বিবিধ

সন্তানদেরকে জমি দেওয়ার ক্ষেত্রে বড় ভাইকে প্রাধান্য দেওয়া ন্যায় সঙ্গত?

প্রশ্ন (১৩০৯৫) : আমরা ৪ ভাই ১ বোন। বোনের বিবাহ হয়ে গেছে। ২ ভাইয়ের আলাদা সংসারও আছে। আমরা দুই ভাই আলেম ও হাফেজ। আমরা ২ ভাই আব্বা-আম্মার সাথে আছি। আমাদের মধ্যে বড় ভাইয়ের আমল ভাল। তাই আব্বা-আম্মা তাকে নিয়ে হজ্বে গেছেন। আর তাকে ও ভাবিকে আর্থিক সহযোগিতাও করেন। আমাদের ভাইদের আবদারে আব্বা হজ্ব থেকে এসে আমাদের ৪ ভাইয়ের জন্য জমি ক্রয় করেছেন। তাতেও বড় ভাইকে অন্যদের থেকে বেশি দিয়েছেন। এখন জানার বিষয় হল, আব্বার শুধু বড় ভাইকে নিয়ে হজ্বে যাওয়া এবং তারা স্বচ্ছল হওয়া সত্ত্বেও তাদেরকে আর্থিক সহযোগিতা করা ও বিষয়-সম্পত্তি বেশি দেওয়া ঠিক হয়েছে কি না?

গাড়ির একাধিক টিকেট ক্রয় করে পরে বেশি দামে বিক্রি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩০৯৩) : কিছুদিন আগে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাসের টিকেট কাটতে গিয়ে দেখি টিকেট শেষ। মন খারাপ করে ফিরে আসছিলাম। এক লোক ডেকে বলল, আমার কাছে একটা টিকেট আছে। ৫০০ টাকায় হলে নিতে পারবেন। আমার খুব প্রয়োজন ছিল। তাই নিরুপায় হয়ে ৪০০ টাকার টিকেট ৫০০ টাকায়ই কিনে নিলাম। জানতে চাচ্ছি, এভাবে যারা বাস বা ট্রেনের টিকেট কিনে রেখে পরবর্তীতে মানুষের কাছে বেশি দামে বিক্রি করে তাদের এ কাজটা কি ঠিক? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

খাঁচায় বন্দি করে পাখি পালন করার বিধান কী?

প্রশ্ন (১৩০৯০) : আমি পাখি খুব পছন্দ করি। আমার ছেলেমেয়েরাও পছন্দ করে। তাই লালন পালন করে পোষ মানানোর জন্য ও কথা শেখানোর জন্য একটি পাখি ক্রয় করেছি। এটাকে আমি খাঁচায় বন্দি করে রাখি এবং নিয়মিত খাবার দেই। একজন এটা দেখে বললেন, কোনো প্রাণীকে এভাবে খাচায় বন্দি করে রাখা উচিত নয়। এতে তার কষ্ট হয়। তাই জানতে চাচ্ছি, এভাবে খাচাবন্দি করে পাখি লালন-পালন করার বিধান কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

নামাযের মধ্যে সিজদায়ে তিলাওয়াত আদায় করতে ভুলে গেলে করণীয় কী?

প্রশ্ন (১৩০৮৭) : আমি একদিন ভুলে নামাযে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা না দিয়ে নামায শেষ করে ফেলি। এমতাবস্থায় আমার নামায কি সহিহ হয়েছে? আর ঐ সিজদা পরে কিভাবে আদায় করব?

তাকবীরে তাশরীক বলার সঠিক সময় কখন?

প্রশ্ন (১৩০৭৪) : তাকবীরে তাশরীক কি নামায শেষ হওয়ার সাথে সাথেই বলতে হয়? আমার এক বন্ধুর সাথে তাকবীরে তাশরীক নিয়ে আলোচনা উঠলে সে বলে তাকবীরে তাশরীক নামাযের পর সাথে সাথেই বলতে হয়। নামাযের পর কোনো কথাবার্তা বলে ফেললে তখন আর তাকবীর বলা যায় না। জানার বিষয় হল, তার এ কথাটি কি ঠিক?

একসাথে অনেকগুলো সিজদায়ে তিলাওয়াত জমা হয়ে থাকলে সেগুলো আদায় করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩০৭২) : আমার উপর অনেকগুলো সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়ে আছে, যা আদায় করিনি। এখন এগুলো আদায়ের সঠিক পদ্ধতি কী? প্রত্যেক সিজদার জন্য আলাদা দাঁড়ানো লাগবে কি? জানিয়ে বাধিত করবেন।

ঈদগাহ মাঠে খেলাধুলা করা, গবাদি পশু চরানো ইত্যাদি কাজ করা যাবে কি?

