বিবিধ

পিতার নাম ভুল লেখার গুনাহ মাফ হবে কি

প্রশ্ন (৩৫৩৪) : বিশেষ একটি কারণবশত আমি একস্থানে আমার পিতার নাম ভুল লেখি। পরবর্তীতে আমি জানতে পেরেছি যে, পিতার বদলে অন্যের নাম সে স্থানে লেখা কবীরা গুনাহ। প্রশ্ন হল, এই গুনাহ তওবাহের দ্বারা মাফ হবে কি?

দানবাক্সের টাকা দিয়ে ইমাম ও মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৫২৯) : আমাদের মহল্লার মসজিদে প্রতি ওয়াক্তে নামাজের পর দানবাক্সের মাধ্যমে টাকা কালেকশন করা হয়। প্রশ্ন হল, দানবাক্সের সেই টাকা দ্বারা ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেবের বেতন দেওয়া যাবে কি?

জুমআর দিন দাফন দ্বারা জুমআর দিন মৃত্যুবরণের ফজিলত লাভ হবে কি

প্রশ্ন (৩৫২৬) : আমার এক বন্ধুর পিতা গত বৃহঃস্পতিবার ইন্তেকাল করেন। তাকে দাফন করা হয় জুমআর দিন। আমি শুনেছি, জুমআর দিন মৃত্যুবরণ করলে বিশেষ ফজিলত লাভ হয়। প্রশ্ন হল, আমার বন্ধুর পিতা কি সে ফজিলত লাভ করবেন?

পৃথিবী কি ঘুরছে

প্রশ্ন (৩৪৯০) : পৃথিবী ঘুরছে, নাকি স্থির হয়ে আছে? এ ব্যাপারে কুরআনে কিছু বলা হয়েছে কি?

পাতিলে আল্লাহ তাআলার নাম লেখা বৈধ কি

প্রশ্ন (৩৪৮৮) : বিভিন্ন দোকানে কিছু মাটির হাঁড়ি-পাতিলের শো পিস দেখা যায়, যেগুলোতে আল্লাহ তাআলার নাম লেখা থাকে। মাটির হাঁড়ি পাতিল সাধারণত আগুনে পুড়িয়ে শক্ত করা হয়। প্রশ্ন হল, আল্লাহর নাম এভাবে আগুনে পুড়ানো বৈধ হবে কি?

নারীরা ব্যবসা করতে পারবে কি

প্রশ্ন (৩৪৮৭) : আমার স্বামী মারা গিয়েছেন অনেকদিন আগে। আমার দুই সন্তান রয়েছে। বর্তমানে আমার পরিবার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আমার কিছু জমানো টাকা আছে। আমি চাচ্ছি সেগুলো দিয়ে ব্যবসা করতে। প্রশ্ন হল, নারীরা ব্যবসা করতে পারবে কি?

হাজরে আসওয়াদ কালো হয়েছে কেন

প্রশ্ন (৩২৬৮) : হাজরে আসওয়াদ পাথরটি নাকি এক সময় সাদা ছিল। তাহলে আমার প্রশ্ন হল, এটা কালো হয়েছে কেন? কীভাবে কালো হয়েছে?

ঘরের মাচা কোন পাশে রাখবে

প্রশ্ন (৩২৫৯) : আসসালামু আলাইকুম। অনেকে ধান,গম,চাউল ইত‍্যাতি রাখার জন‍্য ঘরে উঁচু করে মাচা দিয়ে থাকে। সেই মাচাটি ঘরে প্রবেশের সময় বাম পাশে পড়ে। আর ঘর থেকে বের হওয়ার সময় ডান পাশে পড়ে। আমার প্রশ্ন হলো ধান,চাউল ইত্যাদি রাখার জন‍্য ঘরের কোন পাশে মাচা দিতে হবে বা ধান,চাউল রাখতে হবে? ঘরে প্রবেশের সময় ডান পাশে নাকি বাম পাশে।

গণকের কাছে গেলে নামাজ কবুল হবে না -হাদিসটির রেফারেন্স কী

প্রশ্ন (৩২৫৬) : আসসালামু আলাইকুম। একটা হাদীসের রেফারেন্স সম্পর্কে জানতে চাচ্ছিলাম। "কোন লোক গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করলে ৪০ দিন পর্যন্ত তার ইবাদাত কবুল হবে না।” এরকম একটা হাদিস কোথাও পড়েছিলাম। হাদিসটির রেফারেন্স দয়া করে জানাবেন।

মাকামে ইবরাহীমের পাথর স্পর্শ করলে কি অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত

প্রশ্ন (৩২৫৫) : এক ব্যক্তি বললেন: মাকামে ইবরাহীমের পাথর স্পর্শ করলে নাকি অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। এ কথার কোন ভিত্তি আছে কি?

সকল রাসূলকে শুধু আরবেই কেন প্রেরণ করা হয়েছে

প্রশ্ন (৩১৯০) : কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম যে, আল্লাহ তাআলা সকল নবি-রাসূলকে আরবে প্রেরণ করেছেন। আমার প্রশ্ন হল, আল্লাহ তাআলা সকল নবি-রাসূলকে কেন আরবে প্রেরণ কররেন?

পরপুরুষের সাথে রসিকতাকারীনীর স্বামী কি দাইয়ুস হবে

প্রশ্ন (৩১৫৬) : আমার এক বন্ধুর স্ত্রী মহিলা মাদরাসার শিক্ষিকা। সে তার পুরুষ সহকর্মীদের সাথে পর্দার আড়াল থেকে মাঝে মাঝে রসিকতা করে থাকে। প্রশ্ন হল, একারণে কি আমার বন্ধু দাইয়ুস হিসেবে গণ্য হবে?