আমার বিতর্ক হয়। আমি তাকে বলি, তুমি যদি এই মাসআলা প্রমাণ করতে পার তাহলে আমি তোমাকে একশত টাকা দিব। আর না পারলে কিছুই পাবে না। পাশ থেকে অন্য এক সহপাঠী বলল, তোমার এই শর্তারোপ জুয়ার অন্তর্ভুক্ত হয়েছে। প্রশ্ন হল, আসলেই কি আমার এই শর্তারোপ জুয়ার অন্তর্ভুক্ত হবে?