প্রশ্ন (১৩০৬৯) : আমাদের ঈদগাহ মাঠটি আমাদের এলাকার এক মুরুব্বি ঈদের নামাযের জন্য ওয়াকফ করেছিলেন। এই মাঠে সারা বছর মানুষের চলাফেরা, খেলাধুলা, এমনকি কখনো গবাদি পশু বিচরণ করতেও দেখা যায়। ঈদের নামাযের পূর্বে ধোয়ামোছা করে মাঠটি নামাযের জন্য প্রস্তুত করা হয়। এখন জানতে চাচ্ছি, দাতা কর্তৃক ঈদের নামাযের জন্য ওয়াকফ করার পরও সেখানে বর্ণিত কাজগুলো করা যাবে কি?

এলাকাবাসী মসজিদ নির্মাণ করতে না পারলে করণীয় কী?

প্রশ্ন (১৩০৬০) : আমাদের এলাকায় খ্রিস্টানদের বসবাস বেশি। এবং এই এলাকার জমিদার সব খ্রিস্টান। কিন্তু সেখানে অনেক মুসলমানেরও বসবাস রয়েছে। প্রায় দুই/তিন হাজার মুসলমান বসবাসকারীর জন্য নামাযের উপযুক্ত কোনো জায়গা না থাকায় তারা সাময়িকভাবে পাঞ্জেগানা মসজিদ বা জামে মসজিদের জন্য কোনো ফ্লোর ভাড়া নিতে পারবে কি? উল্লেখ্য যে, তাদের জায়গা ক্রয় করার মত আর্থিক সামর্থ্যও নেই এবং তারা সেই ভাড়া ফ্লোরে নামাযের পাশাপাশি শিশু ও বয়স্কদের কুরআন শেখার ব্যবস্থাও রাখতে চায়।

তাকবীরে তাশরীক কতবার পড়া সুন্নত?

প্রশ্ন (১৩০৫৬) : কিছুদিন আগে আমাদের মসজিদে একজন নতুন ইমাম সাহেব এসেছেন। তো এই বছর তাকবীরে তাশরীক শুরু হওয়ার দিন নামাযের পর পরই সবাই একবার তাকবীর বলে থেমে যান। কিন্তু ইমাম সাহেব তিনবার পড়লেন। পরে সবাই তাঁকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, তিনবার পড়াও সুন্নত। তো জানার বিষয় হল, তাকবীরে তাশরীক কতবার পড়া সুন্নত?

মসজিদের সাথে যুক্ত বর্ধিতাংশের হুকুম কী হবে?

প্রশ্ন (১৩০৫৪) : আমাদের মসজিদের অভ্যন্তরে মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় কর্তৃপক্ষ যদি অভ্যন্তর সংলগ্ন আরো কিছু জায়গা নামাযের জন্য বাড়িয়ে নেয় তবে কি তা মূল মসজিদ ধরা হবে, না বারান্দা ধরা হবে? যদি ঐ বর্ধিত অংশ মূল মসজিদ বলে গণ্য হয় তবে মসজিদের আদব-ইহতেরামের সমস্ত বিধানাবলী ঐ বর্ধিত অংশের উপর বর্তাবে কি?

মুসাফির ব্যক্তির উপর কি তাকবীরে তাশরীক ওয়াজিব হয়?

প্রশ্ন (১৩০৪৩) : কুরবানী ঈদে আমি তিন-চার দিনের জন্য চাঁদপুর থেকে ঢাকায় আসি। আমি জানতাম মুসাফিরের উপর তাকবীরে তাশরীক বলা ওয়াজিব নয়। তাই আমি মুসাফির অবস্থায় বিভিন্ন সময় মুকীম ইমামের পেছনে নামায পড়লেও তাকবীরে তাশরীক বলিনি। পরবর্তীতে এক ব্যক্তির কাছ থেকে জানতে পারলাম, মুসাফির, মুকীম ইমামের একতেদা করলে তার উপরও তাকবীরে তাশরীক ওয়াজিব হয়ে যায়। জানতে চাচ্ছি, তার কথাটি কি সঠিক? সঠিক হলে আমার করণীয় কী?

মেয়েদের জন্য দুই ভ্রুয়ের মাঝের লোম ও হাত-পায়ের লোম তুলে ফেলার বিধান কী?

প্রশ্ন (১৩০৪১) : মেয়েদের কোন কোন অংশের লোম পরিষ্কার করা জায়েজ? বিশেষ করে দুই ভ্রু এর মাঝের লোম এবং হাত-পায়ের লোমের ক্ষেত্রে কোনো নিষেধ আছে কী? দয়া করে জানাবেন।

লন্ড্রিতে জামা দেওয়ার পর পুড়ে ফেললে তার বিধান কী হবে?

প্রশ্ন (১৩০৩৩) : আমি লন্ড্রিতে আমার একটি নতুন জুব্বা আয়রন করতে দিয়েছিলাম। কাপড় আনার পর দেখি, সেটির ৭/৮ জায়গা পুড়ে ছিদ্র হয়ে গেছে। সেটি ছিল পাতলা সুতি কাপড়ের। হালকা টান লাগলেই ছিদ্র বড় হয়ে যেতে থাকে। ফলে এখন আর সেটি পরার উপযুক্ত নেই। দোকানের মালিককে বিষয়টি জানানো হলে বলল, নতুন লোক কাজ করতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। তো জুব্বাটি বানাতে যত টাকা খরচ হয়েছে তার অর্ধেক টাকা আমি দিয়ে দেব। কিন্তু আমার কথা হল, তার তো সেটির পূর্ণ মূল্য পরিশোধ করা উচিত। কারণ, সেটি ছিল নতুন কাপড়। তো শরীয়তের দৃষ্টিতে এ ব্যাপারে কী বিধান? তা জানতে চাই।

মসজিদে দুনিয়াবী কথা বলার বিধান কী?

প্রশ্ন (১৩০১৭) : আমাদের মসজিদের দেয়ালে ‘মসজিদে দুনিয়াবী কথা হারাম’ বাক্যটি টাইলসে খোদাই করে লেখা। জানার বিষয় হলো, নামাযের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পর কখনো দুনিয়াবী কথাবার্তাও হয়ে যায়। একারণে কি গুনাহ হবে?

হিন্দুদের সাথে একই ফ্ল্যাটে কোনো মুসলিম থাকলে তাদের সাথে চলাফেরার পদ্ধতি কী হবে?

প্রশ্ন (১৩০১৫) : আমরা ৭ জন ছাত্র দুই রুমের একটি ফ্ল্যাট নিয়ে থাকি। এক রুমে তিনজন মুসলমান। অন্যরুমে ৪ জন হিন্দু ছাত্র থাকে। মেসে সবাইকে বাজার করতে হয়। আমি জানতে চাই, এক্ষেত্রে তাদের সাথে আমাদের চলাফেরা ও খাওয়ার হুকুম কী হবে?

সূর্যোদয়ের সময় তিলাওয়াতে সিজদা আদায় করলে কি সিজদা সহিহ হবে?

প্রশ্ন (১৩০১৪) : আমি ফজরের নামাযের পর বসে বসে কুরআনে কারীম তিলাওয়াত করছিলাম। সূর্যোদয়ের আগ মুহূর্তে আমি একটি সিজদার আয়াত তিলাওয়াত করি। এর কিছুক্ষণ পর আমি সিজদা আদায় করি। তখন সূর্য উদয় হচ্ছিল। এখন আমি জানতে চাচ্ছি যে, এ সময় আমার উক্ত সিজদা আদায় করা কি সহিহ হয়েছে?

মসজিদের জন্য ওয়াক্ফকৃত জমির গাছ থেকে কি মাদরাসার ছাত্ররা ফল খেতে পারবে?

প্রশ্ন (১৩০০৮) : মসজিদের জন্য ওয়াক্ফকৃত জায়গায় যে সমস্ত ফলের গাছ আছে সেগুলোর ফল পাশের মাদরাসার ছাত্ররা খেতে পারবে কি? আসলে এ ফলগুলোর হকদার কারা? বিষয়টি নিয়ে এলাকায় খুব সমস্যা হচ্ছে। দ্রুত সমাধান জানালে উপকৃত হব।

খাঁচায় বন্দি করে পাখি পালন করা যাবে কি?

প্রশ্ন (১৩০০১) : অনেককে দেখা যায় খাঁচায় রেখে পাখি পালন করে। শখের বসেই সাধারণত এটা করে। জানার বিষয় হলো,এভাবে খাঁচায় বন্দি করে পাখি পালন করার ব্যাপারে ইসলাম কী বলে?